ডেস্ক রিপোর্ট : ক্রিকেটার আরাফাত সানীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয় তাকে। বিস্তারিত আসছে… মিতু/বিবি নিউজ/১২৭৬
Read MoreCategory: খেলা
খেলা
বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট
ডেস্ক রিপোর্ট : বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্টবাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আম্পায়ার- নিজেল লং ও পল রিফেল রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার সময় বৃষ্টি অব্যাহত থাকায় এ ঘোষণা দেন। বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট শনিবারও বৃষ্টির কারণে শেষ বিকালে প্রায় ১৯ ওভারের মতো খেলা হয়নি। বৃষ্টি অব্যাহত থাকায় আম্পায়াররা এ সিদ্ধান্ত নিলেন। তবে বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে সোমবার চতুর্থ দিনের খেলা আধ-ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান। বাংলাদেশের থেকে এখনো…
Read Moreক্রাইস্টচার্চে চালকের আসনে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : ক্রাইস্টচার্চে বৃষ্টিবাধায় দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে। তাদের হাতে আছে ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে অপরাজিত আছেন। হেনরি নিকোলস ও সিচেল স্যান্টনারের জুটিতে যখন বড় লিডের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড ঠিক তখনই আঘাত হানেন সাকিব। মাত্র চার রানে তিনজন কিউই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শনিবার দিনের প্রথম সেশনে ৪৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ড টম ল্যাথাম ও রস…
Read More৪ রানে সাকিবের ৩ উইকেট
ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের লিড নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। মাত্র চার রানে তিনজন কিউই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ভালোভাবে ফিরিয়ে এনেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলীয় ২৫২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে স্যান্টনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। এরপর চার রানের ব্যবধানে বিজে ওয়াটলিংকে বোল্ড করেন বাংলাদেশের সম্ভাবনা উজ্জল করেন সাকিব। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। এর আগে স্যান্টনার ও নিকোলসের ৭৫ রানের জুটিতে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৫৬ রান করেছে নিউজিল্যান্ড।…
Read Moreছিটকে গেলেন মুশফিক-ইমরুল, নেতৃত্বে তামিম
ডেস্ক রিপোর্ট: অাগেই শঙ্কা ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে থাকছেন না দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুশফিকুর রহিম। তবে শুধু দলপতি নয়, ইনজুরির কারণে এই টেস্টে পাওয়া যাবে ওপেনার ইমরুল কায়েসকেও। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মুশফিকের অনুপস্থিতে দলের নেতৃত্ব পাওয়া তামিম ইকবাল। টাইগার এই ড্যাশিং ওপেনার বলেন, “তারা দু’জনই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে। ইমরুলের সুস্থ হতে ১০ দিনের মতো লাগবে, আর মুশির ৩-৪ সপ্তাহ। তবে তিনি আশা প্রকাশ করেন, ফিট অবস্থায় ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা। ” গত কদিন ধরেই যা ছিল আলোচনা,…
Read Moreক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সাকিব
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির (২১৭) সুবাদে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ম্যাচে ১৫৯ রান করা বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে অবস্থান করছেন। তবে বাংলাদেশিদের মধ্যে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ওপরের কিন্তু এই দু’জনের কেউ নন। সদ্য শেষ হওয়া ওয়েলিংটন টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ২০তম টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। তবে …
Read Moreমেসি-রোনালদোর চেয়ে দামি নেইমার
ডেস্ক রিপোর্ট: ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমার। বার্সেলোনা তারকার মূল্য প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ইউরো। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিছনে আছেন লিওনেল মেসি। হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের মূল্য প্রায় ১৬ কোটি ৯৫ লাখ ইউরো। খেলোয়াড়দের ট্রান্সফার মূল্যের অ্যালগরিদমের ভিত্তিতে সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণ করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, বয়স ও চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তারা তাদের মূল্য হিসাব করেছেন। এবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ক্রিস্তিয়ানো রোনালদো তালিকার সপ্তম স্থানে আছেন ১২ কোটি ৬২ লাখ ইউরো মূল্য নিয়ে। আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানের মূল্য…
Read Moreম্যাচ হেরে যা বললেন মুশফিক
ডেস্ক রিপোর্ট: টেস্টে দূর্দান্ত শুরুটা নিউজিল্যান্ডর সিরিজে প্রথম জয়ের আশাটাকে জাগিয়ে দিয়েছিল বেশ জোরে শোরে। কিন্তু শেষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা, বাজে বোলিং ও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টাইগার শিবিরকে আবারও বরণ করতে হলো পরাজয়ের তিক্ত স্বাদ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাউন্সারের আঘাতে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। হেরে যাওয়ার পর বলেছেন, অনভিজ্ঞ বোলিং আর ইনজুরি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ দিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। স্বাভাবিকভাবেই খারাপ লাগছে এতো ভালো শুরুর পর টেস্টটা হারায়। আশা করছি, ক্রাইস্টচার্চে আমরা ঘুরে দাঁড়াবো। শেষের ভুলে হেরে…
Read Moreওয়েলিংটন টেস্ট হারল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: চতুর্থ দিন শেষ সেশনে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে লিড নেওয়ায় ড্রয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসের মতো আত্মবিশ্বাসী ব্যাটিং দ্বিতীয় ইনিংসে করতে পারল না বাংলাদেশ। শেষদিন মাত্র ১৬০ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান। শুরুতেই মেহেদী হাসান মিরাজ জোড়া আঘাত হেনে ফের ক্ষীণ আশা জাগান। কিন্তু কেন উইলিয়ামসন ও রস টেলরের অর্ধশতাধিক রানের জুটিতে সেই আশাটুকু ভেস্তে যায়। ফলাফল- বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটে। মাত্র ৩৯.৪ ওভারে ৩ উইকেটে ২১৭ রান করে নিউজিল্যান্ড। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল…
Read Moreদ্বিতীয় টেস্টেও নেই মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রাইস্টচার্চ টেস্টের জন্য রবিবার ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করা হয়। ফলে পেসার মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকে ফেরা হচ্ছে না। তবে ফেব্রুয়ারিতে ভারত সফরে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে ফিরতে পারেন মুস্তাফিজ। এরই মধ্যে ঘোষণা হওয়া ওই সিরিজের ৩০ জনের প্রাথমিক দলে আছেন তিনি। ওয়েলিংটনে প্রথম টেস্টে দারুণ খেলছে টাইগাররা। ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর এক কথায় আধিপত্য বিস্তার করেই লড়ছে সাকিব-মুশফিকরা। ফলে দ্বিতীয় টেস্টে আর কোনো পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা। এদিকে প্রথম টেস্টে…
Read More