সরকার অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায় : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী

৭ মে, ২০২৩ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মত অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থল ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভা কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার পত্নী সুজানা স্পার্কস-এর অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি।’বৈঠক শেষে শনিবার হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,…

Read More

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর

৬ মে ২০২৩ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।শেখ হাসিনা এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনূভুত

৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর ৫টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে দোহারে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান, ভোরে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপক স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণ- পূর্ব দোহারে।তিনি জানান, হালকা মাত্রার এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিল।তবে প্রাথমিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Read More

সাভারে আলমনগর ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,৩ মে, ২০২৩ (বিবিনিউজ ): “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুই মে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।…

Read More

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

২ মে, ২০২৩ (বিবিনিউজ ডেস্কর): বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এ ঋণ দেয়া হবে।স্থানীয় সময় সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ^ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন।পাঁচটি প্রকল্প হলো: রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি এন্ড ট্রান্সফরমেশান (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট এন্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং…

Read More

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী

২ মে, ২০২৩ (বিবিনিউজ): অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য নির্বাচন করা হয়। স্বর্ণপদকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন, কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩ দশমিক ৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩ দশমিক ৯১), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মারুফাতুন…

Read More

আজ মহান মে দিবস

১ মে, ২০২৩ (বিবিনিউজ): আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

৩০ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।এ বছর ১১ টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট…

Read More

ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ):রাজধানী ঢাকাসহ ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।…

Read More

চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ট্রেন চলাচল বন্ধ

২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ):চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর পৌনে ১টা নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। সবগুলো ইউনিট ২ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান…

Read More