ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত আট ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। ধামরাই থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান রাতে ২০ থেকে ৩০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত পাকিস্তান বাজারে ডাকাতির প্রস্ততি নেয়। এসময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দিলে অস্ত্রসহ আট ডাকাতকে তারা হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় চাইনিজ কুড়াল রামদাসহ আট ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আট…

Read More

সাভারে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড হাফ ইয়ার বিজনেস রিভিউ মিটিং, জুন ক্লোজিং ও সফলতাকারীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার,২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট মিট এন্ড হাফ ইয়ার বিজনেস রিভিউ মিটিং,জুন ক্লোজিং ও সফলতাকারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন। এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা মান বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট, ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর রিভিউ মিটিং এবং জুনের পর জুন ক্লোজিং সভা অনুষ্টিত হয়ে আসছে। ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় সুনামধন্য লন্ডনাস রেস্টুরেন্ট মিলনায়তনে মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম নাঈম মুক্তার উদ্দোগে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে…

Read More

ময়লা-আবর্জনা, যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে সাভারে নাগরিক ফোরামের মানববন্ধন

১৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): সাভার নাগরিক ফোরামের উদ্যোগে যানজট, ফুটপাত দখল ও ময়লা-আবর্জনামুক্ত সাভারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে রেডিও কলোনি শহীদ আলামিন চত্বরে বৃক্ষরোপণ করেন আবার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অফিস সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই…

Read More

মানিকগঞ্জে নির্মাণাধীন হাউজিং সোসাইটির ভবন থেকে পড়ে প্রাণ হারালো রাজমিস্ত্রি

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ):মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তা বেষ্টনী না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে‌ মানিকগঞ্জ সদর উপজেলার জেলা পরিষদ সংলগ্ন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. হারুন (৩৫)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার তারাগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে। নিহত হারুনের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, ভবনের সপ্তম তলায় রুফুস (একটি দড়ি ও চাকার মাধ্যমে ইট বা মালামাল টেনে…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ):সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। ঢাকার ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে এসময় ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, গত ১৭ বছর একটি স্বার্থন্বেষী মহল বিএনপির ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে তারা আজকে অন্যান্য দলের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এনসিপির উদ্দেশ্যে করে অভি বলেন, আজকে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে…

Read More

সাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভারের আশুলিয়ায় পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সেখানে র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তাকে সম্মাননা স্বারক তুলে দেন এটিএন বাংলার প্রতিনিধি শেখ বাশার। এসময় এটিএন বাংলার…

Read More

সাভারে বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ৫ আগষ্ট বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ছায়াবিথী এলাকায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।জাতীয় স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে মোঃ খোরশেদ আলম বলেন, এই আন্দোলন শহীদদের রক্তে রঞ্জিত। আমরা তাদের স্মৃতি ধরে রাখব, তাদের আদর্শে পথ চলব।”এবং এই ৫ আগস্ট স্মৃতি হয়ে থাকবে। এসময় আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক…

Read More

আশুলিয়ার সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত

স্টাফ রিপোর্টার,৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন অব্যাহত রেখেছে দলির লেখক সমিতিসহ বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন। সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ…

Read More

সাভারে স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী

৫ জুলাই, ২০২৫(বিবিনিউজ): সংসার মানেই ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার এক চমৎকার জগৎ। সেখানে একজন স্ত্রী শুধু একজন সঙ্গীই নন- তিনি হয়ে ওঠেন পরিবারের প্রাণ, সন্তানদের অভিভাবক এবং স্বামীর পরম যযত্নশীল একজন সাথি। সংসারে একজন স্ত্রী নিজেকে বিলিয়ে দেয়। তেমনি এক গল্প ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদীনা টুনির । যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়ে ছিলেন। তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টা পরকীয়া ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়লেন । শুধু তা-ই নয়, বরং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন । ঢাকার সাভারের…

Read More

সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতবন্ধী নারী ও পুরুষ।শনিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে সামনে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তারা বলেন, প্রতিত সরকারের সময়ে যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে ৫ই আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চিহ্নিত চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। নয়তো আগামী আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন বক্তারা।

Read More