প্রতি লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম

১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুন:নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার খোলা…

Read More

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না:সেতুমন্ত্রী

১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁর দল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আজ রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। ওবায়দুল কাদের উল্লেখ করেন, আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসছে। এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। শেষ দিন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের ১০…

Read More

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো। নাম প্রকাশ না…

Read More

দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে : এ্যাডভোকেট কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে সাময়িক ভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার চার তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেন বলেন তিনি।এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,মাদ্রাসাটির পরিচালক সাইফুল…

Read More

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান। সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল এলাকায় সমাজের দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু তা দেখে বিএনপি সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি। এর আগে…

Read More

৭০৫ কোটি টাকা পাচার ৮ ই–কমার্স প্রতিষ্ঠানের

১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : সবচেয়ে বেশি ৩০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে আনন্দের বাজার। অর্থ আত্মসাৎ করে কেউ কেউ আয়েশি জীবন যাপনও করেছেন। ই-কমার্সের নামে ৭০৫ কোটি টাকা পাচার করেছে আনন্দের বাজার, ই-অরেঞ্জ, ধামাকাসহ আটটি প্রতিষ্ঠান। তারা হুন্ডির মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ পাচার আইনে করা মামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে। বিশাল ছাড়ে মোটরসাইকেল, দামি ব্র্যান্ডের গাড়ি আর ইলেকট্রনিকস পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রাহকের টাকা…

Read More

আরও কয়েক দিন থাকতে পারে তাপপ্রবাহ

১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের ১৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত কম থাকায় আগামীকাল রবিবারের আগে গরম কমার সম্ভাবনা কম। রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তখন গরমের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানায় অধিদপ্তরটি। আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, বর্তমানে টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের আট জেলা ও রাজশাহী বিভাগের আট জেলাসহ মোট ১৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন…

Read More

পদ্মায় ডুবে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু : ঘুরতে যাওয়া ১৫ বন্ধু গ্রেফতার

১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ):ঢাকার দোহারের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় তার ১৫ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। সানির পরিবারের পক্ষ থেকে করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। ওসি বলেন, সানির মৃত্যু ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে দোহার থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিক্ষার্থীদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন শরীফুল হোসেন, শাকিল…

Read More

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

১৩ জুলাই ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘যে কোন স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারিরীক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো ডেভেলেপমেন্ট ডিজাবিলিটিজ (এনএএএনডি) এর স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোবনকালে একথা বলেন, পিএমও’র এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।প্রধানমন্ত্রী শহর…

Read More

অনেক উন্নত দেশে লোডশেডিং হচ্ছে : তথ্যমন্ত্রী

০৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘উন্নত দেশগুলোতে যেখানে কখনো বিদ্যুৎ যেত না, ৫০ বছরে কখনো বিদ্যুৎ যায়নি- এমন দেশেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনেক উন্নত দেশে লোডশেডিং হচ্ছে। সে হিসেবে আমাদের দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে এখনো ভালো।’ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ফ্রান্সের মতো দেশেও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে এখন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা…

Read More