শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণা

ডেস্ক রিপোর্ট:  বিমান দুর্ঘটনায় দলের অধিকাংশ খেলোয়াড় হারানো ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা। এই প্রতিযোগিতার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে যাওয়ার পথেই বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। এতে ক্লাবটির ১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তাসহ বিমানের মোট ৭১ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করে। পরে প্রতিপক্ষ দলের চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি আহ্বান ক্লাব নাসিওনাল।       মিতু/বিবি নিউজ/৪২৫

Read More

পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট:  আবারো পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে প্রায় জিতে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ফলাফলহীনভাবে শেষ হলো। রবিবার গুডিসন পার্কে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। এবারের লিগে ইউনাইটেডের এটা টানা তৃতীয় ড্র। গুডিসন পার্কে লিগে গত চারবারের মুখোমুখি লড়াইয়ে ইউনাইটেডকে তিনবার হারানোর আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে এভারটন। শুরুর দিকে ইউনাইটেডকে আটকেও রাখে তারা। কিন্তু ৪২তম মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নিজেদের অর্ধ থেকে অঁতনি মার্সিয়ালের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ইব্রাহিমোভিচ। এরপর গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের মাথার উপর দিয়ে গিয়ে…

Read More

বড় ব্যবধানে আর্সেনালের জয়

ডেস্ক রিপোর্ট: আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকের কল্যাণে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরল আর্সেনাল। মেসুত ওজিলের সূচনা গোলটির পর মাঠে বল পায়ে জ্বলে উঠেছিলেন সানচেজ। চিলির এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক গোল শেষে ওয়েস্ট হ্যামের গোল পোস্টে শেষ বলটি পাঠায় আর্সেনালের অপর ফরোয়ার্ড অ্যালেক্স চেম্বারলিন। এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের এটা নবম জয়। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন উইঙ্গারের দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে ৩-১ গোলে হারানো চেলসি ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ওয়েস্ট হ্যামের মাঠে ২৪ মিনিটে প্রথম গোল করেন…

Read More

সাকিবের মুখোমুখি সৌম্য-আফ্রিদিরা

ডেস্ক রিপোর্ট: শেষ দিকে এসে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ চারের লড়াই। টেবিলের শীর্ষে থাকা ঢাকা আর পাঁচে থাকা রংপুরের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। তাই আজকের ম্যাচটি ঢাকার জন্য নিজেদের অবস্থান ধরে রাখার লড়াই। আর রংপুরের শীর্ষ চারে ফিরে আসার সুযোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়। চতুর্থ স্থানে থাকা রাজশাহীকে ছাড়িয়ে যেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিদি-সৌম্যদের। তার উপর দলের ইনফর্ম ওপেনার মোহাম্মাদ শেহজাদ নিষিদ্ধ হওয়ায় টপ অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হবে রংপুরকে। শেহজাদের জায়গায় নাসির জামসেদকে সৌম্যর সঙ্গী হিসেবে দেখা যেতে…

Read More

দুপুরে মুখোমুখি কুমিল্লা-বরিশাল

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের খেলায় দুপুরে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম বরিশাল বুলস।  দুপুর একটায় মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু হবে। এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সময়টা বাজেই কাটল। আট ম্যাচ খেলে ফেললেও মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে মাত্র একটিতে। বাকি সাতটি ম্যাচ হেরে সংগ্রহ করেছে শুধুমাত্র দুটি পয়েন্ট। ফলে চলতি আসরে টিকে থাকাটা প্রায় অসম্ভবই তাদের জন্য। পয়েন্ট টেবিলে রয়েছে সবার শেষে।  স্বস্তিতে নেই বরিশালও। মুশফিকুর রহিমের দল নয় ম্যাচ খেলে ছয় হারের বিপরীতে জিতেছে তিনটিতে। ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে কুমিল্লার ঠিক ওপরে…

Read More

শাহজাদ নিষিদ্ধ, সাব্বিরের জরিমানা

ডেস্ক রিপোর্ট: বিপিএলের ম্যাচে রাজশাহী কিংসের ‘আইকন’ ক্রিকেটার সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। অখেলোয়াড়সুলভ আচরণের কারণে জরিমানা গুণতে হচ্ছে সাব্বির রহমানকেও। পাশাপাশি জরিমানা হয়েছে রংপুরের অলরাউন্ডার লিয়াম ডসনের। এই তিন ক্রিকেটারের শাস্তির কথা নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ বলেন, ‘শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সাব্বিরকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে লিয়াম ডসনকে। তিনি যেহেতু…

Read More

সন্ধ্যায় মাঠে নামবে রাজশাহী-রংপুর

ডেস্ক রিপোর্ট: অন্যবারের চেয়ে এবারের বিপিএল যে জমে উঠেছে তা ক্রিকেটারদের পারপরম্যান্সেই প্রমাণ মিলছে। এই ধরা যাক রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুনের কথা। এই টপঅর্ডার ব্যাটসম্যান সূচনাতেই রানে উজ্জ্বল ছিলেন। ৭ ম্যাচে তার সর্বোচ্চ রান ৬৪ ও ৬২। তার মতো রানে উজ্জ্বল ছিলেন রাজশাহী কিংসের সাব্বির রহমান। তিনি বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ১২২ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে এটিই নাকি সর্বোচ্চ রানের ইনিংস। সোমবার সন্ধ্যায় আবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সাব্বিরের রাজশাহী ও মিথুনের রংপুর। এর আগে গত ২৫ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই দল দুইটি। সেই ম্যাচটি ছিল খুবই রোমাঞ্চকর।…

Read More

রিয়ালের জয়ে রোনালদোর জোড়া গোল

ডেস্ক রিপোর্ট: লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টের হয়ে গোল দুটি করেছেন দলের প্রাণভোমরা রোনালদো। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করলো জিনেদিন জিদানের শিষ্যরা।  শনিবার দিবাগত রাতে রিয়ালের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ আসে সফরকারীদের সামনে। তবে গিজনের কোস্টারিকান তারকা কারমোনা সহজ সুযোগ পেয়েও বল রিয়ালের জালে পাঠাতে ব্যর্থ হন। এর চার মিনিট পরেই লিড নেয় রিয়াল। দলের হয়ে খেলার পঞ্চম মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। এর ১৫ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটিও…

Read More

বিপিএলে আজ গেইল বনাম আফ্রিদি

ডেস্ক রিপোর্ট :  বিশ্বের যেকোনো প্রান্তে টি ২০ ক্রিকেটের পোস্টার বয় ক্রিস গেইল। টুর্নামেন্টের মাঝপথে হলেও বিপিএল মাতাতে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক ব্যাটসম্যান। চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে নামছেন রোববার। শুরুতেই গেইলের প্রতিপক্ষ টি ২০ ক্রিকেটের আরেক বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। আসল লড়াইটা ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে মেগা ম্যাচ হয়তো এটাই। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। বিপিএলের শুরু থেকেই এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শহীদ আফ্রিদি। তবে নিজের নামে একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর…

Read More

মেসির গোলে শেষ ষোলোয় বার্সা

ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে থাকা কাতালানরা বুধবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি জিতে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে। প্রথম পর্বে ঘরের মাঠে সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি।  অন্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। জার্মান ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে সিটি।   গ্ল্যাসগোর সেল্টিক পার্কে ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ের…

Read More