কমছে জ্বালানি তেলের দাম

৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ): বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য কমাতে যাচ্ছে সরকার। আজ শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এই হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি শুরু হবে।জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমবে ৬ টাকা। আর ডিজেল ও কেরোসিনের দাম কমবে ১ টাকা ২৫ পয়সা।মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও…

Read More

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

২৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের করতালির মধ্যে এই সনদে স্বাক্ষর করেন।এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’আগামীকাল ৩০ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ।প্রধান উপদেষ্টার প্রেস ইউং গুমবিরোধী সনদে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার ইতোমধ্যে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে।অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের ওই…

Read More

সাভারের আশুলিয়ায় বন্ধ হলো বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার,২৯আগস্ট, ২০২৪(বিবিনিউজ):বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে গেলো বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা। সকালে কারখানা চারটির গেটের সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা গুলো হলো বার্ডস আর এন আর ফ্যাশন লিমিটেড,বার্ডস গার্মেন্টস লিমিটেড,বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ এন্ড জেড লিমিটেড।শ্রমিকরা জানায়,আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস গ্রুপের ওই চারটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজারেরও বেশী নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলো…

Read More

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত

২৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে।মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।বৈঠকে তিনি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষযাদি আলোচনা করেন।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন।তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের…

Read More

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী

২৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।…

Read More

বাংলাদেশের ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কারে সহায়তা করতে আগ্রহী যুক্তরাজ্য

২৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):যুক্তরাজ্য পুঁজিবাজারের পাশাপাশি বাংলাদেশকে ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কারে সহায়তা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সাথে তার আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাত করতে এলে এ আগ্রহ প্রকাশ করেন।বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ব্যাংকিং, রাজস্ব ও পুঁজিবাজারের মতো খাতে সংস্কারে সহায়তা করতে ইচ্ছুক।বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এগুলো আমাদের জন্যও খুব তাৎক্ষণিক উদ্বেগের বিষয়। কারণ, যদি আমরা সেই সংস্কারগুলো না করি তাহলে এটা আমাদের জন্য কঠিন হবে।’উপদেষ্টা বলেন, তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। তাঁরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। নেতারা এতে বিভ্রান্ত না…

Read More

ইতিহাস গড়া এক জয় বাংলাদেশের

২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন? রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনটা এমনই ছিল। সেটা হওয়ার কারণও ছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের স্কোয়াডে ৬ পেসার, এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে ৪ পেসার নিয়ে খেলতে নামল পাকিস্তান। সেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা হয়ে রইলেন দর্শক! পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি। তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরাও গড়লেন রানপাহাড়, তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিলেন একের পর এক উইকেট। এমন ব্যাটিং স্বর্গে পেসাররাও খারাপ করেননি। দলীয় পারফরম্যান্সের এমন দারুণ সমন্বয়েই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক এক জয়। বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র…

Read More

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।আজ রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।এতে আরও বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন;এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি…

Read More

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সপ্তাহের প্রথম কর্ম দিবস আজ রোববার থেকে যাত্রী সেবা শুরু করেছে মেট্রোরেল। দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, অনিবার্য কারণবশত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রোরেল থামবেনা এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল সমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার…

Read More