ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‌্যালি ও ঋণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’।দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি পল্লী উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে সুফল…

Read More

সাভারে ময়লা আবর্জনা সড়িয়ে বৃক্ষ রোপন:ডিসি

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত মহাসড়ক থেকে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে।সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। এতে অনেক শ্রমিক এ কাজে অংশ গ্রহণ করেন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,সম্প্রতি বাসা বাড়ি হোটেল রেস্তারাসহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত রাস্তার পাশে রাতের আধারে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে যান। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ইউএনওর নজরে আসলে তিনি তাৎক্ষনিক…

Read More

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেখ একে আজাদ, ৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,…

Read More

জাবিতে রাতে ডেকে নিয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, হাতেনাতে ১২ শিক্ষার্থী আটক

৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (প্রথম বর্ষ) নবীন শিক্ষার্থীদের গভীর রাতে খেলার মাঠে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতনের (র‍্যাগিং) অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার কথা লিখিতভাবে স্বীকার করেছেন একই বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষে) ১২ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ১১টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।…

Read More

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’ আজ শনিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান চলাকালে আমি…

Read More

সারা দেশের ন্যায় ঢাকার ধামরাই ও সাভারে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ষ্টাফ রিপোর্টার,২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):সারা দেশের ন্যায় ঢাকার ধামরাই ও সাভারে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার ১৪ টি কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১১ হাজার চার’শ ৩৯ জন শিক্ষার্থী। সকালে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এদিকে পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।ধামরাই ও কেরানীগঞ্জে অনুরূপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Read More

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। তিনি বলেন, ‘প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক দর্শন ও আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের জীবনের সকল পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম।’ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ…

Read More

পরিবেশ সুরক্ষায় মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

মহেশখালী প্রতিনিধি,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। ১ জুলাই (বুধবার) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুর্দশন কান্তি দেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। উদ্বোধনী পর্বে অতিথিরা একটি গাছের চারা রোপণ ও তাতে পানি দেওয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।…

Read More

তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু

ষ্টাফ রিপোর্টার,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে আজ থেকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এই ঘোষণা দেন। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের যুক্ত করতে স্কুল,…

Read More

সাভারে পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):​”সবুজ ঢাকা গড়ার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে পালিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা সভা। মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ঢাকার সাভার উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবক সালাউদ্দিন খান নঙ্গম,বিরুলিয়া ইউপি প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন…

Read More