বিপিএল নতুন করে শুরু আজ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর আজ নতুন করে শুরু হচ্ছে। অথচ বিপিএল গত ৪ নভেম্বরেই শুরু হয়ে গিয়েছিল। পায়রা উড়িয়ে বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিন্তু বৃষ্টির কারণে বিপিএলের প্রথম তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির পর বিসিবি জানায়, ম্যাচগুলো আবার আয়োজন করা হবে। আগের সূচিতে থাকা প্রথম তিন দিনের ছয়টি ম্যাচই আবার হবে। পরে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করা হয়। নতুন সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।…

Read More

মিরপুরে বৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:নিম্নচাপের কারণে সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকায় তো অনবরত গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচ।  শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজো মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা ও সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৭ থেকে ৯ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে। মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেতে…

Read More

ফিরছেন কাটার মাস্টার

ডেস্ক রিপোর্ট: ২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর ‘কাটার’ অ্যাকশন। কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২ গজে ফেরার সময় হলো। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন ‘দ্য ফিজ’। কাঁধের চোটে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়াল দেবেন ২১ বছর বয়সী পেসার। নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। দুই ভাগে…

Read More

স্যামুয়েলস-ব্রাভো-ব্রাথওয়েটের চুক্তি প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট: মারলন স্যামুয়েলস দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ড্যারেন ব্রাভো ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। আর কার্লোস ব্রাথওয়েট টি-টোয়েন্টির অধিনায়ক। টেস্টে নিয়মিত হচ্ছেন এখন। কিন্তু এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দেওয়া কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন। ২০১৬-১৭ এর জন্য ১২ থেকে বাড়িয়ে ১৫ খেলোয়াড়কে চুক্তি দেওয়া হয়েছিল। এই তিনের প্রত্যাখ্যানে সংখ্যাটা ১২ই থেকে গেল। এবারের চুক্তিতে নতুন এসেছেন আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, জোমেল ওয়ারিক্যান। আর চুক্তির বাইরে চলে গেছেন স্যামুয়েলস, ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, দিনেশ রামদিন, শেলডন কটরেল ও কেমার রোচ। ২০১৫ এর অক্টোবর থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত…

Read More

অশোভন আচরণের দায়ে শাস্তি পেলেন মরিনহো

ডেস্ক রিপোর্ট: মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইবার অশোভন আচরণের দায়ে টাচলাইন থেকে বহিষ্কার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে। ফুটবল এসোসিয়েশন গতকাল এই শাস্তি আরোপ করেছে। শনিবার বার্নলির বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পরে পর্তুগীজ কোচ রাগ প্রশমন করতে পারেননি। এ সময় তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দিলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে অশোভন আচরণসহ বিতন্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচ অফিসিয়ালের প্রতি কোন ধরনের আক্রমণাত্মক বা অপমানজনক বাক্য ব্যবহার করেছেন কিনা মরিনহো বিষয়টি খতিয়ে দেখছে এফএ। আগামী শুক্রবার পর্যন্ত এই অভিযোগের বিরুদ্ধে কথা বলার সুযোগ রয়েছে। গত বৃহস্পতিবার চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সাথে গোলশুন্য…

Read More

মিরাজকে অভিনন্দন জানিয়েছে আইসিসি

ডেস্ক রিপোর্ট: অভিষেক সিরিজে বল হাতে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টাইগাররা জিতেছে ১০৮ রানে। অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে নিজেকে তুলেছেন নতুন উচ্চতায়। নিজের দ্বিতীয় ম্যাচেই টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন তিনি। দুই ইনিংসেই ৬ উইকেট নেয়া ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায়…

Read More

বিপিএলের টিকিট মূল্য ২০০ টাকা

ডেস্ক রিপোর্ট: ৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের চতুর্থ আসর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই আসরের ম্যাচগুলো। ইতিমধ্যে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট পাওয়া যাবে তিনটি অনলাইন মাধ্যমে। সেগুলো হল- পেপয়েন্ট.কম.বিডি, গ্যাজেটবাংলা.কম ও সহজ.কমে। টিকিটের মূল্য : টিকিট ক্যাটাগোরি                                 মূল্য (টাকায়) গ্যান্ড স্ট্যান্ড                                          ২০০০ ভিআইপি স্ট্যান্ড                                        ৫০০ শহিদ মুস্তাক স্ট্যান্ড                                     ৫০০ শহিদ জুয়েল স্ট্যান্ড                                    ৫০০ নর্দার্ন স্ট্যান্ড                                             ৩০০ সাউদার্ন স্ট্যান্ড                                          ৩০০ ইস্টার্ন স্ট্যান্ড                                            ২০০। এই টিকিট…

Read More

তৃতীয় দিনে ব্যাটিংয়ে টাইগাররা

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। টাইগাররা এগিয়ে ১৩৫ রানে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। আগের দিন শেষ বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করে ফেরেন ৪৭ রানে। ব্যাট করছেন ইমরুল (৬৫) ও সাকিব আল হাসান (১)। এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২০ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয় সফরকারীরা।     মিতু/বিবি নিউজ/১০৪

Read More

ঝড়ো সূচনার পর দ্রুতই ফিরলেন তামিম-মুমিনুল

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের সঙ্গে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। পরের ওভারে আউট হয়েছেন মুমিনুল হকও। সংক্ষিপ্ত স্কোর: ১৮ ওভার শেষে বাংলাদেশ ৯০/২। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৬ রানের। ব্যাট করছেন ইমরুল কায়েস (২৪) ও মাহমুদউল্লাহ (২০)। ফিরে গেছেন মুমিনুল হক (১), তামিম ইকবাল (৪০)। ২৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট নেমে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভার থেকে দুজন তোলেন ৫৬ রান। ১৩তম ওভারে তামিমকে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন অভিষিক্ত জাফর আনসারি। তার…

Read More

দিনের শুরুতে ৫ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের সকালটা নিজেদের করে নিলেন মিরাজ-তাইজুলরা। শনিবার সকালে ৩ উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংলিশরা। একপ্রান্ত থেকে দিন শুরু করেন জো রুট ও অন্যপ্রান্তে ছিলেন মঈন আলী। তবে ১৫তম ওভারে দিনের প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ক্লিন বোল্ড করে মঈন আলীকে (১০) ফেরত পাঠান তিনি। পরে ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস (০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি। সর্বশেষ ইংলিশদের সংগ্রহ ১০০/৫। ক্রিজে আছেন জো রুট ৩৪ ও জনি বেয়ারস্টো ১৭ রান নিয়ে।  বৃষ্টির কারণে…

Read More