জাবিতে দেশের সর্বোচ্চ শহীদ মিনার ,অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হবে: ভিসি

স্টাফ রিপোর্টার,১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগামের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার দেশের সর্বোচ্চ শহীদ মিনারের গৌরবের অর্জন করেছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে এই একুশে ও একাত্তরের পাদদেশকে। ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ১৯৭২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। তাই ৩০ লাখ শহীদের এই আত্মত্যাগের আবেগও জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সাথে। এই মহান স্থাপনার কিছু কাজ বাকি আছে। দ্রূত এই অসমাপ্ত কাজ সমাধানেরদাবিও করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কেন্দ্রস্থল ও…

Read More

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। আজ রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন তিন দিন ধরে চলবে। সম্মেলনে অধ্যাপক ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন।একই সাথে…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একইসাথে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।

Read More

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকায় গোপন বন্দিশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি স্পট পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগীরা নির্যাতনের ভয়াবহতার প্রতীক হিসেবে কচুক্ষেত বন্দিশালার দেয়ালগুলো দেখান। এছাড়া আগারগাঁও বন্দিশালায় একটি ইলেকট্রিক চেয়ার দেখানো হয় প্রধান উপদেষ্টাকে। স্বৈরশাসক শেখ হাসিনার…

Read More

বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ

১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : অমর একুশে বইমেলায় একটি বুকস্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে। বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। প্রফেসর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা…

Read More

আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে গাজীপুরসহ সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু। অপারেশন ডেভিল…

Read More

ঢাকার সাভারে শেষ হলো রমনা রেজিমেন্টের আয়োজনে ১০ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং

স্টাফ রিপোর্টার,৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার সাভারে শেষ হলো রমনা রেজিমেন্টের আয়োজনে ১০ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং । সকালে বিএনসিসি প্রশক্ষিণ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। এ সময় রমনা রেজিমেন্টের আওতাধীন বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিানরে ৩২ জন বিএনসিসির সহ ৬৬২ জন ক্যাডেট এতে অংশগ্রহণ করেন। দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগে উৎসাহিত করতে এ ক্যাম্প ভূমিকা রাখবে শুধু তাই নয় স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশে উদ্বুদ্ধকরণ, দৃঢ় চরিত্র গঠনেরও এ প্রশিক্ষণ কাজে আসবে বলে জানান বিএনসসিরি মহাপরিচালক।

Read More

ধামরাইয়ে ২টি ইট ভাটায় ২২ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :ধামরাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২টি ইট ভাটায় ২২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা ব্রিকস (PBC) এর পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইনে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।একই এলাকায় অবস্থিত ধামরাই ব্রিকস (DBC) এর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় |

Read More

সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় করতে কাজ করছে কমিটি: শিক্ষা মন্ত্রণালয়

১ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : শিক্ষা মন্ত্রণালয় বলেছে ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। আজ শনিবার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় এই কথা বলেছে। রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।…

Read More

আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্যের সমাধানে নিয়ন্ত্রক সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের

১ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আমলাতন্ত্র, শাসন, ব্যবসা এবং কর ব্যবস্থায় অতি-নিয়ন্ত্রণ এবং লাল ফিতার দৌরাত্ম্যের সমাধানের জন্য একটি নিয়ন্ত্রক সংস্কার কমিশন (আরআরসি) গঠনের পরামর্শ দিয়েছে সরকারি টাস্কফোর্স। টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতি-নিয়ন্ত্রণ এবং আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এই ব্যাপক সমস্যা সমাধানের জন্য একটি নিয়ন্ত্রক সংস্কার কমিশন (আরআরসি) অপরিহার্য।’ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্য করণ’ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়েছে,…

Read More