শেখ বাশার ,২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): রাত পোহালেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরাপুরি প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রংতুলির কাজও শেষ করা হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন।শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ২৬ মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে নাম জানা ও না…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
র্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন । তিনি আজ সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে এ আহ্বান জানান। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Read Moreধামরাই জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার
স্টাফ রিপোর্টার,২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে নতুন জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ। তিনি শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে উপস্থিত হয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের মামনুন আহমেদ অনিক।
Read Moreসাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম চার দিনের রিমান্ডে
২০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার থানার সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন তার…
Read Moreপ্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও…
Read Moreঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : চার বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন…
Read Moreদোহার উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : দোহার উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।বিশেষ করে কৃষি জমির টপ সয়েল রক্ষায় চলমান পুকুর খননসহ সব ধরনের জমিতে খনন নিষিদ্ধ, পদ্মা নদীর বুক চিরে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশের টহল বৃদ্ধিকরন ও দোহার সিমান্তে নদীতে ড্রেজার চালনা বন্ধ করতে বিশেষ সর্তকবার্তা প্রদান, চুরি-ডাকাতি বন্ধে টহল বৃদ্ধি ও প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া, মাদক স্পটগুলো চিহ্নিতকরন ও ধ্বংস করা, ব্যাটারী চালিত…
Read Moreঈদযাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রেলওয়ের নানা উদ্যোগ
১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ঈদ আসন্ন। শেকড়ের টানে ঘরে ফেরা শুরু করছে মানুষ। বরাবরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। যাত্রীসেবা, অনলাইন টিকিট, নিরাপত্তা ও সময় বাঁচানোসহ নানা দিক বিবেচনায় রেলপথকে বেছে নিচ্ছে যাত্রীরা। ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট কাটতে অনলাইনে ব্যাপক সক্রিয় হয়েছেন তারা। ৩৫ হাজার ৯১৩টি টিকিটের জন্য ১৭ মার্চ রেলওয়ে অ্যাপ ও ওয়েবসাইটে ভিজিটর হিট করেছে প্রায় আড়াইকোটি বার। এখন পর্যন্ত কোন টিকিট অবিক্রিত নেই। এবারের ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার প্রধান দু’টি রেলওয়ে স্টেশন,…
Read Moreজুলাই ছাত্র আন্দোলনে জাবির শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থী বহিষ্কার , ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত
স্টাফ রিপোর্টার,১৮ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : জুলাই ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয়…
Read Moreজাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ
১৬ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চার দিনের সফর শেষে আজ রোববার সকাল ৯:৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং প্রায়…
Read More