বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হলেন লিওনেল মেসি

১৮ ফেব্রুয়ারি ২০২০ (বিবিনিউজ) : কোন ফুটবলার হিসেবে প্রথমবারের মত লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। ২০১৯ সালে ফুটবলে দারুন ছন্দে থাকা এই আর্জেন্টাইনকে অবশ্য বর্ষসেরার এই পুরস্কারটি ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সাথে ভাগাভাগি করে নিতে হয়েছে। ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী হ্যামিল্টনের সাথে পুরস্কার ভাগ করে নেবার বিষয়টিও ২০ বছরের লরিয়াস এ্যাওয়ার্ড ইতিহাসে প্রথম ঘটনা। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে পাঁচটি স্বর্ণপদক জয় করা যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সুপারস্টার সিমোনে বিলেস লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন। এই নিয়ে তৃতীবারের মত বিলেস এই…

Read More

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

১৬ ফেব্রুয়ারি, ২০২০(বিবিনিউজ):জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ। আর পাকিস্তান সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে চারজন ক্রিকেটারকে। এছাড়া দলে ফেরানো হয়েছে তাসকিন ও মুস্তাফিজকে। বিয়ের জন্য ছুটি নেয়ায় বাঁহাতি ড্যাশিং অলরাউন্ডার সৌম্য সরকার এবং পিঠের ব্যথার কারণে বাদ পড়েছেন আল আমিন হোসেন। এছাড়া ফর্মজনিত কারণে দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও ডানহাতি পেসার রুবেল হোসেন। পাকিস্তান সফরের দল থেকে দুই পেসার ও দুই ব্যাটসম্যানকে বাদ দেয়া হয়েছে। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে দুই…

Read More

সাউথ জোন দ্রুত ইনিংস ঘোষনা করায় সেন্ট্রাল জোন এগিয়ে

১৫ ফেব্রুয়ারি ২০২০ ( বিবিনিউজ ) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে দ্বিতীয় দিন শেষে সাউথ জোনের বিপক্ষে এগিয়ে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ২৩৫ রানের জবাবে ৪ উইকেটে ১১৪ রানে নিজেদের ইনিংস ঘোষনা করে সাউথ জোন। সেন্ট্রাল জোনকে বোলিং বোনাস না দিতেই আগেভাগে নিজেদের ইনিংস ঘোষনা করে সাউথ জোন। ১২১ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৪ উইকেটে ২০৯ রান করেছে সেন্ট্রাল জোন। এতে ৪ উইকেট হাতে নিয়ে ৩৩০ রানে এগিয়ে সেন্ট্রাল জোন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে প্রথম দিনই অলআউট…

Read More

প্রতিপক্ষের মোকাবেলায় ‘অস্ত্র’ আকবরের হাসি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২০ : প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা এনে দেয়া বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ‘হাসি’ দিয়েই প্রতিপক্ষ খেলোয়াড়দের মোকাবেলা করেছেন। আইসিসি অনুর্ধ -১৯ বিশ্বকাপে আকবরের হাসিটি ট্রেডমার্কে পরিণত হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা বিশেষ করে ফাইনালে যখন ভারতীয়রা তার বিরুদ্ধে তীব্র স্লেজিংয়ে মেতে উঠেছিল তখনো হাসি মুখে দেখা গেছে আকবরকে। প্রচন্ড চাপের মধ্যেও ফাইনালে অপরাজিত ৪৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন আকবর আলী। এসময় ভারতীয় ক্রিকেটাররা স্লেজিংয়ের মাধ্যমে চেস্টা করে গেছে তার মনোযোগ ভাঙ্গতে। তবে জবাবে তিনি তাদের উপহার দিয়েছেন ‘এক গাল হাসি’। এভাবেই তিনি…

Read More

টস জিতে প্রথমে ফিল্ডিং-এ ঢাকা

১০ জানুয়ারি ২০২০ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে ঢাকা প্লাটুন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এবারের আসরে ঢাকার এটি এগারতম ম্যাচ। আগের ১০ ম্যাচ থেকে ৭ জয় ও ৩হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তাই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গেছে মাশরাফি-তামিমদের। অপরদিকে, ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রংপুর। লিগ পর্ব এটি শেষ ম্যাচ তাদের। তাই টেবিলের তলানিতে থাকায়…

Read More

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ শুরু

৮ জানুয়ারি, ২০২০(বিবিনিউজ) : বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধান ও কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে “মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০” মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্ধোধন করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম…

Read More

বিকেএসপি প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন

 সাভার,১ জানুয়ারি,২০২০(বিবিনিউজ): নিরাপত্তা নিশিচত না হলে আসন্ন ক্রিকেট খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে না জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাটেনি তাই পাকিস্তান নিরাপত্তা নিশিচত করলেই কেবল মাত্র বাংলাদেশ দল খেলতে যাবে সেখানে উল্লেখ্য তিনি আরও বলেন খেলোয়াররা বাংলাদেশের সম্পদ সরকার তাই তাদেরকে সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। একাদশ জাতীয় সংসদ এর সরকার…

Read More

রংপুরের বিপক্ষে ফিল্ডিং-এ খুলনা

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : একদিন বিরতির পর আজ থেকে আবার শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে খুলনা টাইগার্স। এবারের আসরে খুলনার এটি তৃতীয় ও রংপুরের চতুর্থ ম্যাচ। এখন পর্যন্ত ২টি ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পেয়েছে খুলনা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় খুলনা। এরপর চট্টগ্রামের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে খুলনা। অধিনায়ক মুশফিকুর রহিমের ৫১ বলে ৯৬ রানের…

Read More

ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে জরিমানা আলবেনিয়ার

১৭ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ) : মধ্য নভেম্বরে ইউরো ২০২০ বাছাইপর্বে ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে আলবেনিয়া ফুটবল ফেডারেশনকে ৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। এর আগে সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে আলবেনিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে এন্ডোরার জাতীয় সংগীত বাজানো হয়েছিল। এতে আলবেনিয়ান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে সঠিক সংগীত না বাজানো পর্যন্ত বিরোধীতা করতে থাকে। এর ফলে পাঁচ মিনিট দেরীতে ম্যাচটি শুরু হয়েছিল। তারই প্রতিবাদ হিসেবে ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে তাদের সংগীত বাজানোর সময় অবজ্ঞা করেছিল আলবেনিয়ানরা। এই ভুলের কারনে ফ্রান্সকে ২০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা। দুই ম্যাচেই ফ্রান্স যথাক্রমে ৪-১ ও ২-০…

Read More

অলিম্পিকের মূল স্টেডিয়াম খুলে দেয়া হলো

১৫ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ) : আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়া হয়েছে টোকিও অলিম্পিক স্টেডিয়াম। ৬০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতেই সাত মাস পর ২০২০ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী বছর ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীণ অলিম্পিকের ৩২তম আসর বসবে জাপানের রাজধানী টোকিও শহরে। তবে ঐ সময় জাপানের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে অলিম্পিক স্টেডিয়ামটিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ১৯৬৪ সালে প্রথমবারের মত টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য এই স্টেডিয়ামটিই ব্যবহার করা হয়েছিল। সেই স্টেডিয়ামটির মূল কাঠামোকে ঠিক রেখে নতুনভাবে সংষ্কার করা হয়েছে। মাটি থেকে যার উপরে রয়েছে পাঁচ তলা…

Read More