আলেপ্পোর শিশুদের পাশে থাকার ঘোষণা রোনাল্ডোর

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার যুদ্ধবিধবস্ত আলেপ্পো নগরীর শিশুদের সাহায্যে এগিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানকার শিশুদের প্রলম্বিত দুঃখ-কষ্ট পীড়িত করেছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকাকে। আলেপ্পোর শিশুদের ‘সত্যিকারের হিরো’ হিসেবে উল্লেখ করেছেন রোনাল্ডো। ‘সেভ দ্য চিলড্রেন’-এর জন্য একটি ভিডিওবার্তা নিজের যোগাযোগের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রোনাল্ডো। বলেছেন, ‘হ্যালো, এটা সিরিয়ার শিশুদের জন্য। আমরা জানি যে, তোমরা দীর্ঘদিন ধরে দুঃখ-কষ্ট ভোগ করছ। আমি একজন খুবই বিখ্যাত খেলোয়াড়। কিন্তু সত্যিকারের হিরো তোমরা।’ রোনাল্ডো যোগ করেন, ‘আশাহত হয়ো না। সারা দুনিয়া তোমাদের সঙ্গে আছে। আমরা তোমাদের যতœ নেব। আমি তোমাদের সঙ্গে আছি।’ এদিকে আলেপ্পোর শিশুদের জন্য…

Read More

নিউজিল্যান্ডে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা এই স্কোর করে। বৃষ্টির কারণে ম্যাচের ৭ ওভার কেটে নেয়া হয়েছে। বাংলদেশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহীম। আর মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ রান করে রিটায়ার্ড করেছেন। এছাড়া সৌম্য সরকার ৪০, ইমরুল কায়েস ৩৬ রান করেছেন। তবে অধিনায়ক মাশরাফির ইনিংসটি খুব বড় না হলেও তা ছিল বেশ কার্যকর। তিনি ঝড়ো গতিতে ২১ রান করেন।       মিতু/বিবি নিউজ/৬৫৩

Read More

সেমিতে হেরে বাংলাদেশের বিদায়

ডেস্ক রিপোর্ট:   পাকিস্তানের মতো দলকে টপকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। আশা ছিল ফাইনালে খেলার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সাইফ-আফিফদের সেই আশা পূর্ণ হয়নি। সেমিফাইনালে হেরেই আসর থেকে বিদায় নিয়েছে তারা। বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিকদের কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯৪ রান করে। জবাবে শ্রীলঙ্কা ২৭.১ ওভারে ১০৬ রান তুলতেই বৃষ্টি হানা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা আর মাঠে না গড়ানোয় আম্পায়াররা ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের বিজয়ী ঘোষণা করে। ম্যাচে এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই…

Read More

ভারতে ইংল্যান্ড দলের নিরাপত্তা পরিকল্পনা পাবলিক কম্পিউটারে!

ডেস্ক রিপোর্ট: ভারতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা পরিকল্পনা বিভিন্ন হোটেলের পাবলিক কম্পিউটারে পাওয়া গেছে! ভারতে পাবলিক কম্পিউটার ব্যবহারের সময় এ নিরাপত্তা পরিকল্পনার পুরো ফাইল পান ইংল্যান্ড দলের এক সমর্থক। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা বিভাগকে বিষয়টি অবহিত করেন তিনি। এ ঘটনায় ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে। চেন্নাই পুলিশের দেওয়া নাম ‘ব্যান্ডোবাস্ট’ এর পুরো পরিকল্পনাই এতে রয়েছে বলে দাবি ইংল্যান্ডের ওই সমর্থক। এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেটাররা কে কোন রুমে অবস্থান করছেন, প্রতিটি ফ্লোরে কতজন নিরাপত্তা প্রহরী থাকবেন, সাদা…

Read More

ইতিহাস গড়া হলো না পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট: গত কয়েকটা ম্যাচে রান খরার পরও আসাদ শফিকের ওপর আস্থা রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই আস্থার দুর্দান্ত প্রতিদানও দিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪২ রানে অলআউট হওয়া পাকিস্তান যে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন, তা তো এই মিডল অর্ডার ব্যাটসম্যানের রানে। তবে কাছাকাছি নিয়ে গিয়েও জয় নিয়ে যেমন মাঠ ছাড়তে পারেননি আসাদ শফিক, তেমনি ইতিহাস গড়ার সুযোগ পেয়েও ৪৫০ রানে অলআউট হয়ে ৩৯ রানে হেরে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজহার আলী ও ইউনিস খানের অর্ধ শতকে লক্ষ্যটা সহজ হয়ে…

