অপেক্ষা বাড়ছে স্টুয়ার্ট ব্রডের!

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ৯৯তম টেস্ট খেলে ফেলেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। অর্থাৎ ঢাকার শততম ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মাইলফলক স্পর্শ করা হবে কিনা তার নিশ্চয়তা নেই। কারণ সামনে ভারতের বিপক্ষে লম্বা সিরিজের কথা মাথায় রেখে ব্রডসহ আরও দু-একজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট! চট্টগ্রাম টেস্ট শেষে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক খোলাখুলি বলেছিলেন পরিবর্তনের কথা। বাংলাদেশ ও ভারত সফর মিলিয়ে ৯ সপ্তাহের মধ্যে ৭ টেস্ট খেলতে হবে ইংল্যান্ডকে—সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে না খেলিয়ে উপায় আছে! ওই বিবেচনাতেই হয়তো ঢাকায় বিশ্রাম দেওয়া…

Read More

বেয়ারস্টোর কাছে এই জয়—‘অন্যতম সেরা’

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়েছে। জয়ের একেবারে কাছে গিয়েও হার বেদনায় ভাসিয়েছে গোটা দেশকে। কিন্তু ইংল্যান্ড দারুণ খুশি টেস্টটা ২২ রানে জিতে। কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে এই জয়কে রীতিমতো উদ্‌যাপনই করছে তারা। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো তো তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সেরা জয় মনে করেন এটিকে। তিনি চট্টগ্রামের এই জয়কে তুলনা করেছেন ২০১৩ সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্টব্রিজের সেই বিখ্যাত জয়ের সঙ্গে, যেটিতে তীব্র লড়াইয়ের পর ১৪ রানে জিতেছিল ইংলিশরা। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে বাংলাদেশে বসেই কলাম লিখছেন বেয়ারস্টো। তিনি চট্টগ্রামে টেস্ট জয়ের বর্ণনা দিয়েছেন তাঁর লেখায়।…

Read More

ডিআরএসে রেকর্ড গড়লো চট্টগ্রাম টেস্ট

ডেস্ক রিপোর্টার: ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)আইনটি রেকর্ড গড়লো চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে। চট্টগ্রাম টেস্টে রেকর্ড মোট ২৬বার অন-ফিল্ড রিভিউ নিয়েছে দু’দল। টেস্ট ক্রিকেটের কোন ম্যাচে এত অন-ফিল্ড রিভিউ আগে কখনো ঘটেনি। টেস্টের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের ব্যাটিং-এর সময় মোট দশবার রিভিউ নেয়া হয়। এটিও রেকর্ডের পাতায় জায়গা করে নেয়। এরপর বাংলাদেশ ইনিংসে নেয়া হয় ৫টি রিভিউ। এরপর দ্বিতীয় ইনিংসে আবারো ইংল্যান্ডের ব্যাটিং-এ ৬টি রিভিউ ব্যবহার করে বাংলাদেশ। আর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাঁচবার রিভিউ ব্যবহার করার হয়। এই টেস্টে দু’দলই ১৩টি করে রিভিউ নিয়েছে। এরমধ্যে সবচেয়ে লাভ হয়েছে ইংল্যান্ডের। বেশিরভাগ রিভিউ’র সিদ্বান্ত ইংল্যান্ডের…

Read More

পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ করলেন ধোনী

ডেস্ক রিপোর্ট: পঞ্চম ভারতীয় ও তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রান পূরনের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার মোহালীতে তৃতীয় ওয়ানডেতে ধোনী এই কৃতিত্ব অর্জন করেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রানের এলিট ক্লাবে যোগ দেয়া অপর চার ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার (১৮,৪২৬ রান), সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও মোহাম্মদ আজহারউদ্দিন (৯৩৭৮)। শ্রীলংকান কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) ও অস্ট্রেলিয়ার এ্যাডাম গিলক্রিস্টের (৯৬১৯) পরে তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ধোনী এই মাইলফলক স্পর্শ করলেন। এদিকে ধোনী ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভঙ্গ করেছেন। ওয়ানডেতে টেন্ডুলকারের…

