০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানিয়ে বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে।তিনি বলেন, ‘সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের জন্য পীড়াদায়ক তা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন করেছি। কিন্তু, শুধু আইন করল্ইে এ সব বন্ধ করা যাবে না, এ জন্য মানসিকতাও বদলাতে হবে। চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।’শেখ হাসিনা আজ সকালে ‘বেগম রোকেয়া দিবস উদযাপন’ এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।তিনি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আবরার হত্যায় ২০ ছাত্রের মৃত্যুদণ্ড
৮ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি হলেন, মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য…
Read Moreতথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ):তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকালের মধ্যে তাঁকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার রাতে জানিয়েছেন। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য–সংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করতে শোনা যায়। তাঁর ওই বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবিও উঠেছিল। এরমধ্যে এক চিত্রনায়িকার সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের টেলিফোন কথোপকথনের একটি…
Read More৬ ও ৯ ডিসেম্বরের আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন
০৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন। এ সংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। যে পরিবর্তন হলোপূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এইচএসসি, আলিম…
Read Moreচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ
০৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন। শেখ হাসিনা বলেন, ‘শুধু পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।’ উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণ সমাজকে শিক্ষার সুযোগ করে দিয়েছি। কারিগরি শিক্ষা ও ভকেশনাল ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছি। পাশাপাশি…
Read Moreবাংলাদেশে নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): বর্তমানে বাংলাদেশে করোনা ভাইসরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশ লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।দুপুরে সাভারের থানারোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এসময় আরও বলেন,বিশে^র বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে যাওয়ায় বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই । তিনি আরও বলেন দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোন বিষয়ে চিন্তার কারণ নেই । তিনি…
Read Moreদেশে প্রতিদিন প্রায় ৪টি ধর্ষণের ঘটনা ঘটছে
২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): সারা দেশে দিনে প্রায় চারটি ধর্ষণের ঘটনা ঘটে। চলতি বছরের প্রথম ১০ মাসে ধর্ষণ সংক্রান্ত ১ হাজার ১৮২টি ঘটনা ঘটে। এর মধ্যে ধর্ষণ ৯৫৫টি, দলবদ্ধ ধর্ষণ ২২০টি ও ধর্ষণের চেষ্টা ২৫৯টি। একই সময়ে প্রায় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। ‘বাংলাদেশে যৌন হয়রানি : বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে সংস্থাটি। গতকাল রাজধানীর জাতীয়…
Read Moreআমিনবাজারে ৬ ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার রায় আজ
২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): নয় বছর আগে শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করবেন। অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাস জানান, রায় ঘোষণার দিন ধার্য করার পাশাপাশি আদালত ৫৮ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগ গঠনের পর ২ আসামি বিভিন্ন সময়ে কারাগারে মারা যান। ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে…
Read Moreএইচএসসি ও সমমানের পরীক্ষা আজ
২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ২ ডিসেম্বর শুরু হচ্ছে। এই পরীক্ষা কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন ।গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।এদিকে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন্ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মন্ত্রী মঙ্গলবার চাঁদপুরে আয়োজিত এক আলোচনা…
Read Moreশিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাবার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তায় নেমে গাড়ি ভাঙ্গা এটা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেয়া হবে, সেটা আমরা করবো।’শেখ হাসিনা আজ সকালে বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…
Read More