২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস।এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সিনিয়র কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম
২৭ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) :ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে গত সোমবার। এরপর ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। নগরীর পরিচিত দৃশ্য এখনো পুরোপুরি ফিরে আসেনি। নগরীতে মানুষের উপস্থিতি কম। আবার রাস্তাঘাটে যানবাহনও অপেক্ষাকৃত কম। তবে দিন যত যাচ্ছে, নগরীর বায়ুদূষণ তত বাড়ছে। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে ঢাকার অবস্থান হয়েছে সপ্তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বেলা ১১টায় ঢাকার স্কোর ১৩০। এ বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা ভারতের নয়াদিল্লি, স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬২। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে নেপালের কাঠমান্ডু…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
২৬ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান।বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগল করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশ নেন।মোনাজাতে বঙ্গবন্ধুসহ…
Read Moreবঙ্গভবনের বাসিন্দা হলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৫ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : বঙ্গভবনের বাসিন্দা হলেন সদ্য শপথ নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তিনি সোমবার অফিস করেছেন এবং কয়েকটি ফাইলেও স্বাক্ষর করেছেন।মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বাংলাদেশের ইতিহাসে ২২তম রাষ্ট্রপতি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।সোমবার সকালে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি তাঁর গুলশানের বাসভবনে যান। এদিকে বেলা পৌনে দুটোয় বিদায় সংবর্ধনার পরে আবদুল হামিদও তাঁর নিকুঞ্জ বাসভবনে চলে যান।পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পুত্র আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুলশানের বাসা থেকে মটরগাড়ি শোভাযাত্রা সহকারে আজ রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গভবনে আসেন।রাষ্ট্রপ্রধান…
Read Moreবৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ
১৮ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) :মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ বলে জানিয়েছে সংস্থাটি। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। এর আগে, এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে।…
Read Moreবঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
১৮ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে নয় কোটি টাকা বরাদ্দ করেছেন।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।
Read Moreসাভারে গণসাস্থ্য কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন
১৫ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টায় নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাঁ পাশে সূচনা ভবনের সামনে তাকে সমাহিত করা হয়।জানাজা ও দাফনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রিজিং ভ্যানে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছে। শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহ সকলের শ্রদ্ধা…
Read Moreরাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন
১৫ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : রাজধানীর নিউ সুপার মার্কেটে ভোরের আগে আগুনের কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসে ৩০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে এবং সেনা, আধাসামরিক বাহিনীর সদস্য ও পুলিশ তাদের সাথে আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সকাল ৫.৪০ টার দিকে এই আগুন লাগার ঘটনা জানানো হয়েছিল এবং তারা অবিলম্বে একের পর এক ইউনিটগুলোকে ঘটনাস্থলে পাঠায় এবং এখন পর্যন্ত আগুনে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।টিভি ফুটেজে দেখা গেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য এবং পুলিশ অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্য করছে।…
Read Moreতীব্র তাপপ্রবাহের শঙ্কা
১১ এপ্রিল, ২০২৩(বিবিনিউজ):গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকাসহ সারাদেশেই মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে…
Read Moreআঞ্চলিক সড়কেও টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী
৪ এপ্রিল ২০২৩(বিবিনিউজ):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আঞ্চলিক সড়কে টোল আদায় করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা।পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি। পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব…
Read More