২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ ভোরে রাজধানীর চারটি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি আরো…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া
২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, এখনো ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন। তিনি এখন চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন। আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তাঁর বক্তব্যে…
Read Moreভোররাতে অপরাধমূলক কর্মকান্ড বেশী হয়ে থাকে:সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, ২৬ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকান্ড হয়ে থাকে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী । সকালে ঢাকার সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরো বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে এজন্য তিনি ভোর রাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক…
Read Moreনাহিদ ইসলাম পদত্যাগ করেছেন
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন, সেসব কমিটি থেকেও পদত্যাগ করেছেন। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এ কথা জানান । তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি’। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ করা নিয়ে আলোচনা চলছিল।
Read Moreআগামীকাল জাতীয় শহীদ সেনা দিবস : পিলখানা বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ১৬ বছর
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। পিলখানা বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ১৬ বছর।১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বোরচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে রোববার এ…
Read Moreআমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল।’ তিনি আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়।’ আজ বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকে ভূষিত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে…
Read Moreমহান শহীদ দিবসে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার র্যাবের
২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই উপলক্ষসহ দিবসটি ঘিরে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। আজ র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্যকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। নিষিদ্ধঘোষিত দল ও সংগঠনের সদস্যরা যেন শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা…
Read Moreফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা সব বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সকল বই পাবে। এরই মধ্যে প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে উনারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। তিনি…
Read Moreতিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র রংপুর বিভাগীয় তিস্তা বাচানোর পদযাত্রার জনস্রোত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পথযাত্রায় দলের স্থানীয় নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পথযাত্রাটি রংপুরের কাউনিয়ায় আসে। তখন জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে বিএনপি’র রংপুরের নেতাকর্মীরা…
Read Moreদুর্নীতি সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। একে সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। তিনি বলেন, সকল স্তর থেকেই দুর্নীতি কমাতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমাদের কার্য অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষির উন্নয়ন নিয়ে…
Read More