সাভার প্রেসক্লাব পরিদর্শন করে অনুদান দিলেন বিএনপি নেতা

৭ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বৃহস্পতিবার সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে খোরশেদ আলমকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান। বিএনপিনেতা খোরশেদ আলম বলেন, এই ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়েছি, ব্যথিত হয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা ও একটি কম্পিউটার সেট দেয়ার ঘোষণা দেন। তিনি আরও বলেন আমি সব সময় সাংবাদিক বান্ধব। আপনাদের পাশে আছি। এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

সাভার প্রেসক্লাব পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

০৫ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা জেলা উত্তরের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি দলকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান। এসময় জামায়াতের উত্তরের আমীর আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এছাড়া তিনি সাভার প্রেসক্লাবের অফিস সহকারী পুলিশের গুলিতে আহত ডান হারানো মঞ্জয়কে চিকিৎসার জন্য ১০ হাজার দান করেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের আমীর আফজাল হোসেন, জামায়াতের ঢাকা…

Read More

পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় নিটার এর শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,০৫ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইনিজিনিয়ারিং রিসার্চ(নিটার) এর শিক্ষার্থীরা শোষন মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।সকাল আটটার দিকে আশুলিয়ার নয়ারহাটে অবস্থিত নিটারের প্রশাসনিক ভবনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে সংবাদ সম্মেলন আয়েজন করা হয়।এসময় সংবাদ সম্মেলনে ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে বালা হয়, ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে নিটার পরিচালনা গভর্নিং বডির সকলের সম্নয়ে সমস্যা সমাধান করতে হবে এবং শিক্ষার্থীদের উপর যেসব শিক্ষক ও কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যাবস্থা সহ ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে।তাদের পক্ষ থেকে আরো…

Read More

সাভারের আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভ , নিয়ন্ত্রণে রাস্তায় সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার,০৪ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এঘটনায় প্রায় চল্লিশটির বেশী কারখানা আজকের জন সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। শ্রমিক বিক্ষোভে উত্তাল এখনো শিল্পাঅঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে।শ্রমিকরা জানায়,গত পাঁচ দিন ধরে শিল্পাঅঞ্চল সাভার ও আশুলিয়ায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিক ছাঁটাই বন্ধ,হাজিরা বোনাস দেওয়া, নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে ।টানা পাঁচ দিনের এ শ্রমিক বিক্ষোভে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা গুলোতে অস্থিরতা বিরাজ…

Read More

এমবিবিএস ছাড়া ডাক্তার পদবী ব্যবহার না করার দাবীতে সাভারে কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ):সাভারে নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেনা ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসুচী পালন করেছে ডাক্তাররা।সকাল থেকে দুপুর পর্যন্ত কযেক ঘন্টা ব্যাপি সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসুচী পালন করেন ডাক্তাররা। এসময় ডাক্তাররা বলেন,প্যাথলজীসহ বিভিন্ন বিভাগ ও পল্লী চিকিৎসকরা ডাক্তার না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করে দেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসময় তারা কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান প্রশাসনের কাছে। এসময় বিভিন্ন বিভাগের ডাক্তাররা বক্তব্য…

Read More

ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ):সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারে। সকালে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহীবাগ এলাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।আলোচনা সভায় রুবেলের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি নেতা ইউনুস খান, পৌর ছাত্রদল নেতা নাঈম খান।

Read More

সাভার ও আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ডাঃ সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের ব্যাংক কলোনী এলাকায় নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সাভার ও আশুলিয়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,তার নামে একটি পক্ষ বিভিন্ন কারখানার জুট ব্যবসা দখলের তথ্য ছড়িয়ে দিয়ে তার সুনাম…

Read More

সাভারে প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):সাভারে ঐহিত্যবাহী শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলীকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়টির বর্তমান,সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা জানায়,সাভারের জামসিং এলাকায় দীর্ঘ পচিশ বছর ধরে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নওশের আলী। সম্প্রতি একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু শিক্ষার্থী সম্প্রতি প্রধান শিক্ষক নওশের আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন। পরে ওই শিক্ষককে তারা…

Read More

বন্যায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যান চলাচল ব্যাহত: রেলপথ বন্ধ

২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল…

Read More

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে বিশ^বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন তারা।এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন হলের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন,ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের কয়েকটা জেলা প্লাবিত হয়েছে। শেখ হাসিনার ভারত ঘেঁষার কারণে এ বাঁধ খুলে দিয়েছে মোদি সরকার। এর ফলস্বরূপ আজকের ছাত্রসমাজ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে।তারা…

Read More