Read More

২২ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্টে ২২ রানে হেরে গেছে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে এসেছে ৩ রান। দ্বিতীয় ওভারে ৫ রান। তৃতীয় ওভারে এসেছে ২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন তাইজুল, পরের বলে একইভাবে সাঝঘরে ফেলেন শেষ ব্যাটসম্যান শফিউল ইসলাম। ৬৪ রানে অপরপ্রান্তে থেকে ট্যাজিক নায়ক সাব্বির রহমান। বিস্তারিত আসছে…     মিতু/বিবি নিউজ/৩৮

Read More

বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছিলেন সাকিবরা। রবিবার চতুর্থ দিনে সফরকারীদের বাকি দুটি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় নেয়নি মুশফিক বাহিনী। দিনের প্রথম পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ড হারিয়েছে স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটির উইকেট। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ২৪০ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ব্রড সাজঘরে ফিরেছিলেন রানআউটের শিকার হয়ে। দুই ওভার পরে ব্যাটিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অবশ্য সাকিব আল হাসান।…

Read More

অধিনায়ক হিসেবে মিসবাহর সেরা জয় লর্ডস টেস্ট

বিবিনিউজ ,  ( ১৮ জুলাই ) : ইংল্যান্ডের বিপে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী পাকিস্তান ৭৫ রানের দূর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আর অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে এটাকেই সেরা জয় হিসেবে মানছেন মিসবাহ-উল-হক। ২৮৩ রানের জয়ের ল্েয খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ইংলিশদের ইনিংস ২০৭ রানে গুটিয়ে যায়। এর ফলে ২০ বছরে লর্ডসে প্রথম জয় তুলে নিলে পাকিস্তান। ২০১০ সালে এই ভেন্যুতেই স্পট ফিক্সিংয়ের লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিয়েছিল পাকিস্তান। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিসবাহ বলেছেন, ‘২০১০ সালের ঘটনার পরে এই জয় পাকিস্তানের কাছে স্মরণীয় হয়ে থাকবে। পুরো দলই দারুনভাবে…

Read More

ব্যালন ডি’অরের জন্য রোনাল্ডোকেই ফেবারিট মানছেন নেইমার

২০১৬ সালে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তার নিরিখে আগামী বছরের ফিফা ব্যালন ডি’অর খেতাবের জন্য পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেই ফেবারিট মনে করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ২০১৫-১৬ মৌসুমে এ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের শিরোপা দখল করে রিয়াল মাদ্রিদ যেখানে রোনাল্ডোর অবদান ছিল সর্বাগ্রে। এরপর স্বাগতিক ফ্রান্সকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পর্তুগাল। এই টুর্নামেন্টেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিআরসেভেন। গত বছর ব্যালন ডি’অর খেতাব জয়ের দৌড়ে বার্সেলোনা তারকা লিয়নেল মেসির পরে রোনাল্ডোর নাম ছিল। কিন্তু নেইমার বিশ্বাস করেন এবার…

Read More

বিদায় মেসি

তিন দিন আগেই লিওনেল মেসি পা দিয়েছেন ২৯ বছরে। পেশাদার ফুটবলাররা এই বয়সে কোনোভাবেই চিন্তা করেন না অবসরের কথা। কিন্তু একের পর এক ফাইনালে হারের হতাশা মেনে নিতে না পেরে বিস্ময়কর এক সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। জানিয়েছেন, আর কোনো দিনই আন্তর্জাতিক ফুটবল খেলবেন না জাতীয় দলের জার্সি গায়ে। ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকার পর আরো একবার ফাইনালে উঠে হতাশ হতে হয়েছে মেসিকে। গত বছরের মতো এবারও কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। টাইব্রেকারের প্রথম শটটি নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক…

Read More

ধর্ষণের অভিযোগে জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেটার আটক

তারুণ্য নির্ভর একটি দল জিম্বাবুয়েতে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ধোনির ভারত। তবে টি২০ তে এসে হেরে যায় টিম ইন্ডিয়া। আর হারের সঙ্গে আরো একটি দুঃসংবাদ পেল ভারতীয়রা। ধর্ষণের অভিযোগে হারারেতে এক ভারতীয় ক্রিকেটারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের হারারে সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় শনিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, মাদক নিয়ে হারারের মেইকেলস হোটেলে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। এসময়…

Read More