Read More

শফিকের ব্যাটে স্বপ্ন পাকিস্তানের, জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: দিবারাত্রির ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান আসাদ শফিকের ব্যাটে খেলাটা পঞ্চম দিনে নিয়ে গেছে। পাকিস্তানের আর ১০৮ রান চাই। সফরকারীদের আশার প্রদীপ সেঞ্চুরিয়ান আসাদ শফিক অপরাজিত আছেন। তবে জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আর মাত্র দু’টি উইকেট।তবে পাকিস্তানের ‘লেজ’ বেরিয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে তা ছেঁটে ফেলতে পারে অস্ট্রেলিয়ার বোলিং। তবু আসাদ শফিকের ব্যাটে স্বপ্ন দেখছে পাকিস্তান। ৪৯০ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে আট উইকেটে ৩৮২। তৃতীয় দিনের করা দুই উইকেটে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৭১ করে ফেরেন ওপেনার আজহার…

Read More

নিউজিল্যান্ডে বাংলাদেশ দল

ডেস্ক রিপোর্ট: সিডনির সময় সকাল ৭টা থেকে দৌড়ঝাঁপের শুরু। সকাল ১০টায় অকল্যান্ডের বিমান ধরে প্রায় সাড়ে ৩ ঘণ্টার ফ্লাইট। স্থানীয় সময় বিকেল ৪টায় অকল্যান্ডে অবতরণ। সড়কপথে বাংলাদেশ দল এখন আছে ওয়াঙ্গেরির পথে। আগামী ২২ ডিসেম্বর সেখানেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনো বাংলাদেশ দল রাস্তায়। ওয়াঙ্গেরির ডিস্টিংসানস হোটেলে পৌঁছাতে আরও ঘণ্টা খানেক। টিম বাস থেকেই মুঠোফোনে দলের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, সিডনি থেকে অকল্যান্ড বিমানযাত্রা ছিল নির্বিঘ্ন। তবে ভ্রমণ নিয়ে প্রায় সারা দিনই ধকল সামলাতে হওয়ায় খেলোয়াড়রা ক্লান্ত। আগামীকাল…

Read More

ইব্রাহিমোভিচের জোড়া গোলে ম্যানইউর জয়

ডেস্ক রিপোর্ট:  ইংলিশ প্রিমিয়ার লিগে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালিবিওনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই ইউনাইটেডকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। ম্যাচের ৫ম মিনিটে জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে সুইডিশ এই স্ট্রাইকারের হেড গোলরক্ষককে ফাঁকি দেয়। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ম্যানইউয়ের সামনে। তবে ইউনাইটেড অধিনায়ক ওয়েইন রুনির শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বারে লাগে। বিরতির পরও ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। ৫৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে জালে বল জড়ান তিনি। দুই গোলে পিছিয়ে…

Read More

ফের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট: ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচের জন্য আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়া। আর তাদের এই চেষ্টা সফল হলে মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি এবং নেইমার। আর সেই সঙ্গে কনফেডারেশন কাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দল সেখানে এই দুই দলের যে কোনো একটি দলের বিপক্ষে খেলবে। খবর দি গার্ডিয়ানের। সবকিছু ঠিক থাকলে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ম্যাচটি কমপক্ষে ১ লাখ দর্শক উপভোগ করবেন। যে ম্যাচের মূল আকর্ষণ হতে পারেন দুই দেশের দুই তারকা…

Read More

রিয়ালে সর্বকালের সেরা খেলোয়াড় রোনালদো : ডেল বস্ক

ডেস্ক রিপোর্ট:  চতুর্থবারের মত ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকেই রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন স্পেনের সাবেক কোচ ভিসেন্টে ডেল বস্ক। ফ্রান্স ফুটবল এর বিবেচনায় গত সোমবার বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’ অর জয় করে নিয়েছেন পর্তুগীজ এই আইকন। চ্যাম্পিয়নস লীগে রিয়ালকে শিরোপা উপহার দেবার পাশাপাশি এই প্রথম পর্তুগীজকে ইউরো চ্যাম্পিয়নশীপে শিরোপা এনে দিয়েছেন রোনালদো। এসবই ব্যালন ডি’অর জয়ের পিছনে ভূমিকা রেখেছে। শুরু থেকে এ পর্যন্ত অনেক তারকা খেলোয়াড়ের ক্লাব ছিল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টিফানো থেকে শুরু করে পাঁচবার ইউরোপীয়ান কাপ বিজয়ী ফ্রেঙ্ক পুসকাস, লুইস ফিগো, সাবেক ব্রাজিলিয়ান…

Read More