ডেস্ক রিপোর্ট: ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাবে চতুর্থ দিন ব্যাট করছে নিউজিল্যান্ড। প্রথম উইকেট ভালো কোনো বলে না পেলেও দ্বিতীয়টি ছিল চমৎকার এক ডেলিভারি। আর্ম বল ব্যাটের কানা ফাঁকি দিয়ে প্যাডে লাগলে এলবিডব্লিউ হন টিম সাউদি। রিভিউ নেন তিনি কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টায়নি। এ সময় নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৪৭৩/৮। দারুণ এক ওভারে ২ উইকেট নিয়ে দলকে লিড নেওয়ার পথে নিয়ে যান মাহমুদউল্লাহ। এদিকে মাহমুদুল্লাহ ছাড়াও বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব এবং রাব্বি। একটি করে উইকেট তুলে নেন সুবাশীষ রায় এবং তাসকিন। ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের…
Read MoreCategory: খেলা
খেলা
‘মাঠের ভিতর সবচেয়ে বুদ্ধিমান ধোনি’
ডেস্ক রিপোর্ট: রবিবার পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত বিরাট কোহলির অধিনায়কত্ব। কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির দায়িত্ব টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে দলের উন্নতির জন্য দু’জনেই একসঙ্গে কাজ করবেন বলে জানালেন বিরাট। অধিনায়কত্বের দায়িত্ব সরে যাওয়ায় স্বাধীন মনে খেলতে পারবেন সাবেক এই অধিনায়ক। এমনটাই মনে করছেন কোহলি। শনিবার তিনি বলেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীন্ভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতর ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনও বিষয়ে…
Read Moreভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড
ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় দিনের ৫৪২ রানের সঙ্গে আরো ৫৩ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিবের ২১৭, মুশফিকের ১৫৯ রানের পর আজ হাফ সেঞ্চুরি করেন সাব্বির রহমান। জবাবে ব্যাটিং করতে নেমে ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ডও। চা বিরতিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে ব্লাক ক্যাপসরা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারটা করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন তিনি। তবে জিত রাভালের ক্যাচটা স্লিপের ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি। নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন তাসকিনও। তবে স্লিপে রাভালের ক্যাচ ফেলে দেন…
Read Moreটেস্টে টি-টোয়েন্টির ‘মেজাজ’ তামিমের
ডেস্ক রিপোর্ট: তামিম মানে চার-ছক্কার ফুলঝুুড়ি। তাই সেটা ওয়ানডে হোক, টি-টোয়েন্টি কিংবা টেস্ট। একবার বিগ শট খেলা শুরু করলে থামানোর উপায় থাকে না কারও। তবে ক্রিকেট মাঠে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে টাইগার ড্যাশিং ওপেনারের কাজ থেকে এমন খেলা সব সময় পাওয়া যায় না। কারণ দলকে বিপদ থেকে টেনে তুলার সময় নিজেকে এখন স্থির করেও রাখেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তবে এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে খুঁজে পাওয়া গেলে সেই তরুণ তামিমকে। ৪৮ বলে ৫০ রান। প্রতিপক্ষ বোলার কে তা দেখার প্রয়োজন নেই তার। আগে থেকেই যেন…
Read More২ উইকেটে শতরান পার টাইগারদের
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে শত রান অতিক্রম করেছে সফরকারী বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তামিম ও মুমিনুলের ব্যাটেই বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ইমরুল ও তামিমের উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১১৯ রান। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার ১ ঘণ্টা পর নামে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকলো প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে বাংলাদেশ সময় সোয়া ৬টায় আবারও শুরু হয় খেলা। তবে বৃষ্টির পর বাংলাদেশ হারালো সবচেয়ে বড় উইকেটটি। হাত খুলতে থাকা তামিম ইকবালকে ফিরি দিলেন ট্রেন্ট…
Read More৪৮টি দেশের ফুটবল বিশ্বকাপে সিলমোহর ফিফা’র
