২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আজ রোববার আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেলে ভ্রমণ শেষে সচিবালয়স্থ মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রোরেলকে এসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বন্যায় দেশের ১২ জেলায় প্রায় ৪৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ জেলার ৭৭ উপজেলার ৪৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। আকষ্মিক এই বন্যায় ২ জন নারীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪৮ লাখ মানুষ। বন্যায় মারা গেছেন ১৫ জন । এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে…
Read Moreবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান
২৩ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার।শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়।’তিনি জানান, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন।হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩অপূর্ব জাহাঙ্গীর জানান, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে…
Read Moreবন্যায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যান চলাচল ব্যাহত: রেলপথ বন্ধ
২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল…
Read Moreটানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা; প্রস্তুত ২৩৯ আশ্রয়কেন্দ্র ও ২৯০ মেডিকেল টিম
২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া সীতাকুন্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব উপজেলার ৩১টি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি বিবেচনায় এরইমধ্যে ২৩৯টি আশ্রয়কেন্দ্র ও ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।অতি ভারী বৃষ্টিতে নগরের নিউমার্কেট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শুলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি দেখা যায়।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফাহমুন নবী…
Read Moreবন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিসেট প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’উপদেষ্টা জানান, দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে জেনারেটরের ব্যবহার করা হচ্ছে। এরপরও উপদ্রুত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন হয়ে আছে।
Read Moreদেশের আট জেলা বন্যা কবলিত
২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে আট জেলা বন্যা কবলিত হয়েছে এবং বন্যা আরও বিস্তৃত হতে পারে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।কে এম আলী রেজা বলেন, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১ কোটি ৮৭ লাখ টাকা, ১৫ হাজার ৯শ’ মে. টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম…
Read Moreবিসিবির দায়িত্ব ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার পদত্যাগে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে আরও জানানো হয়েছে আজ সংবাদ সম্মেলন করবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক।২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবারের মত বিসিবির বস হন পাপন। পরে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন…
Read Moreগোটা জাতিই ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে : ধর্ম উপদেষ্টা
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, তাদের পরিবারের ভরণপোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাঁড়িয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কার কিছু নেই। গোটা জাতিই তাদের পাশে আছে।’আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের…
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য পরিবর্তন
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে। সব প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক আদেশে এ তথ্য জানা গেছে।আদেশে বলা হয়, সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন শপথ বাক্য, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা…
Read More