১১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারতো, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটা হওয়ার কথা না। আপনাদের ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে।’ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নানা আয়োজনে সাভারে দুর্নীতিবিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সাভারের গেন্ডা থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলার হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। দুর্নীতি দমন কমিশন ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ সহ বিভিন্ন…
Read Moreপ্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ: প্রাথমিক উপদেষ্টা
৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। থাকবে না কোনো পোষ্য কোটা। আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা…
Read Moreড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে পাঁচ মামলা বাতিলের রায় বহাল
৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষেও দায়েরকৃত ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। এ আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো বলে জানান ড. ইউনূসের পক্ষের আইনজীবী। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।…
Read Moreকোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ আজ সাভার সেনানিবাসে কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার এবং কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত…
Read Moreধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু
৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): জাতীয় ঐক্য গঠনে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বিকাল ৪টা ২২ মিনিটে সংলাপস্থলে আসেন।এর আগে সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেন বিভিন্ন ধর্মের নেতারা। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন। বুধবার অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। বৈঠকে তিনি ঘোষণা করেন, কেউই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতিকে ক্ষুণ্ন করতে বা জাতিকে…
Read Moreদেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করলেন সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ আগষ্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহয়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন , ৫ ই আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি-শৃংখলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী চিপ অব জেনারেল…
Read Moreশেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে : নিক্কেই এশিয়াকে ড. ইউনূস
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ – উল্লেখ করে বলেছেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসনব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচারব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। গত শনিবার (৩০ নভেম্বর) নিক্কেই এশিয়াকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার (২ ডিসেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এই…
Read More৩ বছর পর জানা গেল মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর। তাঁর সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিছ চৌধুরীকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। হারিছ চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।এর আগে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ…
Read Moreবিএনপি দলে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাই নেই: ডা. সালাউদ্দিন
স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):আওয়ামীলীগ সন্ত্রাসী দল তাই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার ভাদাইল এলাকায় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন,বিএনপিতে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাই নাই বিএনপি একটি দেশের জনপ্রিয় দল ।
Read More