দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা

স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের…

Read More

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ

২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):এ বছর জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাকর ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ আকস্মিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছে না। টুর্নামেন্টটি তারা আগামী বছর আয়োজনের কথা জানিয়েছে। ভেন্যু এবং স্পন্সরশীপ জটিলতায় বেশ কিছুদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাফ বিশ্বাস করে এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো নিখুঁতভাবে আয়োজনের…

Read More

কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে শিক্ষার্থীদের ‘তিন-শূন্য মানুষ’ হিসেবে প্রস্তুত করার পরামর্শ প্রধান উপদেষ্টার

২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম অভিহিত করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদেরকে কল্পনা করতে, বড় স্বপ্ন দেখতে এবং নিজেদেরকে ‘তিন-শূন্য মানুষ’ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন। তিনি আজ কাতারের রাজধানী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্যের পৃথিবী’ শিরোনামে এক অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি যখন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই, তখন খুবই স্বস্তি বোধ করি। আমি নিজেকে তরতাজা অনুভব করি। তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। তোমরাই সুপারম্যান আর সুপারওম্যান।’ অধ্যাপক ইউনূস হচ্ছেন ক্ষুদ্রঋণ ও…

Read More

সাভারের ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পূর্তিতে বিক্ষোভ, মানব বন্ধন ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): আজ ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর অর্থ্যাৎ এক যুগ পূতি । ১২ বছর উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠন গুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্বরণ করেন। এসময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশ গ্রহণ করেন। পরে তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন সরকারের কাছে। সেখানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন…

Read More

আগামীকাল রানা প্লাজা ধসের ১ যুগ পূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বালনের মধ্যে দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ

স্টাফ রিপোর্টার,২৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):সাভার রানা প্লাজা ধসের ১২ বছরপূর্তি উপলক্ষে আজ বুধবার সন্ধায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে রানা প্লাজা ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করলেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ট্রাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন…

Read More

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ

২৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন। উভয়ে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আমরা প্রায় শেষ রেখায় পৌঁছে গেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে।’ সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান। তিনি বলেন,…

Read More

বিকেএসপির খেলোয়াড়দের স্বাস্থ্য বীমা সুবিধার মেয়াদ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):সোমবার বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা চুক্তি নবায়নের উদ্যেশে দু’পক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন।আলোচনায় দু’পক্ষই যার যার অবস্থান থেকে গত এক বছরের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং চুক্তি অনুসারে আগামী দিন গুলোতেও এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।উল্লেখ্য গত ১৭ এপ্রিল…

Read More

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):গণ–অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। ইসি সূত্র জানায়, যে ১০ জনের এনআইডি লক করা হয়েছে তাঁরা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা…

Read More

পোপ ফ্রান্সিস মারা গেছেন

২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): পোপ ফ্রান্সিস আর নেই। তিনি তার বাসভবন কাসা সান্টা মার্টায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে বহু প্রত্যাশিত উপস্থিতির একদিন পর ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা গেলেন। ভ্যাটিকানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা দিতে হচ্ছে। রোমের বিশপ ফ্রান্সিস আজ সকাল ৭:৩৫ মিনিটে মারা যান। তাঁর সমগ্র জীবন ছিল প্রভু এবং তাঁর গির্জার সেবায় নিবেদিত।’ গুরুতর অসুস্থতার পর…

Read More

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের সদস্যরা দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশনের অন্য সদস্যরা হলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক…

Read More