১৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছে। এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এসব মসজিদের ব্যাপারে তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে আট কিলোমিটার দূরে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
১৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় মাগুরার সেই শিশুকে মৃত ঘোষণা করা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি,…
Read Moreফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা
১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামী শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা…
Read Moreধামরাইয়ে আখের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, নিরব প্রশাসন
স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ গুড় ব্যবসায়ীরা। ধামরাই পৌর এলাকার ইসলামপুরের ছয়বাড়িয়ার তালতলা এলাকায় এই অবৈধ গুড় কারখানার সন্ধান মিলেছে । বিষাক্ত ভাবে তৈরি করা এইসব গুড় মানুষজন কিনে ভাপা পিঠা চিতই পিঠা সহ বিভিন্ন পিঠায় ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অনেকে এসব গুড়ে তৈরি করা পিঠা পুলি ও শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানায় ,সেখানে…
Read Moreআইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
১০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।থানাগুলো হলো, তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট। পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি…
Read Moreদেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন: রিজভী
৮ মার্চ, ২০২৫(বিবিনিউজ): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভীর পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি…
Read Moreনারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা
৮ মার্চ, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।’ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক…
Read Moreবুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে: বাণিজ্য উপদেষ্টা
৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ জেলা প্রশাসকদের সাথে টিসিবি পণ্য বিক্রয় সম্পর্কিত এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন। ছবি: পিআইডি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে। আজ রোববার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবি’র পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে…
Read Moreদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নির্বাচন কমিশনার
স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : নির্বাচন কমিশন এই মুহুর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসময় আরও বলেন,এই মুহুর্তে তাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না জাতীয় একটা নির্বাচনের প্রয়োজন যদি সরকার আর রাজনৈতিক দলগুলো…
Read Moreজাবির আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ ১৪ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল…
Read More