২৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হবে। তবে তা একটানা নয়, থেমে থেমে। শনিবারও একই অবস্থা থাকবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি আরো কমতে পারে। আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো নেমে যাবে। যেসব এলাকায় এখন শৈত্যপ্রবাহ আছে সেসব…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি
সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি। বুধবার শীতের কুয়াশা ভেজা সকাল থেকে ভাকুর্তার দি গ্রানাডা স্কুল মাঠে এ চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ উদ্দিন আহমেদ,আঞ্চলিক পরিচালক সাইয়েদ মোস্তাফা কামাল,উপ-আঞ্চলিক পরিচালক সোহেল রানা, আঞ্জুমান আরা বেগম, জেসমিন আক্তার এবং এটিএন বাংলার নির্বাহী প্রযোজক ও সিনিয়র সংবাদ উপস্থাপক এম ওবায়দুর রহমান ও সজীব দত্ত। বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধনের আয়োজনে এই অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বেতার শ্রোতাদের অংশগ্রহনে এই জমজমাট অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা দিয়েছে বাংলাদেশ বেতার। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আগত…
Read Moreসিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি নির্দেশ:নূরুল হুদা
২৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকার দুই সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই দুই সিটির নির্বাচন ইসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না। কার কি রাজনৈতিক পরিচয় তা না দেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভয়-ভীতির তোয়াক্কা না করে দায়িত্ব পালনে সাহসী ও কঠোর হতে হবে।” আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন…
Read Moreপ্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ :ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ থাকেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভারের ধরেন্ডা গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই দেশের সকল মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং…
Read Moreঢাকার পথে ড্রিমলাইনার ‘অচিন পাখি’
২৪ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২টি নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি ‘অচিন পাখি’ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে। আশা করা যাচ্ছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’ তার ১৫ ঘন্টা ৩০ মিনিটের উড়াল শেষে আজ সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের…
Read Moreবকেয়া বেতনের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা
সাভার,২৪ডিসেম্বর,২০১৯(বিবিিনউজ):এক মাসের বকেয়া বেতনের দাবীতে সাভারের বিরুলিয়া রোডের গ্লোবাল আউটার ওয়ার লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । আজ সকালে মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের সামনে শতাধিক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তখন মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এর আগে কারখানার ভিতরেও আরেকদফা লাঠি চার্জ করা হয়। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছে। পরে শ্রমিকরা চলে গেলে সড়কে যান চলাচল সাভাবিক হয়। এসময় বিক্ষোব্ধ…
Read Moreদেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার জন্য নৌবাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২২ ডিসেম্বর, ২০১৯ (বিবিনউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর কর্মকর্তাদের দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির জন্য সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আপনারা যারা কঠোর প্রশিক্ষণের পর কাজে যোগ দেবেন তাঁদের সব সময় মনে রাখতে হবে যে, আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করে আপনারা দেশের মান-সম্মান আরো উজ্জ্বল করবেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানকার পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনী একাডেমীতে ‘মিডশিপম্যান-২০১৭ আলফা’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্রাভো’ ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায়ী ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ, ২০১৯ অনুষ্ঠানে…
Read Moreপৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার
পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সকালে সাভারের তালবাগ এলাকায় লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাভার সুপার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নার্স রিতা খানমকে (২২) বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর…
Read Moreআন্দোলনে ব্যার্থ হয়ে বিএনপি সরকার পতনের হুশিয়ারি দেন
২২ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):আন্দোলনে ব্যার্থ হয়ে বিএনপি নেতারা কর্মীদের চাঙ্গা করতে মাঝে মাঝে সরকার পতনের হুশিয়ারি দেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।রোববার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এ যুবকদের ক্ষমতায়ন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন বিএনপি দল এখন ভেঙ্গে চুরমার হয়ে গেছে তাদের পায়ের তলায় মাটি নেই কর্মী শুণ্য হয়ে গেছে উল্লেখ্য করে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার অত্যন্ত ভালো ভাবে চলছে আওয়ামী লীগকে পরাজিত করার মত কোন…
Read Moreআ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ): আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি। বেলা তিনটায় তিনি সম্মেলনস্থলে পৌঁছান। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ।সম্মেলনের প্রথম দিনে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিবেদন পেশ করবেন। এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজকের আনুষ্ঠানিকতা শেষ হলে কাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করবেন দলের কাউন্সিলরেরা। সম্মেলনের সঞ্চালনা করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।…
Read More