আইপিএল নিলামে নেই সাকিব, মুশফিক

৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। নাম তালিকা ভুক্তির শেষ সময় গত ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৭১ জনের নাম রয়েছে এবারের নিলামে। যার মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩ জন এবং বাইরের ২৫৮ জন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতাতে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। ৯৭১ জনের মধ্যে ২১৫ জনের ইতোমধ্যেই খেলার অভিজ্ঞতা রয়েছে, নতুন মুখ ৭৫৪ এবং সহযোগী দেশের রয়েছেন ২ ক্রিকেটার। ৯৭১ জনের মধ্য থেকে দলগুলো বেছে নেবে ৭৩ খেলোয়াড়। নিলাম তালিকায়…

Read More

শুরুর আগেই বিপিএল বিতর্কে

২৯ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):হ-য-ব-র-ল অবস্থার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। তার ওপর আবার নতুন করে যোগ হলো ক্রিস গেইল-বিতর্ক। বিপিএল ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইলকে দলে নিলেও গেইল নাকি এ ব্যাপারে কিছুই জানতেন না। অথচ বরাবরের মতোই এবারের বিপিএল সবচেয়ে বড় আকর্ষণ হওয়ার কথা ছিল ক্রিস গেইল। আর এখন টুর্নামেন্টে তাঁর থাকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নেতিবাচকভাবে এল বিপিএল। বিসিবি ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইল সমস্যার সমাধানের চেষ্টা করছে। একই সঙ্গে গেইলের বিকল্প খোঁজার চেষ্টাও চলছে। কিন্তু শেষ মুহূর্তে ক্রিকেটার খুঁজে পাওয়া সহজ নয়।…

Read More

দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি

২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : সদ্যই শেষ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচে লড়াইয়ের ছিটেফঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। দু’টিতেই ইনিংস ব্যবধানে হারতে হয় তাদের। বেশি হতাশার ছিলো দিবা-রাত্রির টেস্টেও পারফরমেন্স। মাত্র ২ দিন ৪৭ মিনিটে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্টে হার মানে টাইগাররা। দলের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে উজ্জল ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি। ইন্দোরে প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ রান করেন মুশফিক। আর কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে শুন্য ৭৪ রান করেন তিনি। ফলে…

Read More

দিবা-রাত্রির টেস্টও ভারতের কাছে অসহায়

২৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ইন্দোরে প্রথম টেস্টের পর কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টেও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করলো সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের কাছে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারলো মোমিনুল হকের দল। ফলে দু’ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে জিতেছিলো বিরাট কোহলির দল। ফলে বিশ্বের প্রথম দল হিসেবে টানা চার টেস্ট ইনিংস ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড গড়লো ভারত। গোলাপি বলের টেস্টের তৃতীয় দিন খেলার শুরুর ৪৭ মিনিটের মধ্যে দলীয় ১৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।…

Read More

আবারও সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার ‘পাঠ’

২৪ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ):ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট মোটেও ভালো হলো না বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে গোলাপি বলে প্রথম দিবারাত্রির এই টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। ইন্দোর টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো এক টেস্ট সিরিজই খেলল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের দুই দশকে পা রেখে এমন নিঃশর্ত আত্মসমর্পণের মতো হার সমর্থকদের পীড়া দিলেও মুমিনুল কিন্তু ধৈর্যই ধরলেন। এ দুটি ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাই বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দুই টেস্টেই টস জিতে আগে ব্যাট করা নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, পরে ব্যাট করলে একই ব্যাপারই ঘটত। টেস্ট র‌্যাঙ্কিংয়ে…

Read More

কোহলির সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

২৩ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ ) : অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ১৩০ রানে অপরাজিত আছেন কোহলি। প্রথম দিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭৪। কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে দিন শেষ করেছিলেন। রাহানে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন। তাকে বিদায় দেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নাইম হাসানের ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন তাইজুল। রাহানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১৭টি চারে ১৮৭…

Read More

ইডেন টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ

২০ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর শুরু হওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এই প্রথমবারের মত দিবা-রাত্রির খেলতে নামবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ দলেরও এটাই দিবা-রাত্রির প্রথম টেস্ট। তাই গোলাপি বলের টেস্টকে ঘিরে ভারতের ক্রিকেটপ্রেমিদের আগ্রহ আকাশচুম্বি। অবশ্য এর পেছনে বড় অবদান বিসিসিআই’র সভাপতি গাঙ্গুলীর। আসন্ন ঐতিহাসিক টেস্টকে স্মরনীয় করে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (সিসিআই) সভাপতি গাঙ্গুলী এবং ক্রিকেট এসাসিয়েশন অব বেঙ্গল(সিএবি) টিম। ম্যাচটি প্রত্যক্ষ করতে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে…

Read More

টস জিতে ব্যাটিং-এ বাংলাদেশ

১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ সফরকারী বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টেস্টের লড়াইয়ের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন। ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।

Read More

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

২৬ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ) : আগামী মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলা হচ্ছেনা পিএসজি ফরোয়ার্ড ব্রাজিলের নেইমারের। মধ্য অক্টোবরে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া প্রীতি ম্যাচে জাতীয় দলের খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন নেইমার। যে কারণে আসন্ন দু’টি ম্যাচের জন্য তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐ ম্যাচটির পরদিন স্ক্যান রিপোর্টের ফলাফল দেখে পিএসজি নিশ্চিত করেছিল নেইমারের বাম হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়েছে। আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা ও চারদিন পর এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সৌদি আরব ও আবুধাবীতে…

Read More

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট চলছে

২১ অক্টোবর, ২০১৯(বিবিনিউজ):দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না—এই অভিযোগে সংবাদ সম্মেলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুপুরে শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি–দাওয়া পেশ করলেন সাকিব–তামিম–মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা। ১১ দফা দাবিতে শেষ পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন তারা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা প্রায় সবাই এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মুখপাত্র হয়ে বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক…

Read More