সাকিবের বছরে আয় ২৭৫ কোটি টাকা

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী কে জানেন? নামটা শুনলে অবাক হবেন না, কিন্তু অর্থ উপার্জনের পরিমাণ শুনলে চমকে যাবেন। সাকিব আল হাসান। যাঁর আয় বার্ষিক ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে নাড়াচাড়া করা ক্রিকট্র্যাকার নামে ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু জাতীয় দলের সম্পদ নন, বিশ্বের সবকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ ক্রিকেটে সমান বিচরণ বাংলাদেশের এই অলরাউন্ডারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ – সব লিগেই বেশ ভালোই কদর সাকিবের। তবে সব থেকে বেশি আয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল…

Read More

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র

প্যারাগুয়েকে ০-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। গিয়াসি জার্দেসের অসাধারণ এক পাস থেকে ম্যাচ জয়ী গোলটি করেন সিয়াটল সাউন্ডার্সের ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসে। এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব ছিল প্যারাগুয়ের কাছে। বল পাস থেকে শুরু করে বল দখলের রাখারা লড়াইয়ে যুক্তরাষ্ট্রর থেকে বেশ এগিয়ে ছিল লাতিন আমেরিকার দলটি। কিন্তু মধ্য মাঠে কর্তৃত্ব বজায় রাখলেও আক্রমণভাগ বারবার পরাস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের কাছে। ম্যাচের শুরুতে গোল পাওয়ার পর ৪-৪-২ ফরম্যাটে খেলা শুরু করা যুক্তরাষ্ট্র তাদের রক্ষণভাগের প্রতি আরো…

Read More

গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

সারাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে ধামরাইয়ের কুশুড়া হাই স্কুল মাঠে এ প্রতিযোগীতা উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক। পুরস্কার বিতরনী সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক,বিশেষ অতিথি সমাজ সেবক আহম্মদ আল- জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর…

Read More

আইপিএল মাতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজ

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় উপ ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয় তাকে অভ্যর্থনা জানান। দীর্ঘ ৫৫ দিন পর দেশে ফিরলেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি এ ফাস্ট বোলার। আগামী শুক্রবারই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাত্রা করবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার যাচ্ছেন সাতক্ষীরা গ্রামের বাড়ি। শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূণ্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের…

Read More

স্পেনের ইউরো স্কোয়াডে নেই দিয়েগো কস্তা

ইউরো ২০১৬ টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার। তার নাম ছাড়াই মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনের নাগরিকত্ব নেয়া ব্রাজিলের এই ফুটবল তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেলসির হয়ে সর্বশেষ দুটি ম্যাচে অংশ নিতে পারেননি। ২০১৩ সালে স্পেনের জাতীয় দলে জায়গা পাবার পর এ পর্যন্ত ১০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে গোল পেয়েছেন মাত্র একটি। এদিকে বস্কের ইউরো স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দলের হাই প্রোফাইল সদস্য ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা এবং জাভি মার্টিনেজ। স্কোয়াডে সুযোগ পাননি আর্সেনালের…

Read More

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো ব্যাঙ্গালুরু

গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেলে প্লে-অফে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যেতো সাকিব-গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু সেটা আর হলো না। সোমবার নিজেদের মাঠে ব্যাঙ্গালুরুর বিপক্ষে পাত্তাই পেল না কলকাতা। কলকাতার দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতে সহজেই জয় নিশ্চিত করে কোহলি বাহিনী। এই জয়ের ফলে শেষ চারের খেলায় আশা বাঁচিয়ে রাখখো কোহলি ভিলিয়ার্সদের ব্যাঙ্গালুরু। অন্যদিকে হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান বলিউড কিং শাহরুখ খানের দলের। এদিন ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ওপেনার…

Read More

অস্ট্রেলিয়ায় খেলতে পারেন মুস্তাফিজ

 বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল এবং ইংলিশ কাউন্টি লিগের পর এবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি আসর কেএফসি বিগ ব্যাশে খেলার সুযোগ পেতে পারেন বাংলাদেশের তরুণ এ বোলার। অল্প কয়দিনের ক্যারিয়ারে বর্তমান বিশ্বে টি-২০ ক্রিকেটের বিস্ময়কর বোলার মুস্তাফিজ। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন। তার কাটার ও স্লোয়ার ইয়র্কারগুলো মূলত ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আসছে বিগ ব্যাশের সপ্তম আসরে প্রতিটি দল দু’জন করে বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবে। এই দুই ক্রিকেটারদের মধ্যে মেলবোর্ন রেনেগার্ডস ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের…

Read More

মুস্তাফিজের জন্য বাংলা শেখার ধুম!

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কদিন আগেই টুইটারে লিখেছিলেন, ‘মুস্তাফিজের জন্য বাংলাটা শিখতেই হবে আমাকে! আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’ শুধু ওয়ার্নারই নন, দলটির কোচ টম মুডি এখন টুইটারে বাংলায় টুইট করেছেন। তেমনি দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণও টুইটারে মুস্তাফিজের প্রশংসা করেছেন বাংলায়! তাই এখন বলতেই হচ্ছে, মুস্তাফিজের সৌজন্যে বাংলাও এখন ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। আইপিএলে তাই মুস্তাফিজের দলের অনেকেই বাংলা শেখার চেষ্টাও করছেন। হায়দরাবাদের অনেক অবাঙালি সমর্থকও এখন বাংলায় এক-দুটি শব্দ পোস্ট করার দিকে ঝুঁকছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচসেরার…

Read More

টেনিস-মন্টে কার্লো : রেকর্ড নবম শিরোপা জিতলেন নাদাল

প্রায় তিন ঘন্টার লড়াইয়ে অবশেষে শেষ হাসি হেসেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রোববার মন্টে কার্লোর ফাইনালে গায়েল মনফিলসকে ৭-৫, ৫-৭, ৬-০ গেমে পরাজিত করে রেকর্ড নবমবারের মত শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের শততম এটিপি ও মন্টে কার্লোর নবম ফাইনালে এই শিরোপা জয়ের মাধ্যমে নাদাল ২০১২ সালের পরে আবারো এই শিরোপা জিতলেন। তাই তার উচ্ছাসটা যেন একটু বেশিই ছিল। এর মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের সাথে ২৮টি শিরোপা ঘরে তুললেন নাদাল। ২০১৪ সালের মে মাসে মাদ্রিদে জয়ের পরে এটিই নাদালের প্রথম মাস্টার্স শিরোপা।…

Read More

মেসি বা রোনালদোর মত খেলোয়াড় নেই বায়ার্নের : গার্দিওলা

 স্কোয়াডে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা খেলোয়াড়দের ঘাটতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ পেপ গার্দিওলা। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মেসির দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে তৎকালীন বার্সেলোনাকে নেতৃত্ব দিয়ে ইউরো ফুটবলকে শাসন করেছেন কোচ গার্দিওলা। ২০১২ সালে মেসি ৯১টি গোল আদায়ের মাধ্যমে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। আর চলতি মৌসুমে গার্দিওলার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসা রবার্ট লিওনস্কি ৪৪ ম্যাচ থেকে আদায় করেছেন ৩৮টি গোল। অপরদিকে থমাস মুলার ৪২ ম্যাচ থেকে নিজ সংগ্রহশালায় যুক্ত করেছেন ২৯টি গোল। এদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল…

Read More