আজ তৃতীয়বারের মতো আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২১ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):আফগানিস্তান এবার বাংলাদেশে এসে টেস্ট জিতেছে, ত্রিদেশীয় সিরিজে জিতেছে দুই দলের প্রথম খেলাতেও। আজ তৃতীয়বারের মুখোমুখিতে বাংলাদেশ কি হার এড়িয়ে জয়ের দেখা পাবে? ফাইনালের আগে জয়টা কাজ করতে পারে টনিকের মতো। সে জন্য টি-টোয়েন্টির মেজাজ বুঝে স্বাভাবিক খেলার বিকল্প নেই। আর প্রশ্নটাও ঠিক এখানেই। স্বাভাবিক খেলাটা আর হচ্ছে কোথায়? আগে ছিল জিম্বাবুয়ে, এখন আফগানিস্তান; তাদের বিপক্ষে কোনোভাবেই হারা যাবে না—অতিরিক্ত এ চাপ কিংবা ভয় যে কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না! জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আলাদা এক মানসিক চাপে ভুগে থাকে, সাদা চোখে এমনটাই মনে হয়। আর কথাটা খুব…

Read More

মাসাকাদজা বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে পেরে খুশী

২১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ও নিজের আর্ন্তজাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ব্যাটিং নৈপুণ্য দিয়ে স্মরণীয় করে রাখলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ব্যাট হাতে ৪টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। তার ব্যাটিং নৈপুন্যে শক্তিশালী আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে। যার মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে দলকে প্রথম ও নিজের শেষ ম্যাচে জয় পেতে মহাগুরুত্বপূর্ণ অবদান রাখতে পারায় খুশী ৩৬ বছর বয়সী মাসাকাদজা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাসাকাদজা বলেন, ‘এভাবে ক্যারিয়ার শেষ করতে পেরে…

Read More

বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায়

১৮ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : জিম্বাবুয়েকে হারিয়ে আজই ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। সিরিজের চতুর্থ হলেও বাংলাদেশ-জিম্বাবুয়ের উভয় দু’দলের এটি তৃতীয় ম্যাচ। আজ জিম্বাবুয়েকে হারাতে পারলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। অপরদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোন পথ নেই জিম্বাবুয়ের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি। টুর্নামেন্টের লিগ পর্বের প্রথম ধাপ শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে আফগানিস্তান। লিগের প্রথম পর্বের দু’ম্যাচেই জয় পেয়েছে তারা। দু’ম্যাচের মধ্যে একটিতে জিতেছে বাংলাদেশ। আর দু’টির মধ্যে কোনটিতেই জয় পায়নি…

Read More

সাভারে বঙ্গবন্ধু গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Read More

সাভারে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সাভার,১৬ সেপ্টেম্বর ২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে সাভারের বলিয়ারপুরের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। খেলায় এসময় আমিনবাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিরুলিয়া ইউনিয়ন একাংশ। খেলায় এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Read More

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৪৮তম জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৪৮ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে এসময় আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিটকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয়। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কারের ট্রফি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Read More

সাকিব কেন পেসার নিতে চান না

০৯ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):বিসিবি সভাপতি বলছেন, একাদশে একজন পেসার রাখা উচিত ছিল। কিন্তু সাকিবের যুক্তি হচ্ছে, ‘অকেজো’ পেসার নিয়ে লাভ কী! চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেনের পানি টানার ছবি বেশ আলোচিত হয়েছে। পেসারশূন্য একাদশ সাজানো নিয়ে নানা কথাও হয়েছে। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পর্যন্ত বলেছেন, আফগান ব্যাটসম্যানরা স্পিন খেলে অভ্যস্ত, একাদশে অন্তত একজন পেসার রাখা উচিত ছিল। সাকিব আল হাসান এখনো তাঁর সিদ্ধান্তে অনড়—কোনো পেসার না খেলিয়ে চার স্পিনার খেলানোই তিনি যৌক্তিক মনে করছেন। দুর্দান্ত ফাস্ট বোলারদের বিপক্ষে তুলনামূলক কম স্বচ্ছন্দ আফগানিস্তান কিংবা এশিয়ার কোনো…

Read More

বাংলাদেশের দ্বিতীয় জয় অধিনায়ক আকবরের নৈপুণ্যে

৯ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী। তার করা অপরাজিত ৯৮ রানে ভর করে রোববার কলম্বোতে অনুর্ধ ১৯ এশিয়া কাপে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যুবাদের এটা টানা দ্বিতীয় জয়। প্রথমে ব্যাটিং পেয়ে নেপাল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শুরুতে আগ্রাসী ব্যাট চালিয়ে নেপালের ওপেনার পবন শরফ ৮১ রান সংগ্রহ করেন। এছাড়া সতীর্থ সন্দ্বীপ জোহরা ৫৬ ও অপর ওপেনার রিত গৌতম ৩২ রান…

Read More

সাভারে রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার পৌরসভার প্যানেল মেয়র সেলিম মিয়া। খেলায় মোট ১৮টি দল অংশ গ্রহন করবে। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের সভাপতি জাহিদ মিয়া,সাধারণ সম্পাদক আতাউর রহমান অভি,সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ পালেয়ান। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ভালুম কেন্দ্রীয় যুব সংঘ এর উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেপাশাই…

Read More

প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট আফগানিস্তান

৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে সফরকারী আফগানিস্তান। ওপেনার রহমত শাহ’র ১০২ ও আসগর আফগানের অপরাজিত ৮৮ রানের সুবাদে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭১ রান। আসগর ৮৮ ও উইকেটরক্ষক আফসার জাজাই ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু আসগর ৯২ ও জাজাই ৪১ রানে আউট হন। ৩শ রানের আগেই ফিরেন দু’জনে। তবে শেষদিকে অধিনায়ক রশিদ খানের ৬১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩৪২ রানের সংগ্রহ তুলে…

Read More