২৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বাঁচা-মরার ম্যাচ ছিল। আইপিএলে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হতো চেন্নাই সুপার কিংসকে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কাল সে ম্যাচেই কিনা হতশ্রী খেলে আইপিএল ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় হারের কলঙ্ক গায়ে মাখাল মহেন্দ্র সিং ধোনির দল! ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বলতে গেলে ছিটকেই গেছে ধোনির চেন্নাই। স্বাভাবিকভাবেই এমন হারের বিশ্লেষণ হবে চারদিকে। শুধু তো এই হার নয়, এবার টুর্নামেন্টজুড়েই চেন্নাই ছিল ছন্নছাড়া। মুম্বাইয়ের কাছে কালকের হার সেটিতে যেন চূড়ান্ত লজ্জা এঁকে দিয়েছে। হারের বিশ্লেষণে অনেকের চোখে অনেক দিকই উঠে আসছে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ কালকের হারের দায়টা…
Read MoreCategory: খেলা
খেলা
আইপিএলে অংশ নিতে ঢাকা ছেড়েছেন সালমা-জাহানারা
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):নারী আইপিএলের তৃতীয় আসর খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন এই দুই টাইগ্রেস। আমিরাতে পৌঁছে ছয় দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর ২৮ অক্টোবর থেকে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা। এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে খেলবেন সালমা। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন পেসার জাহানারা আলম। আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয়…
Read Moreডাবল সুপার ওভারের ম্যাচে অসাধারণ জয় পাঞ্জাবের
১৯ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ দেখলো বিশ্ববাসী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৩৬তম ম্যাচে ডাবল সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো কিংস ইলেভেন পাঞ্জাব।দুবাইয়ে গত রাতে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই। ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের ৫৩, ক্রুনাল পান্ডিয়ার ৩৪, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের ১২ বলে ১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৪ এবং অস্ট্রেলিয়ার নাথান কলটার-নাইলের ১২ বলে অপরাজিত ২৪ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় মুম্বাই।জবাবে অধিনায়ক…
Read Moreধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি বিন মর্তুজা
৮ অক্টোবর ২০২০ (বিবিনিউজ): ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা প্রতিবাদের নেমে এসেছেন রাজপথে। এতে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শুরুটা করেছিলেন সাকিব আল হাসান, এরপর একে একে অন্য ক্রিকেটাররা ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে থাকেন। এবার মাশরাফিও সেই কাতারে যুক্ত হলেন। তিনি জানালেন, ধর্ষকরা কোনো পরিচয় বহন করে না। তারা চেহারা বা মানসিকতায় কুৎসিত।বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাশরাফি। পরিবারের নারী সদস্যের উদাহরণ টেনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সাংসদ মাশরাফি বললেন, এই সমস্যা মগজের।…
Read Moreটানা চতুর্থবার বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):এক পক্ষের আশা নীরব ভোট বিপ্লবের মাধ্যমে দেশের ফুটবল নেতৃত্বে পরিবর্তনের, অন্যদিকে কাজী সালাউদ্দিনের প্রত্যাশা টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার। সালাউদ্দিন বিরোধীরা আজ নির্বাচনে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আজ বাফুফে নির্বাচনে ৯৪ ভোট পেয়ে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দেশের ফুটবলের অভিভাবক বনেছেন কাজী সালাউদ্দিন। নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাফুফের প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়। অসুস্থতার কথা বলে প্রথমে সরে দাঁড়ালেও গতকাল রাতে আবার নিজের প্রার্থিতার দাবি জানিয়েছেন বাদল রায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আরও দাঁড়িয়েছিলেন…
Read Moreশ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল
২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা আসবে। বিসিবি গত দুই সপ্তাহ ধরেই এর অপেক্ষায় ছিল। অবশেষে অপেক্ষা ফুরাল। গতকাল বিসিবিকে সংশোধিত স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি আজ নিজেদের মধ্যে আলোচনাও সেরেছে। আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বোর্ড প্রধান শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে বলেছেন, ‘আমরা কাল ওদের কাছ থেকে (স্বাস্থ্য নির্দেশিকা) পেয়েছি। আজ আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না।…
Read More৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা
২৬ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সফরের নিশ্চয়তা এখনো নেই, কিন্তু বসে তো থাকা যায় না। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় অনেকটা সময় চলে যাওয়ায় সিরিজ পেছানো প্রায় নিশ্চিত হয়ে পড়ে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শ্রীলঙ্কা যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানালেন। সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। আকরাম আরও জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পেতে হবে বিসিবির। গত এক…
Read Moreকরোনা পজিটিভ ক্রিকেটার আবু জায়েদ
২৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় ‘বর্ডার লাইন পজিটিভ’ এসেছিল তাঁর। গতকাল আরেক দফা পরীক্ষায় পুরোপুরি ‘পজিটিভ’ হয়েছেন তিনি। তাঁকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জনই করোনা নেগেটিভ। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘রাহীকে (আবু জায়েদ) আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। কোভিড নির্দেশনা মেনে তাঁর চিকিৎসা হবে এবং সামনে আরও পরীক্ষা করা হবে।’ এর আগে করোনা পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন টেস্ট ওপেনার সাইফ হাসান। তবে অনুশীলনে…
Read Moreআবারো ধারাবাহিক হতে চান পেসার তাসকিন
২২ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : আবারো ধারাবাহিক হতে চান পেসার তাসকিন আহমেদ। এ জন্য সর্বোচ্চ গতি ও বিপজ্জনক বোলার হতে কঠোর পরিশ্রম করছেন দেশের অন্যতম সেরা এ পেস বোলার।তাসকিনের ভান্ডারে সব সময়ই পেস ছিল। কিন্তু ছয় বছরের ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব ছিলো তার।ক্রিকেট ইতোমধ্যে দেখেছে যে, যখন ধারাবাহিক থাকেন তখন ব্যাটসম্যানদের জন্য কতটা ভয়ংকর হতে পারেন তাসকিন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাসকিনের সেই ধারাবাহিকতা খুব কম সময়েই ছিলো।ধারাবাহিকতার কারণে অধিনায়কের সমর্থন লাভে সহায়ক হবে সেটা বুঝতে পারা তাসকিন জানান, ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করছেন। কারন ফিট বোলাররাই নিজের পছন্দের জায়গায় বল করতে পারে।আজ…
Read Moreকরোনা পরীক্ষায় নেগেটিভ সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের:বিসিবি
২০ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক স্কিল ক্যাম্পের জন্য ডাক পাওয়া সকল খেলোয়াড়ের দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।ক্যাম্পের জন্য মোট ২৭ জন ক্রিকেটার ডাক পান। বিসিবির আয়োজনে হোটেল সোনারগাঁওতে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়।গেল শুক্রবার ১৮জন এবং শনিবার বাকী নয়জন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়।হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে, বিসিবি জানায়, দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসেনি।প্রথম পর্বের করোনা পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিলো গেল ৬ ও ৭ সেপ্টেম্বর। এরমধ্যে শুধুমাত্র সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ…
Read More