ডেস্ক রিপোর্ট: ফুটবল বিশ্বকাপে মোট ৪৮টি দেশের অন্তর্ভূক্তি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জট কাটল। সেই সম্ভাবনাতেই সিলমোহর দিল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে অংশ নেবে মোট ৪৮টি দেশ। দেশের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আসবে। সে সব বদলের কথাও জানিয়ে দেওয়া হল। নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে থাকবে মোট ১৬টি গ্রুপ। প্রতিটি গ্রুপে খেলবে তিনটি করে দেশ। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল পৌঁছবে নকআউট পর্বে। গোটা দুনিয়ায় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে এবং আরও দেশকে খেলার সুযোগ করে দিতেই…
Read Moreটি-টোয়েন্টির সেরা দশে মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট : আইসিসির নতুন ঘোষিত র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে এসেছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে খেলা বাঁহাতি এই পেসার এগিয়েছেন ১০ ধাপ। ২১ বছর বয়সী তরুণের ঠিক পরেই আছেন সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে থাকা সাকিবের অর্জন ৬৩৬ পয়েন্ট। ২৭ নম্বরে পেসার আল আমিন হোসেন। ৪৩ নম্বরে মাশরাফি আর ৭০ নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। পরেরটিতে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এই সংস্করণে সব মিলিয়ে ১৫.৫৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। সেরা…
Read Moreসংশয় কাটলো বাংলাদেশ-ভারত টেস্টের
ডেস্ক রিপোর্ট: অর্থ সঙ্কটের কারণে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের আয়োজন করতে পারছে না বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে জন মনোজ জানিয়েছেন, আমরা কখনো টেস্ট ম্যাচটি আয়োজনের জন্য অনাগ্রহ দেখাইনি। আজ ইন-স্টেডিয়া বিজ্ঞাপনের টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছি। এছাড়াও, আমরা এক বা দুই দিনের মধ্যে টিসিএমের (টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া) সঙ্গে একটি চুক্তি সই করার জন্য নির্ধারণ করেছি। আমি বুঝতে পারছি না, কারা এই সব গুজব ছড়িয়েছে? ফান্ড সংকট সম্পর্কে তিনি মনোজ বলেন, প্রতিটি অ্যাসোসিয়েশনের সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স দরকার হয়…
Read Moreহিগুইনের জোড়া গোলে জুভেন্টাসের জয়
ডেস্ক রিপোর্ট: গনজালো হিগুইনের জোড়া গোলে বোলোনিয়াকে হারিয়ে সেরি আয় ঘরের মাঠে টানা জয়ের অনন্য কীর্তি গড়েছে জুভেন্টাস। রবিবার রাতে ইতালির শীর্ষ লিগে বোলোনিয়াকে ৩-০ গোলে হারায় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা অন্য গোলটি করেন। ম্যাচের সপ্তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন হিগুইন। বিরতির খানিক আগে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন ২৩ বছর বয়সী দিবালা। আর ৫৪তম মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন হিগুইন। জুভেন্টাসের জার্সিতে লিগে এটা তার দ্বাদশ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠদশ গোল। সেরি আয় জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের এটা টানা…
Read Moreটি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগাররা
ডেস্ক রিপোর্ট: প্রায় আড়াই বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে সম্পূর্নভাবে ব্যার্থ হয়েছে বাংলাদেশ দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বিদ্ধস্ত হয় টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেও বিদ্ধস্ত হয়েছে তারা। শেষ ম্যাচে ২৭ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মাশরাফিবাহিনী। রবিবার সিরিজের শেষ ময়াচে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্য রাখে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে বাংলাদেশ। বড় রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম শুরু করলেন তাঁর মতোই। গত ম্যাচে ফর্ম ফিরে পাওয়া সৌম্য সরকারও দারুণ সপ্রতিভ এই…
Read More