জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবি’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হলো প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান । নির্বাচনকালীন গণমাধ্যমকর্মীদের রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয়,বর্জনীয়, সরকারী আদেশ,আইন,অধ্যাদেশ, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।এতে আরো বক্তব্য রাখেন,পিআইবির প্রশিক্ষক মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেবেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের…

Read More

মামলা জটিলতায় সাভার পৌর কমিউনিটি সেন্টারের সুফল বঞ্চিত পৌরসভাবাসী, মিলছে পরপর মরদেহ

ষ্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রথম শ্রেণির সাভার পৌরসভা পৌরবাসীর সুবিধায় নির্মান করেন পৌর কমিউনিটি সেন্টার। প্রথম দিকে এর সে সুফল পাচ্ছিলো পৌরবাসী,কিন্তু চালু হওয়ার কয়েক বছরের মাথায় জায়গার মালিকানা নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মাঝে সৃষ্ট জটিলতা মামলায় গড়ালে বন্ধ হয়ে যায় পৌর কমিউনিটি সেন্টারটি। মামলা চলমান থাকায় দেড় যুগের বেশী সময় বন্ধ থাকায় বখাটে ও অপরাধীদের আস্তানায় পরিনত হয় কমিউনিটি সেন্টারটি। ইতিমধ্যে চুরি হয়েগেছে মূল্যবান জিনিসপত্র। সেন্টারের ভিতর থেকে পর পর ২টি মরদেহ উদ্ধারের পর সেন্টারটি দিকে নজর দেয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদ। এদিকে পরিষ্কার…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,১৬ জানুয়ারি২০২৬(বিবিনিউজ):বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারী শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এতদিনে পৌরবাসীর যে নাগরিক সুযোগ-সুবিধা…

Read More

সাভারে দিয়ামনি ই কমিউনিকশনের উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৬ জানুয়ারি২০২৬(বিবিনিউজ): দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে ঢাকার সাভারের থানা রোডে মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টারের ক্যাম্পাসে ২৫ জন নারী উদ্যোক্তা নিয়ে স্টল ফ্রী মেলা উদ্বোধন উপলক্ষে সভা, ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ,”হাল ছেড়োনা বন্ধুর” প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন,বাংলাদেশ হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবি এ্যাড: নার্গিস আহমেদ সেতু,সাভারের মডারেটর মুক্তা খন্দকার, সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ মামুন পার্টি সেন্টারের স্বত্তাধ্কারী আবদুল্লাহ…

Read More

সাভার ও ধামরাইয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট– প্রদানে ব্যাপক জনসচেতনতায় পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৫ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট– প্রদানের লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা বাড়াতে পৃথক পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সাভার উপজেলা পরিষদের মাঠে ১ম এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম। অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। এতে সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ছাড়াও জেলা কর্মকর্তা এবং সাভার উপজেলাধীন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয়…

Read More

ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের সকল এজেন্ট মালিকগণদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার ,১৫ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের এরিয়া অফিস, মাষ্টার এজেন্ট এবং এজেন্ট মালিকগনদের নিয়ে এক যৌথ বিজনেস রিভিউ মিটিং ও বার্ষিক বনভোজনের আয়োজন করেছেন। যা মিলন মেলা পরিনত হয়েছিল। গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রার পাশে সোহাগ পল্লী রির্সোটে ঢাকা ডিভিশন ২ এর উদ্দোগে দিন ব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয় । ঢাকা ডিভিশন-২ এর অধীনে থাকা এরিয়া অফিসের কর্মকর্তা,ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের মাদার এজেন্ট এবং এজেন্ট মালিকগনদের নিয়ে এক যৌথ বিজনেস রিভিউ মিটিং ও বার্ষিক বনভোজনের দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী মিলন মেলার…

Read More

সাভারে খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার জানাজায় যে লোক হয়েছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ ল্লাহ আমান। রবিবার সাভারের পুলিশ টাউন এলাকায় খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী তিনি দেশের মানুষকে খুব ভালবাসতেন তাই তাকে ওয়ান ইলেভেনের সরকার বিদেশে পাঠাতে পারেনি বলেও মন্তব্য করেন…

Read More

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৬(বিবিনিউজ): ঢাকা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীত বন্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)এর উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন জানান,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব মহোদয়ের সহযোগীতা ও নির্দেশে কুল্লা ইউনিয়নস্থ এতিম মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় দুস্থ এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতে সরকারী ভাবে আরো বরাদ্ধ পাওয়া গেলে দুঃস্থ ও অসহায়দের মাঝেও বিতরণ করা হবে। এ সময় কুল্লা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক,ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দিন,রাজা রাম,মহিলা ইউপি সদস্য রওশন আরা,রোজিনা…

Read More

নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৫ (বিবিনিউজ) : অনাড়ম্বর ও নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত এবং এসডিআই-এর বিশেষ আর্থিক পন্যের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকার পানশী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুস্থ-জীবন সংগঠন ও এসডিআইয়ের যৌথ আয়োজন অত্যন্ত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সুস্থ জীবন সংগঠনের সকল সদস্য,তাদের পরিবার বর্গ এবং এসডিআই-এর কর্মকতাদের উপস্থিতিতে এসডিআই তাদের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের কথা মাথায় রেখে একটি যুগান্তকারী আর্থিক সেবার ঘোষনা করে যা ২০২৬ সালের পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা রাখবে। সভায় সভাপতিত্ব করেন…

Read More

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

স্টাফ রিপোর্টার,২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : ঢাকা সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” এবং উইন্টার ফেস্ট। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব (BSEC)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান (Prof. Hafiz T. A. Khan, Professorial Fellow, Oxford University) । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং…

Read More