সাভার,১৬ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ এবং বিমানবাহিনীর চৌকষ সদস্যদের নিয়ে গঠিত একটি সুসজ্জিত দল এ সময় সালাম জানায় এবং বিউগেলে করুণ সুর বেজে ওঠে। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনিতিক এবং উচ্চপদস্থ সামরিক…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
রাজাকারদের তালিকা অনুযায়ী বিচার করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৬ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী তাই সকল রাজাকারদের বিচার দেশের মাটিতে করা হবে কেউ রেহাই পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামীদের বিদেশ থেকে…
Read Moreশৃঙ্খলা উপ-কমিটিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান সেতুমন্ত্রীর
১৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, এবারের সম্মেলনে সর্বকালের সর্ববৃহৎ উপস্থিতি থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নতুনভাবে সাজাতে চান। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আওয়ামী লীগের সম্মেলনে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা কাজ করবে। ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান…
Read Moreসাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রস্তুত
শেখ সালমা এনামুল :১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসের সূচনা লগ্নে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি মহাসচিবসহ লাখো মানুষ। জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শেষ হয়েছে ধোওয়া মোছা ও রংতুলির কাজ । স্মৃতিসৌধ ও এর আশেপাশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা। কাল ১৬ ডিসেম্বর ৪৮ তম মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের…
Read Moreবিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার:বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে তাই তাদের আন্দোলনে সরকার ভীত নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। শুক্রবার সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাকালে তিনি একথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এসময় আরও বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদন্ড প্রাপ্ত হয়েছেন তাকে সরকার মুক্ত করে দিবে একথা ভাবা যেমন আহমমোকী সেটা আইনেরও পরিপস্থি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ^াসী উল্লেখ করে…
Read Moreশহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৪ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে নগরীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং উচ্চপদস্থ সামরিক ও…
Read Moreসেনাদের যুদ্ধাপরাধ দেশীয়, আন্তর্জাতিকীকরণের সুযোগ নেই: সু চি
১১ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের পক্ষে দেশটির এজেন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, তাঁর দেশের সেনাসদস্যরা যুদ্ধাপরাধ করে থাকলে তা মিয়ানমারের দেশীয় তদন্ত ও বিচারব্যবস্থায় নিষ্পত্তি করা হবে। এটিকে আন্তর্জাতিকীকরণের সুযোগ নেই। তাঁর দাবি, ১৯৪৮-এর গণহত্যা সনদ এখানে প্রযোজ্য নয়। আজ বুধবার আন্তর্জাতিক বিচার আদালতে দেওয়া বক্তব্যে সুচি এসব কথা বলেন। আদালতে অভিযোগকারী গাম্বিয়ার বিভিন্ন তথ্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। সু চি তাঁর বক্তব্যের শুরুতে আন্তর্জাতিক আইন ও সনদসমূহের বাধ্যবাধকতা মেনে চলতে আদালত সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেছেন। গণহত্যা সনদের বিধান রুয়ান্ডা ও সাবেক যুগোশ্লাভিয়ায়…
Read Moreআশুলিয়ায় সোয়েটার কারখানার গ্যাস হিটার বিস্ফোরণে এক শ্রমিক নিহত,আহত ১০
সাভার,১০ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জনের বেশী মানুষ। এছাড়া পোশাক কারখানার দোতলা একটি ভবন ধ্বসে পড়েছে। মঙ্গলবার সকাল আট টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম রিমা খাতুন (২০)। ফায়ার সার্ভিস জানায় ওই পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুকিপূর্ণ ভাবে কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিলেন। আজ সকালে হঠাৎ করে ঝুকিপূর্ণ গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশী শ্রমিক…
Read Moreঅবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু : নসরুল হামিদ বিপু
সাভার,১০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশের বিভিন্ন স্থানে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।মঙ্গলবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইউস্টিটিউটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগীতা বিচ্ছুরণ এর ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু তাদের বিরদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে জানিয়ে তিনি আরও বলেন সকলের…
Read Moreন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগ- নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই যথাযথ সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমি সব সময়ে বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি বিভাগ নির্বাহী, আইন ও বিচার বিভাগ একটি রাষ্ট্রের জন্য অনিবার্য। এই বিভাগগুলো তাদের নিজেদের আইন অনুযায়ী পরিচালিত হবে। ন্যায়বিচার, শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই বিভাগগুলোর মধ্যে যথাযথ সমন্বয় জরুরি। শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সুপ্রীম কোর্ট আয়োজিত ‘শান্তি ও উন্নয়নের…
Read More