২৯ মে ২০২১ (বিবিনিউজ ):সিলেটে পাঁচবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে, ১১টা ৩৪ মিনিটে ও বেলা ২টায় কেঁপে ওঠে সিলেট। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’ এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে করোনায় মৃত্যু সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে
২৮ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪৭তম দিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশে এই মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৫১১ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন।গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২২ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।গত…
Read Moreকোয়ারেন্টাইনের জন্য নিজের অর্থ বহন করতে হবে সৌদি আরবে : পর্যটন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ:বাংলাদেশ থেকে কোন ব্যক্তি সৌদি আরব গেলে সেই দেশের সরকারী নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনের থাকতে হবে এবং সেই টাকা নিজেদের বহন করতে হবে বলে জানিয়েছেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী। বুধবার (২৬ মে) বিকেলে সাভারের আশুলিয়ার বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটন কেন্দ্র জয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে এবং সেজন্য আমরা আলোচনা করে যাচ্ছি যাতে করে দেশের শ্রমজীবি মানুষদের কষ্ট না হয়। বিমানে যাত্রী দুর্ভোগ কম হচ্ছে উল্লেখ…
Read Moreডাক ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৭ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভবনটি উদ্বোধন করেন। ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধন মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকেটও অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ স্বাস্থ্যবিধি মেনে ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।
Read More‘ইয়াস’গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ দুর্বল হচ্ছে
২৭ মে ২০২১(বিবিনিউজ):ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। এটি ক্রমশ দুর্বল হতে পারে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বাতাসের চাপের তারতম্যের ফলে সাগর উত্তাল রয়েছে।উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে আজ ভোর ৬ টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল।চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বাতাসের চাপের পার্থক্যের কারণে ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর…
Read Moreইয়াসে লন্ডভন্ড সেন্ট মার্টিনের পর্যটক জেটি
২৬ মে ২০২১(বিবিনিউজ):ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রতিবছর পর্যটন মৌসুমে দৈনিক ৫ থেকে ১২ হাজার পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই জেটি দিয়ে জাহাজে ওঠানামা করতেন। গতকাল মঙ্গলবার রাত থেকে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করতে থাকে। এতে জেটির পন্টুনে ফাটল দেখা যায়। আজ বুধবার সকালে উত্তাল সাগরের ঢেউ আঘাত হানলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়,…
Read Moreশিক্ষার্থীদের টিকার ওপর বিশ্ববিদ্যালয় খোলা নির্ভর করছে
২৬ মে ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়িয়ে পরদিন ১৩ জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দেওয়ার ওপর। আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর কথা থেকে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, স্কুল–কলেজ হয়তো আগেই খুলে দেওয়া যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি হয়তো টিকার ওপর খানিকটা নির্ভর করছে। তিনি জানান, শিক্ষার্থীদের টিকা দেওয়ার তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে চাওয়া হয়েছে।…
Read Moreমানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য : ওবায়দুল কাদের
২৬ মে ২০২১(বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে…
Read Moreদৌলতদিয়ায় অবৈধভাবে স্পিডবোটে চলছে যাত্রী পারাপার
২৬ মে ২০২১(বিবিনিউজ ):রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে প্রায় চার বছর ধরে স্পিডবোটে যাত্রী পরিবহন চলছে। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা উপেক্ষা করে যাত্রীরা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রকাশ্যে অবৈধভাবে স্পিডবোট চললেও যেন দেখার কেউ নেই। সম্প্রতি কাঁঠালবাড়ি-বাংলাবাজার নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর স্পিডবোট চলাচলে কড়াকড়ি থাকলেও দৌলতদিয়ায় তার প্রভাব পড়েনি। এসব কিছুর তোয়াক্কা না করে এই নৌপথে অবৈধভাবে স্পিডবোট চলছে। বেপরোয়া গতি ও অতিরিক্ত যাত্রী বহন করে প্রকাশ্যেই চলছে ১০০ সিসির এসব স্পিডবোট। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা…
Read Moreআজ ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ
২৬ মে ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে আজ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে। আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ফলে বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে। গ্রহণের সময়ও যেসব অঞ্চলের আকাশে মেঘ থাকবে, সেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে মেঘ সরে গেলে দেখে যাবে।জলবায়ু মহাশাখা…
Read More