স্টাফ রিপোর্টার,১৮ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : জুলাই ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয়…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ধামরাইয়ে আখের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, নিরব প্রশাসন
স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ গুড় ব্যবসায়ীরা। ধামরাই পৌর এলাকার ইসলামপুরের ছয়বাড়িয়ার তালতলা এলাকায় এই অবৈধ গুড় কারখানার সন্ধান মিলেছে । বিষাক্ত ভাবে তৈরি করা এইসব গুড় মানুষজন কিনে ভাপা পিঠা চিতই পিঠা সহ বিভিন্ন পিঠায় ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অনেকে এসব গুড়ে তৈরি করা পিঠা পুলি ও শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানায় ,সেখানে…
Read Moreনারীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে হিজাব ছাড়া নারীরা ঘর থেকে বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন অভিযোগ তুলে অঙ্গভঙ্গি করার অভিযোগে ছদ্মবেশী এক কন্টেনকিয়েটার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই বখাটে যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই যুবক সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। হিজাব ছাড়া নারীরা বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন কথা বলে সেই ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশদের…
Read Moreসাভারের আশুলিয়ার নয়ার হাটে স্বর্ণের দোকানে লুট, নিহত এক
স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলিপ সরকার নামে এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাত রবিবার ৯টার দিকে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় তারাবিহ নামাজের জন্য অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত দিলিপ সরকার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার মৃত দুলাল সরকার দয়ালের ছেলে এবং তিনি দিলিপ স্বর্ণালঙ্কার দোকানের সত্ত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক মহিলা মোবাইলে ডাকলে দিলিপ দোকানে এসে তাদের সাথে কথা বলে…
Read Moreঢাকার সাভারে উদ্বোধন হলো নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব
২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আজ দুপুরে ঢাকার সাভারের থানা রোডে উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।দু’দিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন সাভার হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও বাগানবাড়ির চেয়ারম্যান রোটারিয়ান ওয়াকিলুর রহমান। ডাব্লিউ বি ই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শওকত আলী মাহমুদ, সহ-সভাপতি কাদের তালুকদার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক তোফাসানি, মালয়েশিয়ার বিশিষ্ট বাংলাদেশী নারী উদ্যোক্তা ডক্টর পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর ডারফিন আক্তার,…
Read Moreআশুলিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, ২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :মাদক ব্যবসা না করতে চাওয়ায় সাভারের আশুলিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। সকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়,আশুলিয়ায় দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলো মমিন ইমলাম নামের এক ব্যক্তি। পরে তাকে মাদক ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিলেন কিশোর গ্যাং লিডার রুবেল। এসময় তিনি মাদক ব্যবসা করতে অস্বীকার করলে সকালে প্রায় ৩০ জনের…
Read Moreসাভারে চুরি হওয়া ৭ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার, ২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :সাভারে চুরি হওয়া ৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার মডেল থানায় টাকা উদ্ধারের বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। পুলিশ জানায়, গেল ১০ই ফেব্রুয়ারি সাভারের আনন্দপুর এলাকার সাইফুল ইসলামের বাড়ির আলমারি থেকে নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন প্রতিবেশী ইদ্রিস খাঁন মানিক। পরে এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভোররাতে আনন্দপুর এলাকার একটি বাড়ি থেকে চোর ইদ্রিস খান মানিককে আটক করে পুলিশ । এসময় তার বাড়ির রুম থেকে চুরি করা সাত লাখ…
Read Moreরাজশাহী বিকেএসপিতে বক্সিং প্রতিযোগিতার শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : সারা দেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ৫ম বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা। দু’দিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। মহাপরিচালক দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্য হবার আহবান জানান এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। তিনি যুব সমাজকে খেলাধুলায় উজ্জীবিত করে সুন্দর সমাজ গড়ারও কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান, বিকেএসপি আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত…
Read Moreভোররাতে অপরাধমূলক কর্মকান্ড বেশী হয়ে থাকে:সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, ২৬ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকান্ড হয়ে থাকে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী । সকালে ঢাকার সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরো বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে এজন্য তিনি ভোর রাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক…
Read Moreদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে খুব শীঘ্রই :সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা
স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে মানুষ কিছু বলতে পারতো না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। দুপুরে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসময় আরও বলেন,খুব শীঘ্রই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরও বলেন,কেউ কোন সময় বলতে পারেনা কখন ঠিক হবে তবে ঠিক করার জন্য প্রক্রিয়া চলছে আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে । এর আগে সকালে সেখানে…
Read More