ডেস্ক রিপোর্ট: বর্তমানে দশ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ সদস্য। ক্যাম্প চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্প চলার মাঝে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার তাদের প্রতিপক্ষ। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। আজকের ম্যাচটি হবে নর্থ সিডনি ওভালে। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শেষ করে তারা যাবে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে। মিতু/বিবি নিউজ/৫২৭
Read MoreCategory: খেলা
খেলা
জয়ে ফিরলো রেড ডেভিলসরা
ডেস্ক রিপোর্ট: টানা তিন ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহামের বিপক্ষে ১-০ গোলের জয় পায় রেড ডেভিলসরা। হেনরিক মিখতারিয়ানের প্রথম প্রিমিয়ার লিগ গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের জয়।এদিন শুরু থেকে আক্রমণ চালালেও গোলের জন্য ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মরিনহো শিষ্যদের। প্রতিপক্ষের ছোট ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। মাঝমাঠে হ্যারি কেনের ভুল পাস ধরে এররেরা বল বাড়ান মিখিতারিয়ানকে। আর্মেনিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার ডান দিক দিয়ে ডি’বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে গোলটি করে দলকে এগিয়ে দেন। এদিন কোনো গোল করতে…
Read Moreবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
ডেস্ক রিপোর্ট: বিগত দুই বছরে ওয়ানডে ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর ইংলিশদের কাছে তা হাতছাড়া করলেও গত দুই বছরে প্রাপ্তির পাল্লাই ভারী। এবার প্রায় আড়াই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা। ইতোমধ্যে টাইগারদের সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৬ ডিসেম্বর বক্সিংডে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা। তবে এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি…
Read Moreমেসি জাদুতে জয়ে ফিরল বার্সা
ডেস্ক রিপোর্ট: ম্যাচের প্রথমার্ধ হতাশায় কেটেছে বার্সেলোনার। দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের সৌজন্যে অচলায়তন ভাঙে। তিন ড্রয়ের পর কাতালানদের কাঙ্ক্ষিত জয়। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে বার্সা উড়িয়ে দিল ওসাসুনাকে। সে সুবাদে লা লীগার চূড়ার দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল তিন পয়েন্টে। অপর গোলটি লুইস সুয়ারেজের। শনিবার ওসাসুনার মাঠ এল সাদারে জয়ের সুতীব্র আকাঙ্ক্ষায় মেসিরা ঝাঁপিয়ে পড়েছিলেন। টানা তিনটি ড্রয়ে রিয়ালের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকার যন্ত্রণা পোড়াচ্ছিল তাদের। প্রথমার্ধে সফলকাম হতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের লক্ষ্যভেদে অচলায়তন ভাঙে। বার্সার হয়ে নিজের ৫৫০তম ম্যাচে মেসি এরপর দু’বার বল জালে…
Read Moreরাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি-সাকিবরা
ডেস্ক রিপোর্ট: চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। বিপিএলের জন্য দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক-মোস্তাফিজদের পর আজ রাতে অস্ট্রেলিয়া যাবেন মাশরাফি-সাকিবরা। দ্বিতীয় ফ্লাইটে মাশরাফি-সাকিবদের সঙ্গে আরও যাচ্ছেন তামিম ইকবাল, সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার, মেহেদী মারুফ। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। একইসঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি…
Read Moreএবারের বিপিএল সেরা মাহমুদউল্লাহ
ডেস্ক রিপোর্ট: এবারের বিপিএল আসরের টুর্নামেন্ট সেরা হলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনার সাফল্যের শতভাগ কৃতিত্ব মাহমুদউল্লাহ রিয়াদেরই। অধিনায়কত্ব করেছেন, ব্যাটে রান করেছেন, বল হাতে উইকেট পেয়েছেন। ১৪ ম্যাচে রিয়াদের ব্যাট থেকে এসেছে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান। এছাড়া বল হাতে ১০ উইকেট ও ফিল্ডিংয়ে ৬ ক্যাচও নিয়েছেন খুলনার অধিনায়ক। তামিমের মত সর্বাধিক ৪টি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার। অস্ট্রেলিয়ায় ক্যাম্পে যোগ দেওয়ায় মাহমুদউল্লাহ ফাইনালে ছিলেন না। তার পরিবর্তে পুরস্কার নিয়েছেন খুলনা টাইটান্সের পরামর্শক হাবিবুল বাশার সুমন। প্রথম দুই বিপিএলের সেরা হয়েছিলেন সাকিব…
Read Moreরাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা
ডেস্ক রিপোর্ট: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের ফাইনাল ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মমিনুল ও সাব্বিরের জুটিতে জয়ের আশা জাগিয়ে ছিল রাজশাহীকে। তবে সাব্বির রান আউট হয়ে ফিরে গেলে সেই আশা ফিকে হয়ে যায়। ধারাবাহীক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৩ রান সংগ্রহ করে রাজশাহী। এতে ৫৬ রানের বড় জয় পায় ঢাকা। শুক্রবার শিরোপা নির্ধারনী ম্যাচে ড্যারেন স্যামির রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ঢাকা।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীকে ১৬০ রানের টার্গেট দেয় ঢাকা। দুই ওপেনার মিলে ভালো শুরুর ইঙ্গিত…
Read Moreখেলার ইতিহাসের সেরা কিছু ম্যাচ
ডেস্ক রিপোর্ট: কয়েকদিন আগে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এমন এক ম্যাচ হয়ে গেল যাকে সর্বকালের অন্যতম সেরার স্বীকৃতি দিয়েছেন অনেকে৷ চলুন দেখে নেয়া যাক, ফুটবল, টেনিস, বক্সিং থেকে শুরু করে আরো কিছু জনপ্রিয় খেলার ইতিহাস-সেরা কিছু লড়াই৷ এতদিন অন্য অনেক ম্যাচ নিয়েই আলোচনা ছিল৷ তবে এ বছর দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের পর থেকে ম্যাগনাস কার্লসেন আর সের্গেই কার্জাকিনের ম্যাচটিকে স্মরণকালের সব সেরা ম্যাচ থেকেই এগিয়ে রাখা হচ্ছে৷ নরওয়ের কার্লসেন শেষ পর্যন্ত টাই ব্রেকারে ৩-১-এ হারিয়েছেন রাশিয়ার কার্জাকিনকে৷ একসময় মনে হচ্ছিল, কার্লসেন হয়ত অঘটন ঘটিয়েই দেবেন৷ মিতু/বিবি নিউজ/৪৭১
Read Moreতুরানের হ্যাটট্রিকে বার্সার বড় জয়
ডেস্ক রিপোর্ট: একের পর এক হোঁচটে কোণঠাসা হয়ে পড়েছিল স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। এবার আর্দা তুরানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল লুইস এনরিকের দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। আক্রমণভাগের দুই সতীর্থের অনুপস্থিতিতে এদিন জ্বলে ওঠেন লিওনেল মেসিও। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র। সর্বশেষ শনিবার লা…
Read Moreসাকিবের ২০ শতাংশ জরিমানা
ডেস্ক রিপোর্ট: আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য। ম্যাচ…
Read More