আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু আজ

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে…

Read More

বিদেশে বাংলাদেশী শ্রমিকদের প্রতারণা ঠেকাতে ব্যবস্থা গ্রহণের আহ্বান

১৯ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালাল চক্রের অসততা সম্পর্কে পূণরায় বিদেশ গমন ইচ্ছুদের সতর্ক করে দিয়ে যেসব দেশে প্রবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হন সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করবো যেসব দেশে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি…

Read More

আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু

১৯ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায়…

Read More

সাভারের আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার,১৯ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালায় সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ¦ালানোর অভিযোগে ওই এলাকার সাত জন বাড়িওয়ালাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেয়। স্থানীয়দের অভিযোগ- আশুলিয়ার চক্রবর্তী এলাকার…

Read More

পদ্মা সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হলো

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। বুধবার সেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এর আগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ স্প্যানটি পাজা করে রওয়ানা দেয়। বেলা ১১টার কিছু সময় আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌছে। এরপর সব কাজ শেষে দুপুর দেড়টায় স্থায়ীভাবে স্প্যানটি বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে তিন হাজার ১৪০…

Read More

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা ৬ টায়

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

Read More

বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিজিবি ভিশন-২০৪১ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভিশন ২০৪১’পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছে।’ প্রধানমন্ত্রী এ সময় বিজিবি’র সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই বাহিনীর সদস্যদের দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং চেইন অব কমান্ড মেনে চলার আহবান…

Read More

সাভারে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে

সাভার,১৮ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে তুরাগ নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সাভারের আমিনবাজারের তুরাগএলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। এ সময় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম জানায় হাইকোর্টের নির্দেশে আজ আমিনবাজারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় তিতাস বিক্সস,মিতলী বিক্সস ও এম এস এম বিক্সস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। সেই…

Read More

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

সাভার,১৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলা উদ্দিন শিকদার (৭৫) ও তার ছেলে কাইয়ুম শিকার (৫০)। পুলিশ জানায় দুপুরে বাবা ও ছেলে সাভারের উলাইল থেকে মোটরসাইকেল যোগে রাজফুবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন পথি মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপর তাদের মোটরসাইকেলটি পৌছলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। খবর পেয়ে সাভার…

Read More

বেশি ভুল বের হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে: মোজাম্মেল হক

                                                                                                                                           ১৭ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ভুল-ভ্রান্তি বেশি বের হলে তালিকা প্রত্যাহার করে নেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরে প্রস্তুত করা তালিকাটিতে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করে থাকতে পারে। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি, হুবহু তা প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সে সময়ের সরকারি রেকর্ড দিয়েছে, নতুন তালিকা করেনি মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত রাজাকারদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়…

Read More