২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপিকা ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজ বুধবার দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। শাকিল ও ফারজানা স্বামী-স্ত্রী। বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা। তাঁরা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। এ সময় ডিবির একটি দল বিমানবন্দর গিয়ে জানায়, শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হতে পারে
২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): মেট্রোরেলের কর্মচারিরা নিজ নিজ কাজে যোগদান করেছে। আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবস্থ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দু’টি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি এ দু’টি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।এ…
Read Moreআন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফল কীভাবে সিদ্ধান্ত পরে
২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে।ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এ দাবিতে আগের দিন (গতকাল সোমবার)…
Read Moreদীপু মনি গ্রেপ্তার
১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।
Read More৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ
১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে। আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এর আগে এক আদেশে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এদিকে…
Read Moreজীবন রক্ষায় ৬২৬ নাগরিক সেনানিবাসে আশ্রয় নিয়েছিল : আইএসপিআর
১৮ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বিচারবহির্ভূত কর্মকান্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ৬২৬ জন নাগরিককে সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় দেয়া হয়েছিল।আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকদের আশ্রয় প্রদান এবং অভিযুক্তদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর প্রসঙ্গে আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ২০২৪ তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এসময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকা- রোধ, জীবন রক্ষা…
Read Moreমানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এক বিবৃতিতে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ফারহান হক বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেছেন। এর আওতায় জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। ফারহান হক আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তদন্তে…
Read Moreসাভারে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে ব্যাংক কলোনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):সাভারে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা বিএনপি। এতে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেন। সাভার পৌর বিএনপি সভাপতি ও সাকে পৌর কমিশনার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবক উপজেলা চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন, তেতুলঝোড়া ইইপ চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক মেয়র রেফাত উল্লাহ, আশুলিয়া বিএনপির নেতা আব্দুল…
Read Moreনরেন্দ্র মোদিকে ড. ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস
১৬ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন। ফোনালাপে নরেন্দ্র মোদি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার তার এক্স (সাবেক টুইটার) আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী।মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। ’ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোনালাপে এসেছে জানিয়ে মোদি পোস্টে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দু এবং সব…
Read Moreঅন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্টা
১৬ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):অন্তর্বর্তীকালীন সরকারে আজ যুক্ত হলেন আরো চার উপদেষ্টা।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বিকেল ৪:১১ টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নিলেন।তাঁরা হলেন: অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ,সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার,সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ এ।শপথ বাক্য পাঠ করার পরে তাঁরা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।মন্ত্রী পরিষদ…
Read More