জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ- আম জনতা পার্টি

স্টাফ রিপোর্টার,১৮ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ- আম জনতা পার্টি। দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদ শ্রদ্ধা জানান।শুক্রবার সকল সাড়ে দশটায় জাতীয় স্মৃতিসৌধের বেদীতে দলের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ- আম জনতা পার্টি। কারো সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের…

Read More

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে ‘নেতা’ ক্যাটাগরিতে। এই একই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের…

Read More

অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে ঢাকার সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এসময় কমিশনের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়ম খুঁজে পায়। আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে । এসময় দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রেশন অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। পরে দুদকের অভিযানে গত দুই-তিন দিনের দলিল যাচাই করে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান তারা। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঢাকা জেলা-২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।অনুসন্ধান…

Read More

সাভার ও ধামরাইয়ের ইউএনও এবং শিল্পীরা এলাকাবাসীকে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন

স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসারদের আয়োজনের ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে মাতিয়া তুললেন। বৈশাখী অন্যান্য কর্মসূচীর পর সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পৃথক পৃথক বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে হাজার হাজার এলাকার দর্শককে গান গিয়ে, স্থানীয় এবং জাতীয় শিল্পীদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন। সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার নিজেও গান গেয়ে শুনালেন। উভয় অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে উপভোগ করলেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Read More

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল

১৬ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না।’ আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদের বৈঠক শেষে ড. আসিফ নজরুল যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব…

Read More

জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে: আলী রীয়াজ

১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় আমরা টেবিলের দু’প্রান্তে বসলেও আমরা দুই পক্ষ নই৷ আমরা এক পক্ষ, আমাদের লক্ষ্য এক৷ আমরা রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি। আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (বাংলাদেশ)- এনডিএম এর আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এক…

Read More

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তিন পুলিশ কারাগারে

১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। যে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। প্রসিকিউশনের আবেদনে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ ১৫ এপ্রিল ট্র্যাইব্যুনালে…

Read More

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

১৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ ১৪৩২ বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলির…

Read More

জাবিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি

স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরান কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্য রাত অবধি বানাচ্ছেন নানা মোটিভ। বাশ-কাঠের তৈরি এসব মোটিভ বানানোর পাশাপাশি কেউ কেউ ব্যস্ত সময় পাড় করছেন রং তুলির কাজে আবার কেউ আকছেন ছবি। এছাড়া, জুলাই গনঅভ্যুত্থানের একতা ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একতার বহিঃপ্রকাশ হিসেবে এবারই প্রথম বারের মতো বাশ কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। পহেলা বৈশাখের আগেই যাবতীয় কাজ শেষের আশা শিক্ষার্থীদের। বাংলা ১৪৩২ বর্ষবরণ ঘিরে বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত…

Read More

ঘোষণাপত্র পাঠে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, বিপুল মানুষের উপস্থিতি

১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’ শেষ হয়েছে। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন। ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),…

Read More