১৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে উপজেলা আজ দ্বিতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।আজ সকাল থেকে সাভার থানা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুর, গেন্ডা, থানাস্ট্যান্ড, বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার ধামসোনা, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক খোরশেদ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দলসহ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ
১৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে।কোটা সংস্কার আন্দোলনে শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মো.বুলবুল কবিরের পক্ষে আজ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ রেজিস্ট্রারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ…
Read Moreইউনূসের সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক
১৩ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র বলেন, সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে পরিস্থিতির উন্নতিতে সাহায্য করার জন্য সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি।বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রধান উপদেষ্টা দুই ডজনের বেশি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।পরে বিকেলে সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।সুশীল সমাজের নেতাদের মধ্যে ছিলেন…
Read Moreপুলিশ চলবে কমিশনের নিয়ম অনুযায়ী : স্বরাষ্ট্র উপদেষ্টা
১১ আগস্ট ২০২৪(বিবিনিউজ): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই।তিনি বলেন, ‘এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, সেটা তারা ভালো হলে করবে।’আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি খুব স্পষ্টবাদী। এই পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি।…
Read Moreঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন
৯ আগস্ট ২০২৪(বিবিনিউজ): নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে।আজ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এ গুলো হলো – মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; নৌ-পরিবহন…
Read Moreজাতীয় শহীদ স্মৃতেসৌধে ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা
৯ আগস্ট ২০২৪(বিবিনিউজ): নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রথমে ড. ইউনূস সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।তিন বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পরে, অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে…
Read Moreরাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য: নতুন এটর্নি জেনারেল
৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য।এটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব তার গ্রহণের পর তিনি আজ এ মন্তব্য করেন।নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।এটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।এটর্নি জেনারেল…
Read Moreসেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র্যাবপ্রধানের বৈঠক, জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত
৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার সেনা সদরে এ বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন। সব বাহিনী প্রধানদের ওই বৈঠকে দেশজুড়ে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম…
Read Moreআইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: ড. ইউনূস
৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ):শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তাঁর প্রথম বক্তৃতাতেই বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তাঁর প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’ তিনি ছাত্রজনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।’ আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড. ইউনূস। তাঁকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা।…
Read Moreড. ইউনূস-দেশে ফিরেছেন
৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি আজ রাত ৮টার দিকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন।সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।পরে সেনা প্রধান তাঁকে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।তিনি শিগগিরই শিক্ষাবিদসহ সুশীল সমাজের কিছু সংখ্যক ব্যক্তিদের সমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
Read More