সাভারে তৃতীয় দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকার সাভারে তৃতীয় দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট । সকালে ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,সাউথইষ্ট ইউনিভার্সিটি বনাম ইন্টারন্যাশনালইউনির্ভাসিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি । ০-২গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয় । দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । ২- ৫-গোলে ড্যাফোডিল বিজয়ী হয় । বিকালে তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ…

Read More

আইনজীবী সাইফুল হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার ৬ : প্রধান উপদেষ্টার প্রেস উইং

২৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয় জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রেস উইং জানায়, ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপি। এ ছাড়া, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

Read More

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে :জামাল উদ্দিন

ষ্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। সাভারের বাজার রোডে সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।এসময় তিনি আরও বলেন,শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে যাতে করে কেউ আর কখনো দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করতে না পারে বলেও বলেন তিনি।এসময় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা…

Read More

জাবির রাচি নিহতদের ঘটনায় অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু গ্রেফতার

২৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতদের ঘটনায় অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, ভোর রাতে অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু মিয়াকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরোয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলার সামনে ৫৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে দ্রুতগতির একটি অটোরিক্সা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে…

Read More

শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

২৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার আজ শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২১ নভেম্বর প্রধান নির্বাচন…

Read More

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলাটি চাকরির প্রলোভন ও ভয় দেখিয়ে করানো হয়েছে বলে দাবি করেছেন বাদী কুলসুম বেগম। আজ শুক্রবার সকালে আশুলিয়া থানা হেফাজতে কুলসুম ওই দাবি করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে কুলসুমসহ তিনজনকে আটক করে নিয়ে আসে আশুলিয়া থানার পুলিশ। এর আগে গত ২৪ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বামী আল–আমিনকে হত্যার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করেন কুলসুম বেগম। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। পরে ১৩ নভেম্বর আল–আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে…

Read More

বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): বিশ্বব্যাংক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য দেশের ছাত্র,তরুণ ও যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক অনুপ্রেরণামূলক দেয়াল লিখন ও দেয়ালচিত্র বা গ্রাফিতির এক প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে ‘পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইওরস : ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইয়ুথ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি একটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন। এ সময় সেখানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) আবদৌলায়ে সেক, কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি (এশিয়া…

Read More

হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে

ষ্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। সাভারের বাজার রোডে সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।এসময় তিনি আরও বলেন,শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে যাতে করে কেউ আর কখনো দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করতে না পারে বলেও বলেন তিনি।এসময় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা বিএনপির…

Read More

জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. মুহাম্মদ ইউনূস

২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো ওপরে…

Read More

দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে :যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি আয়োজিত নবীন চোখে গণঅভ্যুথান ও আগামীর বাংলাদেশ আলোচনা শীর্ষক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভঁইয়া এসময় আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি যখন নিষিদ্ধের ব্যাপারে কথা হচ্ছে তখন রাজনীতি দল গুলো একেক সময় একেক কথা বলছে,আওয়ামী লীগ এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে পুরোপুরি ফ্যাসিবাদ…

Read More