পাকিস্তান শ্রীলংকার কাছে সিরিজ হারলো

৮ অক্টোবর ,২০১৯ (বিবিনিউজ) : দীর্ঘদিন ধরেই টি-২০ ক্রিকেটে এক নম্বর দল পাকিস্তান। ছোট ফরম্যাটের সেরা দল হয়েও এক ম্যাচ বাকী থাকতেই নিজ মাঠে শ্রীলংকার কাছে টি-২০ সিরিজ হারলো পাকিস্তান। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩৫ রানে হারে সরফরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারী শ্রীলংকা। ওয়ানডে সিরিজ হারলেও, দলের সেরা তারকাদের ছাড়া টি-২০ সিরিজ ঠিকই জিতে নিলো লংকানরা। নিরাপত্তার কারনে পাকিস্তান সফরে আসেননি দলের নিয়মিত অন্তত ১০জন খেলোয়াড়। লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেই ৬৪…

Read More

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয়ের সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করলো

৬ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ) : দল জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়ে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন ডান-হাতি ব্যাটসম্যান মাহমুদুুল হাসান জয়। কারন সেঞ্চুরি পাননি তিনি। তবে তৃতীয় ওয়ানডেতে হতাশা কাটিয়ে সেঞ্চুরির স্বাদ পেলেন জয়। তার অনবদ্য সেঞ্চুরিতেই নিউজিল্যান্ড অনূর্ধ-১৯ দলেল বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের অপরাজিত ১০৩ রানে তৃতীয় ম্যাচে আজ কিউইদের ৮ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। সিরিজ জয় নিশ্চিত করে ৩-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেই ৬ উইকেটে জিতেছিলো জয়-আকবররা। লিঙ্কনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।…

Read More

সাভারের আশুলিয়ায় নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার শিমুলিয়া বাজারে এ ফাইনাল খেলা অনুষ্ঠি হয়। খেলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। ফুটবল খেলা দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Read More

‘১০০ বল’ খেলার ড্রাফটে সাকিব

০২ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):তালিকাটা বেশ লম্বা। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, সিপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি, ইংলিশ কাউন্টি—এই হলো সাকিব আল হাসানের ভিনদেশি ক্রিকেট লিগের খতিয়ান। এবার সেখানে যোগ হতে পারে সম্পূর্ণ নতুন একটি পালক—১০০ বলের ক্রিকেট। হ্যাঁ, ইংল্যান্ডে নতুন সংস্করণের ক্রিকেট ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সাকিব। ২০ অক্টোবর এ টুর্নামেন্টে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের আটটি দলের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৭ জুলাই থেকে। প্রতিটি দল সর্বোচ্চ ৩ বিদেশি খেলোয়াড় নিতে পারবে। তবে বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে দেশ নিয়ে বাঁধাধরা কোনো নিয়ম নেই। ১০০ বলের এ টুর্নামেন্টে…

Read More

পাকিস্তান জয় দিয়ে প্রত্যাবর্তন ম্যাচটি স্মরণীয় করলো

১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ বছর পর করাচিতে অনুষ্ঠিত হলো ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল সফরকারী শ্রীলংকাকে ৬৭ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। এই জয় দিয়ে দীর্ঘ এক দশক পর করাচিতে হওয়া ওয়ানডেকে স্মরণীয় করে রাখলো সরফরাজের দল। পাশাপাশি তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের বাবর আজম ১১৫ রান ও বল হাতে উসমান সিনওয়ারি ৫১ রানে ৫ উইকেট নেন। ২০০৯ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরে এই করাচিতেই শেষ ওয়ানডে খেলেছিল লংকানরা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো শ্রীলংকা। এরপর টেস্ট সিরিজের দ্বিতীয়…

Read More

বাংলাদেশ ৪-১ গোলে হারালো ভুটানকে

৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আন্তর্জাতিক ফুটবলে বড় জয়ের মুখ দেখল বাংলাদেশ ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্বে ভারত ও কাতারের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে এ প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই দলের বিপক্ষে একই ভেন্যুতে আগামী ৩ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায়ে রেখে আর কোন গোল…

Read More

কোচিং পেশায় আসতে চান শহিদ আফ্রিদি

২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ভবিষ্যতে কোচিং পেশায় আসার ইচ্ছে পোষণ করেছেন পাকিস্তান ক্রিকেট অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্ষীয়ান এ অলরাউন্ডারের দৃঢ় বিশ্বাস তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে তাদের মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারবেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৮/১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে চাই। এ বয়সে তাদের কোচিং প্রয়োজন। খেলার কঠিন সময়ে চাপের মধ্যে কিভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছি তরুণ ক্রিকেটারদের সে সকল বিষয়ে আমি আমার গল্প বললে এটা কেবল তাদের উদ্বুদ্ধই করবে না, তা থেকে তারা নতুন অনেক কিছুই শিখতে পারবে যা একজন ভাল ক্রিকেটার হতে তাদেরকে সাহায্য করবে।…

Read More

সাভারে বঙ্গবন্ধু গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।

Read More

ফাইনালে রশিদের খেলা নিয়ে শঙ্কা

২৩ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : গতকাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে ইনজুরিতে পড়েন তিনি। পরে চিকিৎসা নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যান রশিদ। কিছুক্ষণবাদে ফিরে এলেও, খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাটতে দেখা গেছে তাকে। তারপরও দলের প্রয়োজনে বল হাতে হাত ঘুড়িয়েছেন রশিদ। তবে ১৪তম ওভারে প্রথমবারের মত বোলিং আক্রমণে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদকে তুলে নিয়ে আফগানদের লড়াইয়ে রাখেন তিনি। পরের ওভারে আফিফ হোসেনকে শিকার করে আফগানিস্তানকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান রশিদ। কিন্তু রশিদের তৃতীয় ওভার…

Read More

সাকিবের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

২২ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ও ফাইনালের ড্রেস রিহার্সেলে আফগানিস্তানকে ৪ উইকেটে হারালো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব ৪৫ বলে অপরাজিত ৭০ রান করেন। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে আবারো উড়ন্ত সূচনা করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমনউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ৯ দশমিক ৩ ওভারে ৮৩ রান যোগ করেছিলেন তারা। গতকালও ৯ দশমিক ৩ ওভার একত্রে ব্যাট…

Read More