সাভারে বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ৫ আগষ্ট বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে ছায়াবিথী এলাকায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।জাতীয় স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে মোঃ খোরশেদ আলম বলেন, এই আন্দোলন শহীদদের রক্তে রঞ্জিত। আমরা তাদের স্মৃতি ধরে রাখব, তাদের আদর্শে পথ চলব।”এবং এই ৫ আগস্ট স্মৃতি হয়ে থাকবে।


এসময় আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান কায়কোবাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি আরো বক্তব্য রাখেন।
এছাড়া জুলাই আন্দোলনে আহত হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা কমল চন্দ্র তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

Related posts

Leave a Comment