১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: কোরে অ্যান্ডারসনের ব্যাটিং তান্ডবের ফলে বাংলাদেশকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন কোরে অ্যান্ডারসন। বাংলাদেশের হয়ে তিন উইকেট দখল করেন রুবেল হোসেন। উল্লেখ্য মাউন্ড মানুঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ ইতিমধ্যে…

Read More

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: হোয়াইটওয়াশ হল পাকিস্তান। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টেও তারা হেরে গেল। যার ফলে অস্ট্রেলিয়া জিতে গেল ২২০ রানে। সেই সঙ্গে সিরিজ জয়লাভ করল ৩–০ ব্যবধানে। পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। সরফরাজ আহমেদ সর্বোচ্চ ৭২ করে অপরাজিত থাকেন। এছাড়া শারজিল খান করলেন ৪০। অধিনায়ক মিসবা উল হকের ব্যাট থেকে আসে ৩৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হ্যাজলেউড ও স্টিভ ও কিফ ৩টি করে উইকেট পেয়েছেন। নাথান লিওন নিলেন ২টি উইকেট। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের জন্য ম্যাচের সেরা হলেন ডেভিড…

Read More

ক্রীড়ালেখক সমিতি পুরস্কার পাচ্ছেন তামিম-মাহমদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: ২০০৫ ও ২০০৬ সালের সেরা ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি পুরস্কার পাচ্ছেন তামিম ইকবাল ও মাহমদুল্লাহ রিয়াদ। আগামী ৩০ জানুয়ারি ২০১৫ ও ২০১৬ সালের ক্রীড়াঙ্গণের এ সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। তামিম ও রিয়াদসহ দুই বছরের মোট ১৮ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ২০১৫ সালের জন্য চূড়ান্তভাবে মনোনীতরা হলেন সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সেরা আরচার তামিমুল ইসলাম, সেরা দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান, উদীয়মান ক্রীদাবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বিশেষ সম্মাননা- প্রয়াত আমিনুল হক মনি। ২০১৬ সালের…

Read More

টেস্টে ফিরলেন টেইলর

ডেস্ক রিপোর্ট: ইনজুরির কারণে ঘরে মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে তাকে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। তবে বাঁ চোখের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্রামে থাকলেও ঘরোয়া ম্যাচ ঠিকই খেলে যাচ্ছেন টেইলর। যেখানে সর্বশেষ দুই ইনিংসে যথাক্রমে ৮০ ও ৮২ (অপ) করেছেন তিনি। তাকে ফিরে পেয়ে কিউই নির্বাচক গেভিন লারসন খুবই খুশি। তিনি বলেন, ‘রস ফিরে আসায় দারুণ লাগছে। তার অসাধারণ কিছু রেকর্ড আছে।…

Read More

অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি

ডেস্ক রিপোর্ট: টেস্টের পর এবার ওয়ান ডে ও টি২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি। ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজের জন্য যখন নির্বাচকরা বসছেন দল নির্বাচন করতে। ঠিক তার আগেই অধিনায়কত্ব ছাড়লেন তিনি। নির্বাচক কমিটিকে ধোনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলা ছাড়ছেন না এখনই। কিন্তু আর অধিনায়কত্ব নয়। তাই ইংল্যান্ড সিরিজে যে তিনি খেলবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। ধোনির হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে কে হবেন অধিনায়ক সেটা নিয়েই শুরু হয়েছে ভাবনা-চিন্তা। যদিও টেস্ট অধিনায়কত্বও এ ভাবেই ছেড়েছিলেন হঠাৎ করে। গত বিশ্বকাপের ঠিক আগে। তখন অধিনায়কের দায়িত্ব…

Read More

বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: বছর খানেক আগে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের। এরপর অবশ্য সূচিটি নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ভাবনাটা বোধ হয় শেষ হয়েছে অসিদের। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট দুটি খেলতে আগ্রহী তারা। সম্ভাব্য তারিখও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনকার মতো হলেই কিনা চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২০১৬ সালের শেষের দিকে নিরাপত্তা শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড।…

Read More

নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:  প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে টাইগাররা। যদিও শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়েই ছিল মাশরাফি বাহিনী। সেখান থেকে হাফ সেঞ্চুরি করে দলকে ভালো সংগ্রহ পাইয়ে দেন মাহমুদউল্লাহ। যদিও শুরুর দিকে চিত্রগুলো ছিল ব্যতিক্রম। খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ইমরুল কায়েস। ১.৩ বলে হেনরির বলে লাইনের বাইরে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। ফেরেন রানের খাতা না খুলেই।  ইমরুল ফিরলে টিকতে পারেননি তামিমও।  পঞ্চম ওভারে অভিষেক হওয়া হুইলারের বলে হুক করতে গিয়ে তালুবন্দী…

Read More

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০তম ম্যাচে মাঠে নামছেন টাইগার দলপতি। মুশফিকুর রহিম, সাকিব আল ‍হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ‍তামিম ইকবালের পর এ তালিকায় ৫ম বাংলাদেশি হিসেবে নাম লেখাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মাশরাফি বিন…

Read More

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ

ডেস্ক রিপোর্ট:  নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। নতুন বছরে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো করবে তেমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তার আগে চলুন দেখে নেওয়া যাক প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. সৌম্য সরকার ৪. সাব্বির রহমান রুম্মন ৫.…

Read More

জয় দিয়ে বছর শুরু আর্সেনালের

ডেস্ক রিপোর্ট: জয় দিয়ে নতুন বছরটা শুরু করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। রবিবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরস্থানও দখল করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। দলের হয়ে গোল দুটি করেন অলিভার জিরুদ ও অ্যালেক্স লোবি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুর্বল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে মাঠে নামে আর্সেনাল। ফলে গোল পেতে বেশি বেগ পেতে হয়নি। ম্যাচের ১৭তম মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরুদের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে প্রথমার্ধে আর কোনো গোল আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালেক্স লোবি। ম্যাচের…

Read More