০৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল ছয় বন্ধু। রাজশাহীর বাগমারা উপজেলার একটি সড়কে টিকটকের জন্য মোটরসাইকেল চালানোর দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিল তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় এক কিশোরের। গতকাল বুধবার বিকেলে বাগামারা উপজেলার তাহেরপুর-শিকদারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিফ হোসেন (১৫) উপজেলার তাহেরপুর শহরের কোয়ালীপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে জামগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত অন্য দুজনও এই বিদ্যালয়ের মাধ্যমিকের শিক্ষার্থী। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নিজস্ব গ্যাস ছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কষ্টকর ব্যাপার হয়ে গেছে: প্রধানমন্ত্রী
০৬ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। ইউক্রেনের যুদ্ধ, এরপর রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিল, ইউরোপ নিষেধাজ্ঞা দিল। এর ফলাফলটা এই দাঁড়িয়েছে; তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এলএনজির দাম বেড়ে যাচ্ছে। আমাদের নিজস্ব যেটুকু গ্যাস আছে তাছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কষ্টকর ব্যাপার হয়ে গেছে, অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে।’ আজ বুধবার ভিডিও কনফারেন্সিং মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এবং শেখ জামাল ডরমেটরি…
Read Moreজনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
০৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নির্বাচনের ইতিহাসে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)-এর নির্বাচনকে একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করে বলেছেন, তাঁর সরকার জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।একটি উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনে মানুষ কেবল স্বতস্ফূর্তভাবে ভোটাধিকারই প্রয়োগ করেনি নির্বাচনটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি মনে করি, নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত।’জনসাধারণ যাতে তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে সেজন্য তাঁর সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশেরই মধ্যেই দেশের সার্বিক…
Read Moreবিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পেরেছি। কিন্তু করোনাভাইরাস এবং সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা তার উপর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে তেল এবং ডিজেলের দাম বেড়ে গেছে। এছাড়া ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। প্রত্যেকটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে। জাহাজের ভাড়াও বেড়ে গেছে। এলএনজি আমদানি করতাম তার দামও বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ তা কিন্তু আমরা গ্রাহকের কাছ থেকে নিতে পারি না। কিন্তু কত ভূর্তুকি আমরা দিবো। যেখানে সারাবিশ্ব ব্যাপী অর্থনৈতিক মন্দা। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার বেলা ১২টার…
Read More২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু
০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশে করোনায় মৃত্যুর সংখ্যা একলাফে ১২তে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) এই মৃত্যু হয়েছে। এ সময় ২ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দুজনের। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জনের। গত ৫ মার্চের পর এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। ওই দিন করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। করোনায় হঠাৎ মৃত্যুর এই সংখ্যা বৃদ্ধি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘যেসব…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আজ সোমবার সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রথম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু…
Read Moreকেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): কোরবানীর পশু বাহী কোন গাড়িতে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের গেন্ডা এলাকায় পৌর সভার কোরবানীর গরু ছাগলের হাট উদ্বোধন কালে তিনি এ হুশিয়ারি উচ্চরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,চাঁদাবাজরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না। পরে প্রতিমন্ত্রী সাভারের মধুমতি মডেল টাউন,আশুলিয়ার টাকশুর ও কাঠগড়ার আমতলা এলাকায় তিনটি কোরবানীল পশুর হাট উদ্বোধন করেন। এসময় সাভার…
Read Moreসড়ক-মহাসড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট:সেতুমন্ত্রী
০৩ জুলাই ২০২২(বিবিনিউজ ):কোনোভাবেই সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। আর ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। ‘আওয়ামী লীগ নাকি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে। ক্ষমতায়…
Read Moreশিক্ষকদের মানহানি ও হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
০৩ জুলাই ২০২২(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যা এবং নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনার নিন্দা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক মাহতাব…
Read Moreধামরাইয়ে উদ্বোধন হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা
স্টাফ রিপোর্টার,২ জুলাই ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করো হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। শুক্রবার থেকে সেখানে রথযাত্রা উদ্বোধনের পাশাপাশি মাস ব্যাপী মেলাও শুরু হয়েছে। বিকেলে পৌর এলাকার কায়েতপাড়া এলাকায় এবারের রথযাত্রা উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। উদ্বোধনের পরে লক্ষাধিক ভক্তরা রথ রশিদিয়ে কায়েতপাড়া থেকে টেনে নিয়ে যান যাত্রাবাড়ি মন্দিরে। আগামী ৯ জুলাই উল্টো রথ টানার মধ্যে দিয়ে এবারের রথযাত্রা শেষ হবে। চার’শ বছরের এই পুরোনো রথযাত্রা দেখতে সেখানে মানুষের ঢল নামে। রথযাত্রা উপলক্ষে ওই এলাকায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা…
Read More