ঘিওরের একটি গ্রাম লকডাউন

২৫ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে, এমন সন্দেহে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রাম লকডাউন (বদ্ধাবস্থা) ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে ওই গ্রাম লকডাউন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন। সপ্তাহখানেক আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁর কর্মস্থল থেকে তাঁকে হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক থাকা) থাকার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে তাঁর…

Read More

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ:সেতুমন্ত্রী

২৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ বন্ধ (লকডাউন) থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশবাসী, যাত্রী সাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সকালে মন্ত্রণালয়…

Read More

করোনায় আরও এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

২৪ মার্চ, ২০২০(বিবিনিউজ) : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা কন্টোলরুমে ১ হাজার ৭০০ কলে পেয়েছি।…

Read More

করোনাভাইরাসে মারা যাওয়া নারীর দাফন, খোঁজা হচ্ছে সংস্পর্শদের

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়া নারীর দাফন নগরের মানিকপীর টিলায় সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর দেড়টায় তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজার নামাজ পড়েন আত্মীয়-স্বজনরা। পরে মানিকপীর টিলায় তাকে দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। এদিকে, পরিবারের তিন সদস্যকে হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও ওই নারীর সংস্পর্শে কে কে ছিল তাদের খোঁজে বের করা হচ্ছে বলে জানা যায়। নিহত ওই নারীর বয়স ছিল ৬১ বছর। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে…

Read More

শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার আহ্বান

২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মহামারীর মধ্যে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনটি বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন , আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। নভেল করোনাভাইরাসে…

Read More

ডাক্তার-নার্সদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ

২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়টি জানান। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি), ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল…

Read More

সাভারে নতুন কোয়ারেন্টাইনে ১০,এক জনের জরিমানা

সাভার ,২২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভারে হোম কোয়ারেন্টাইন না মানায় না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামুন কায়সার (৪০) নামের ওই প্রবাসীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন। এলাকাবাসী জানান,গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোরারেন্টাইন না মেনেই যত্রতত্র ঘোরাঘুরি করতে থাকেন। এলাকাবাসী তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে হোম কোরারেন্টান মেনে চলার অনুরোধ জানায়। তা না মেনে সে শশুড়বাড়িসহ বিভিন্ন আত্বীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া অব্যাহত…

Read More

দেশে লকডাউন-জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ ডব্লিউএইচও’র

২১ মার্চ,২০২০(বিবিনিউজ): বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে নেমেছে করোনা ভাইরাস। এ পরিস্থিতিতে দেশে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকেই মেয়রকে দেশে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন সংস্থাটির বিশেষজ্ঞরা। রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বৈঠকে শেষে সাঈদ খোকন বলেন, তাদের…

Read More

 অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

২১ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে। তিনি বলেন, ‘অযথা আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গর্হিত কাজ। সবাইকে এই ধরণের অপতৎপরতা থেকে বিরত থাকতে হবে।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নোবেল করোনাভাইরাসের সুযোগ নিয়ে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগণকে নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট প্রদানের পর সাংবাদিকদের…

Read More

করোনা রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার, ২০ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস রোধে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে সারাদেশ বাসি। মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

Read More