ডেস্ক রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৬ সালের শেষ ম্যাচে নিজেদের জয় তুলে নিয়েছে লিভারপুল। ১-০ ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অ্যানফিল্ডে দলের হয়ে একমাত্র গোলটি করেন জর্জিনিও ভিনালডাম। শনিবার ঘরের মাঠে প্রথম সুযোগকেই গোলে পরিণত করেন ভিনালডাম। অষ্টম মিনিটে অ্যাডাম লালানার ক্রসে এই ডাচ স্ট্রাইকারের দারুণ হেড ফাঁকি দেয় ক্লাওদিও ব্রাভোকে। ম্যানচেস্টার সিটিকে খেলার খুব বেশি সুযোগ দেয়নি লিভারপুল। যদিও প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুল। এরপরই আক্রমণে উঠতে থাকে সিটি। বিশেষ…
Read MoreCategory: খেলা
খেলা
বাংলাদেশ হোয়াইটওয়াশ
ডেস্ক রিপোর্ট: হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের অসহায় আত্মসমর্পণ। শনিবার নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসের ৯৫ রানের ইনিংসে সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের। তবে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজই। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন লাথামকে। ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়েন গাপটিল। এরপর নিল ব্রুম ও কেন উইলিয়ামসন দলকে টেনে নিতে থাকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো বাংলাদেশকে ব্রেকথ্রুর এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৩৫ তম ওভারে ভয়ংকর…
Read Moreবাংলাদেশের লক্ষ্য ২৫২ রান
ডেস্ক রিপোর্ট: সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। কিউইদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই মাশরাফি বিন মুর্তাজার শিকার হন মারকুটে ওপেনার মার্টিন গাপটিল (০)। দলীয় ৩৭ রানে তাসকিনের বলে সাকিবের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন (১৪)। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। একসময় ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। টিম সাউদি (৩) এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথামকে (২২) ফেরত পাঠান সাকিব। তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন লুক রঞ্চি (৩৫)। মোসাদ্দেক ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। এরপর অবশ্য মাশরাফি তাকে…
Read Moreমুশফিকের পরিবর্তে সোহান!
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিকুর রহিম। তাই দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ৪৮ ঘণ্টার আগে বোঝাও যাবে না তার প্রকৃত অবস্থা। যদি মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এজন্য সোমবারই ঢাকা থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে উড়িয়ে নেয়া হয়েছে। তবে মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তার পরই বোঝা যাবে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তিনি…
Read Moreমাঠের বাইরে মুশফিকুর রহিম
ডেস্ক রিপোর্ট: দুই সপ্তাহ খেলতে পারবেন না ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া দলের প্রধান উইকেটরক্ষক এবং মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বুধবার বাংলাদেশ দলের ব্রিফিংয়ে কোচ হাথুরুসিংহে এ কথা জানিয়েছেন। নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগের দিন মাঠে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করলেন সবাই, দেখা গেল না কেবল মুশফিকুর রহিমকেই। তখনই আন্দাজ করা যাচ্ছিল শঙ্কাটা। পরে কোচ চন্দিকা হাথুরুসিংহেই জানালেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। ব্রিফিংয়ে হাথুরুসিংহে বলেন, ক্রাইস্টচার্চে ইনজুরির পর পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা সময় পার হয়েছে।…
Read Moreচেলসির জয়ের রেকর্ড
ডেস্ক রিপোর্ট: বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে জিতে নিজেদের ক্লাব ইতিহাসে টানা ১২ ম্যাচের রেকর্ড জয় পেল চেলসি। দলের হয়ে একটি করে গোল করেন পেদ্রো ও এডেন হ্যাজার্ড।অপর গোলটি আসে প্রতিপক্ষের ফুটবলার স্টিভ কুকের আত্মঘাতি শট থেকে। সোমবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ৩-০ গোলে হারয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এদিন ম্যাচের প্রথমার্ধে স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রোর গোলে লিড পায় চেলসি। ২৪ মিনিটে ফেব্রেগাসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত গোলটি করেন সাবেক বার্সেলোনা তারকা। পরে ১-০ ব্যবধানের বিরতি নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। বিরতির ঠিক চার মিনিট পরেই লিড দ্বিগুন…
Read Moreহার দিয়ে সিরিজ শুরু টাইগারদের
ডেস্ক রিপোর্ট: ৩৪১ রান দেখেই ঘাবড়ে গিয়েছিল কি না বাংলাদেশের ব্যাটসম্যানরা- সেটাই এখন ভাবছে ক্রিকেট সমর্থকরা। কারণ, শুরুতেই উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে টাইগাররা। ১২ ওভারে ইমরুল,সৌম্য সরকার, মাহমুদুল্লাহর উইকেট হারি চাপে পড়ে তারা। যদিও সাবিক-মুশফিক ও মুশফিক ও মোসাদ্দেকের ব্যাটে জয়ের স্বপ্ন আবারো জেগে উঠেছিল; কিন্তু শেষ দিকে এসে আবার নিউজিল্যান্ডের বোলারদের কাছে আত্মসমর্পণে তরী ডুবে গেলো বাংলাদেশের। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারেই ৯ উইকেটে শেষ হয় টিম মাশরাফিদের ইনিংস। আহত মুশফিক আর মাঠে ফিরেনি। ফলে ৭৭ রানে পরাজয় বরণ করতে হয় টাইগারদের। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে…
Read Moreসিদ্ধান্তটা মুস্তাফিজের উপরই ছেড়ে দিলেন কোচ-অধিনায়ক
ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। ম্যাচ নিয়ে দারুণ উৎকণ্ঠায় টাইগার ভক্তরা। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ মাশরাফিদের সামনে। তবে ম্যাচের আগের দিন সব কিছু ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডের দলে মুস্তাফিজের থাকা না থাকা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে যতটুকু শোনা যাচ্ছে, প্রথম ওয়ানডের দলে থাকছেন কাটার মাস্টার। দলে থাকা না থাকার সিদ্ধান্তটা মুস্তাফিজের ওপরই ছেড়ে দেয়া হয়েছে। সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মুস্তাফিজকে নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি টিম ম্যানেজমেন্ট। আজ অবশ্য অনুশীলন…
Read Moreআশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা
সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি।ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায় মোট ৮ টি…
Read More‘বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে’
ডেস্ক রিপোর্ট: আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। কিন্তু তার আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন, বাংলাদেশকে হারানো কঠিন হবে।কেন উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশ নিজ দেশের মাটিতে গত বেশ কিছুদিন ধরে খুবই ভালো পারফর্মেন্স করে আসছে। নিজেদের মাটিতে তারা যে কোন দলকেই হারিয়ে দিতে সক্ষম। আর দেশের বাইরেও তারা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিচ্ছে। ফলে তাদের হারানো কঠিন হবে। ’ এই কিউই অধিনায়ক আরও বলেন, ‘প্রতি বছর একটু একটু করে ওরা নিজেদের…
Read More