ডেস্ক রিপোর্ট:সর্বশেষ ১৯৮৪ সালে ছয় পরিবর্তন এনেছিল ব্যাগি গ্রিনের দেশ অস্ট্রেলিয়া। সে সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পরিবর্তন হয়েছিল তাদের। এবার ৩২ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সেই একই পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে বাজে হারের পরই দলের এমন পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের জন্য মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে অজিরা। আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হবে দু’দল। নতুন অন্তর্বর্তীকালীন নির্বাচক ট্রেভর হনসের নির্বাচনে প্রথম দুই টেস্টে বাজে পারফর্মের কারণে বাদ পড়েছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও জো মেনি। আর…
Read MoreCategory: খেলা
খেলা
ওয়াটসন-মিলার যোগ দিচ্ছেন বিপিএলে
ডেস্ক রিপোর্ট: সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি তো আছেনই। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক দেশি অলরাউন্ডার আনওয়ার আলি। তবে রংপুর রাইডার্সের জন্য সুখবর হলো দলে যুক্ত হচ্ছেন দুই বিধ্বংসী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। এই তিনজনের মধ্যে ডেমিড মিলার এবং আনওয়ার আলি রংপুর রাইডার্সে আসছেন নিশ্চিত হয়ে গেছে। আজ মাঠে দেখা যেতে পারে আনওয়ার আলিকে। দুয়েক দিনের মধ্যে আসবেন ডেভিড মিলারও। আর দিন কয়েকের মধ্যেই দলে যোগ হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন এ অসি তারকা ক্রিকেটার। এর আগে আইপিএলে…
Read Moreলম্বা রান আপে নেটে বোলিং করলেন মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার দুপুরে মুস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এই পেসারের এমআরআই করানো হয়। এ সময় তার সাথে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এমআরআই রিপোর্টে যদি প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হয় তবে ইংল্যান্ডের বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের কাছে পাঠানো হতে পারে মুস্তাফিজকে। মঙ্গলবার সন্ধ্যার পর এমআরআই রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে মনে করেন দেবাশীষ চৌধুরী। মুস্তাফিজের বর্তমান অবস্থা নিয়ে আজ বুধবার সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাবেন তিনি। এদিকে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মোস্তাফিজের উন্নতিতে বেশ আশাবাদী। মিরপুরের একাডেমি মাঠে মুস্তাফিজকে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করিয়েছেন…
Read Moreমেসি জাদুতে বেঁচে রইল আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্তের ধকল এখনও কাটেনি মেসিদের। এরই মধ্যে ঘরের মাঠে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি তারা। এই ম্যাচ হারলে ২০১৮ সালের বিশ্বকাপই অনিশ্চিত আর্জেন্টিনার। তবে সে সম্ভাবনাকে প্রথমার্ধেই অনেকটা উড়িয়ে দিলেন ভিনগ্রহের ফুটবলার লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় বুধবার বাংলাদেশ সময় ভোরে শুরুতেই আক্রমণাত্মক খেলে আর্জেন্টিনা। ফল হিসেবে ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা মেসি। বল ধরে ক্ষিপ্রতায় প্রতিপক্ষের রক্ষণে এগিয়ে যাওয়ার সময় অবৈধ ট্যাকলের শিকার হন মেসি। সেটিই শেষ পর্যন্ত কলম্বিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। ২৫ গজ দূর থেকে নেয়া…
Read Moreঅস্ট্রেলিয়া দলে গণছাঁটাই!
ডেস্ক রিপোর্ট: যে কোনো বিপর্যয়ের পর পরিবর্তন অবশ্যম্ভাবী। হোবার্ট টেস্টে ভূমিধসের পর অস্ট্রেলিয়া দলেও আসছে বড় ধরনের পরিবর্তন। পরিবর্তন না বলে গণছাঁটাই বলাই শ্রেয়। ২৪ নভেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া একাদশে আসতে পারে সাতটি পরিবর্তন! হোবার্টে খেলা মাত্র চারজনের জায়গা আপাতত নিরাপদ। বাকি সাতজনই আছেন বলির পাঁঠা হওয়ার ঝুঁকিতে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৮০ রানের বিব্রতকর হারের পর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো ব্যাটিং ইউনিট পাল্টে ফেলার দাবি তুলেছে অসি মিডিয়া। সেটা হয়তো সম্ভব নয়। তবে বড় ধরনের পরিবর্তনের…
Read Moreদেশের মাটিতে অসহায় অস্ট্রেলিয়া!
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়া দল দেশের মাটিতে এমন অসহায়! যারা ভেবেছিলেন, মঙ্গলবার হোবার্ট টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লড়াইয়ের আশা করেছিলেন অনেকে। কিন্তু তাদের রীতিমত গুড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৮৫ রানের লজ্জার পর দ্বিতীয় ইনিংস শেষ ১৬১ রানে। একদিন ভেসে গেছে বৃষ্টিতে। তাই আসলে দুই দিন এক সেশনেই ইনিংস ও ৮০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা হেরেছে ২-০ তে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টানা তৃতীয় টেস্ট সিরিজ হারালো দক্ষিণ আফ্রিকা। পার্থেও পাত্তা দেয়নি স্বাগতিকদের। হোবার্টে তো ছেলেখেলা করলো প্রতিপক্ষকে নিয়ে। অথচ এই সিরিজে সূচি যখন প্রকাশিত…
Read Moreদুপুরে মুশফিক-ড্যারেন মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চতুর্থ আসরে আজ যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রবিবার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়। দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স। পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে রাজশাহী কিংস। দলটি এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। অন্যদিকে বরিশাল বুলস ২ ম্যাচে ১ জয়…
Read Moreদুপুরে তামিম-রিয়াদের মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস বনাম মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মধ্যে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। মুখোমুখি হবে ফর্মের তুঙ্গে থাকা সৌম্য সরকারের দল রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স। বিপিএলের চতুর্থ আসরে পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষে আছে রংপুর রাইডার্স। তারা দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে। তাদের পয়েন্ট ৪। ২ পয়েন্ট কম…
Read Moreদুপুরে খুলনা-রাজশাহী মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের বুধবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর দুইটায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় চিটাগং ভাইকিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-ক্রিবাংলা জাতীয় কেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজদের দল রাজশাহীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ-শফিউল ইসলাম-কেভন কুপারদের দল খুলনা। খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম,…
Read Moreমরক্কোর কোচ হতে আগ্রহী ম্যারাডোনা
ডেস্ক রিপোর্ট: আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দীর্ঘদিন ধরে বেকার। এখন তার একটা কিছু করা উচিত বলে মনে করছেন তিনি। কিন্তু কি করবেন। কাজ তো একটাই পারেন! কোচগিরি। মরক্কো সফরে গিয়ে বলেছেন, তিনি তাদের জাতীয় দলের কোচ হতে আগ্রহী। প্রস্তাব পেলে লুফে নেবেন এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন দেখা যাক, ম্যারাডোনার ইচ্ছাপূরণে মরক্কো সাড়া দেয় কিনা!সম্প্রতি মরক্কো সফর করেন ম্যারাডোনা। সেখানে দেয়ার এক বিবৃতিতে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। ম্যারাডোনা বলেন, এখানে কাজ করার ব্যাপারে আমি যে কোনো ধরনের সিরিয়াস প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ম্যারাডোনা আরো জানান, তিনি বিশ্বাস…
Read More