১৮ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুক্তিযোদ্ধাদের পরিবারগুলোর যতœ নেয়ার পাশাপাশি তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে এবং ভয় ও লোভকে দূরে রেখে আইনানুগ দায়িত্ব পালন করার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সকলে খেয়াল রাখবেন কারণ আমি আর দেখতে চাইনা কোন শহীদ পরিবার, জাতির পিতার চিঠি যাঁর হাতে সে ভিক্ষা করে খাবে-এটা যেন না হয়। আমরা যত কাজই করি এই কাজটা সব থেকে আগে করতে হবে। একজন মুক্তিযোদ্ধার পরিবার ভিক্ষা করবে এটা আমাদের জন্য মোটেই সম্মানজনক নয়।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে প্রধান…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৫০ : মন্ত্রিপরিষদ সচিব
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :মহামারী করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন, যাদের বয়স ৫০ বছর পার হয়েছে, তাদের সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান, “বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এখন ৬০ বছর। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।”
Read Moreব্যাংক মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ পাবে না
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো কোম্পানি বা গ্রুপকে দিতে পারবে না। এই ঋণ ফান্ডেড ও নন-ফান্ডেড উভয় মিলেই। এ ক্ষেত্রে ফান্ডেড বা সরাসরি ঋণ হবে ১৫ শতাংশ। আর নন-ফান্ডেড ঋণে রপ্তানি খাতের ক্ষেত্রে ১০০ টাকার ঋণকে ৫০ টাকা ও বিদ্যুৎ খাতের ক্ষেত্রে ১০০ টাকার ঋণকে ২৫ টাকা হিসাবে গণনা করতে হবে। ২০১৩ সালের অনুমোদন হওয়া ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে এই নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এত দিন একটি গ্রুপ ফান্ডেড ও নন-ফান্ডেড মিলে একটি ব্যাংকের মূলধনের ৩৫…
Read Moreউত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার সকাল থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী। তারা উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছেন।
Read Moreবেসরকারিভাবে নারায়ণগঞ্জ সিটি মেয়র তৃতীয় বারের মতো আইভী
১৭ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী।সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিটি নির্বাচনের ফলাফলের জন্য তৈরি করা অস্থায়ী মঞ্চে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার রোববার রাতে এই ফলাফল ঘোষণা করেন।কমিশন ঘোষিত ফলাফলে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭২৪…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: দীপু মনি
১৬ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। রবিবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীদের টিকা দানের কর্মসূচি জোরলোভাবে চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। তিনি আরো বলেন, সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্যবিধি…
Read Moreজ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
১৬ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশকে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য।তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তর করাই আমাদের লক্ষ্য।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে বলেন, তার সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি সকল উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে।তিনি বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদেরকে আরো…
Read Moreসাভারে চাঁদাবাজি মামলার আসামি ধরতে ২ পুলিশ আহত
১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে চাঁদাবাজ গ্রুপের হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হয়েছে। আহত হয়েও আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন-সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আশোক ও (এ এস আই) সাইফুল ইসলাম। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি শরিফ উদ্দিনকে (৫০)ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজারের মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে। এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, আমরা আজ সন্ধ্যায় চাঁদাবাজি মামলার…
Read Moreজাবিতে পরীক্ষা স্থগিত
১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনা সংক্রমণ ও আক্রান্তের হার বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম তথ্য নিশ্চিত করেন।অধ্যাপক নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। সব দিক বিবেচনা করে আপাতত এক সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার (১৬-২০ জানুয়ারি) পর্যন্ত এই সিদ্ধান্ত থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। আমরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ রাখছি। সেখানের পাওয়া তথ্য মতে, করোনা…
Read Moreএকাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু রবিবার
১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন আগামীকাল বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধানে অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন।বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি প্রথম বৈঠকে আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত১৫ বছরের সফল কর্মকান্ড তুলে ধরা হবে।সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে। সংসদ সচিবালয়…
Read More