১৬ মে, ২০২৩ (বিবিনিউজ ):সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক আর নেই
১৫ মে, ২০২৩ (বিবিনিউজ ): ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই।আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে দেড় বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। সর্বশেষ ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর…
Read Moreকাল ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস
১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। আজ রবিবার দুপুর ১টার অধিদপ্তরের বিশতম বিশেষ বুলিটিনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে…
Read More১৫ মে সোমবার সব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত
১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ): বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণীঝড় ‘মোখা’র কারণে সকল বোর্ডের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল ১৫ মে পরীক্ষা স্থগিত করা হয়েছে।আজ রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তবে ১৫ মে তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখে দেশের সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা…
Read Moreজলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী
১৪ মে, ২০২৩ (বিবিনিউজ ):ঘূর্ণিঝড় মোখা আজ রোববার বেলা ৩টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সচিবালয়ে আজ দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ সকাল ছয়টা থেকে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সিটুয়ে উপকূল অতিক্রম শুরু করে। এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৮ কিলোমিটার। সকাল থেকে ভাটা শুরু হয়েছে। তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানান প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল অতিক্রম করছে। তবে কেন্দ্রের ৭৮…
Read Moreকক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত
১৩ মে ২০২৩ (বিবিনিউজ): বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে।চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবত রাখা হয়েছে। আজ শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আজ আন্তমন্ত্রণালয় সভায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার কথা জানানো হয়েছে।চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে…
Read Moreবঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
১১ মে, ২০২৩ (বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকান্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তার সন্তোষ প্রকাশ করেন।সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতি (ব্লু-ইকোনমি)-এর সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোন বিকল্প নেই।’রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার…
Read Moreদুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ‘মোখা’
১০ মে, ২০২৩ (বিবিনিউজ ):বর্তমানে ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ (বুধবার) দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল মঙ্গলবার (৯ মে) রাত সোয়া ৯টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরে গভীর ও গভীরতর নিম্নচাপে পরিণত হয়ে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে।…
Read Moreধামরাইয়ে স্বেচছাসেবক লীগের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কাটা কর্মসূচীর উদ্ধোধন
স্টাফ রিপোর্টার,৮ মে, ২০২৩ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ঢাকার ধামরাইযের নয়ারচর এলাকায় অসহায় কৃষকদের ধান কাটার শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশীষ কুমার মজুমদার । এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি ইউসুফ হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেন ও আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন সহ আরো অনেকেই ।
Read Moreআগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : প্রধানমন্ত্রী
৮ মে ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশকে ধ্বংস করতে চায়।তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ী হবে।তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সকলকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে,…
Read More