১৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আইইডিসিআরর বেলা সাড়ে তিনটায় এই সংবাদ ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক। মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায়…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
করোনার কারণে প্রয়োজনে যাত্রীবাহী যান চলাচল বন্ধ করা হবে : সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে প্রয়োজনে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। করোনা ভাইরাসের কারণে প্রয়োজন হলে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের আমরা ব্যবস্থা নেব।’ অন্যান্য দেশের মতো বাংলাদেশে যদি শাটডাউন করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৭ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর রাজানো হয়। জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা,…
Read Moreদশ দিন ব্যাপি সাভার প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন
১৭ মার্চ, ২০২০(বিবিনিউজ):সাভার প্রিমিয়ার লীগ (এসপিএল)’র বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ খেলার উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক। আরো উপস্থিত ছিলেন রেডিওকলোনি মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম মিঞ্জা। প্রিমিয়ার লীগের ভাইস চেয়ারম্যান কাউছার খান, প্রমিয়ার লীগের অন্যতম সদস্য মফিজুর রহমান মফিজ। ১ম দিনে ব্যাংক কলোনি ওয়ারিয়র্স বনাম সাভার এক্সপ্রেসের খেলার মধ্যে দিয়ে এসপিএল উদ্বোধন হয়। পাচঁটি দল খেলায় অংশ গ্রহন করছে, দলগুলো হল,কিংস এলিভেন আশুলিয়া ব্যাংক কলোনি ওয়ারিয়র্স, সাভার এক্সপ্রেস,স্পার্ণিং সাভার,ব্যাংক কলোনি ওয়ারিয়র্স,সাভার এক্সপ্রেস,ডেন্ডাবর ব্লাসটর্স। ব্যাংক কলোনি…
Read Moreসাভারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ত্রাণ প্রতিমন্ত্রীর
সাভার প্রতিনিধি(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাভার প্রেসক্লাব ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাত ১২ টা এক মিনিটে আতশ বাজি ফোটানো হয় ও উপজেলার হলরুমে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক’শ পাউন্ডের কেক…
Read Moreশিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়
১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে…
Read More১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।” তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ…
Read Moreআগামীকাল বঙ্গবন্ধুর শততম জন্মদিন
১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আগামীকাল ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আগামীকাল রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন…
Read Moreসাভারের আশুলিয়ায় বারো বছরের এক শিশু ধর্ষণের শিকার
সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি জানায় তার বাবা মা পোশাক কারখানায় গতকাল কাজে গেলে তাদের পাশের রুমের ভাড়াটিয়া নুরুজ্জামান তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ভয়ভিতি দেখিয়ে ধর্ষন করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটি ও তার বাবা মাকে হত্যা করে গুম করাও হুমকি দেন ধর্ষণকারী। এছাড়া ভয়ভিতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে এক মাস ধরে ধর্ষণ করে আসছিলো বলে জানান তিনি। এঘটনায়…
Read Moreসাভারে চার লক্ষ টাকার ঝাটকা ইলিশ জব্দ
সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে চার লক্ষ টাকা মুল্যের ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে ওই মাছের আড়ৎ এ ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিলো পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ জব্দ করা হয়। তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ মাছের দাম…
Read More