বার্সেলোনার হয়ে দুই গোল করলেন লিওনেল মেসি

১৭ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : প্রাক-মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন বার্সেলোনা। বুধবার জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেছেন লিওনেল মেসি।২১ মিনিটে রোনাল্ড কোম্যানের দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ কুটিনহো। মেসি ও নতুন চুক্তিভূক্ত ফ্রান্সিসকো ট্রিনকাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন কুটিনহো। এর আগে শুরুতেই তার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হবার পর এটাই বার্সেলোনা হয়ে মেসির প্রথম গোল।দ্বিতীয়ার্ধ শুরু হবার মিনিটখানেকের মধ্যেই জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ।…

Read More

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার লিওনেল মেসি

১৫ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন লিওনেল মেসি। সর্বমোট ১২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০২০ সালের ধনী ফুটবলারের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন মেসি।১১৭ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর পরের দুই অবস্থানে আছেন পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।এই তালিকার শীর্ষ ১০’এ প্রিমিয়ার লিগের তিনজন খেলোয়াড় রয়েছেন, মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। এছাড়াও রয়েছেন রিয়াল মাদ্রিদ ও ওয়েলস তারকা গ্যারেথ বেল।২০১৯-২০’এ একটি হতাশাজনক মৌসুম কাটিয়ে ২৯ মিলিয়ন মার্কিন ডলার আয়…

Read More

অনুশীলনে ফিরলেন মেসি

১০ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বুধবার বার্সেলোনার পূর্ণ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ক্লাব ছাড়তে ব্যর্থ হওয়ার পর এই প্রথমবারের মত তিনি পুরো দলের সাথে অনুশীলনে নেমেছেন।৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন লা লিগার করোনাভাইরাস প্রোটোকল অনুযায়ী সোম ও মঙ্গলবার একাই অনুশীলন করেছেন। এরপর বুধবার থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে পুরো দলের সাথে পূর্নাঙ্গ অনুশীলন করেছেনক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে মেসি ছাড়াও এদিন মূল দলে ফিরেছেন ফিলিপ কুটিনহো, সার্জিও বাসকুয়েট, ফ্রেংকি ডি জং ও আনসু ফাতি।বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বেঁধে দেয়া ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের ফাঁদে পড়ে এবারের মৌসুমে মেসি…

Read More

কোভিড থাকলেও অলিম্পিক অনুষ্ঠিত হবেই : আইওসি সহ-সভাপতি জন কোটস

৭ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারী থাকুক আর না থাকুক, আগামী বছর নির্ধারিত সূচী অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনের নিশ্চয়তা প্রদান করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সহ-সভাপতি জন কোটস।বিশ্বযুদ্ধ ছাড়া এখনো পর্যন্ত অলিম্পিক বাতিলের কোন ইতিহাস নেই। কোটস এ প্রসঙ্গে বার্তা সংস্থা এএফপির সাথে এক টেলিফোন সাক্ষাতকারে বলেছেন তারা আগামী বছর পুন: নির্ধারিত তারিখ অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর। টোকিও গেমসের আইওসির মূখ্য সমন্বয়ক কোটস আরো বলেছেন তখন কোভিড থাকলেও ২৩ জুলাই গেমস শুরু হবেই।২০১১ সালে জাপানে উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির উদাহরণ দিয়ে কোটস বলেন, ‘গেমস…

Read More

আইপিএল খেলবেন না সুরেশ রায়না

২৯ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : ব্যক্তিগত কারনে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলবেন না চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। আইপিএল থেকে রায়নার সড়ে যাবার খবরটি নিশ্চিত করেছে তারই দল চেন্নাই সুপার কিংস।আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রায়নায় সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ। তিনি টুইট করে লিখেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন। আইপিএলের এবারের আসরে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’গতকালই জানা গিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের…

Read More

কোভিড-১৯ যুব পুরস্কার দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:রাসেল

২৭ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : কোভিড-১৯ মোকাবেলায় দেশের অভ্যন্তরে যে সকল যুবক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে কোভিড-১৯ যুব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।গতকাল বুধবার বিকালে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রনালয়ের সচিব মোঃ আখতার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় প্রতিমন্ত্রী জানান, কোভিড ১৯ মানব সভ্যতাকে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সন্তান তার অসুস্থ পিতাকে হাসপাতালে রেখে চলে…

Read More

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে বিকেএসপিকে বেছে নিলেন সাকিব

২৪ আগস্ট ২০২০(বিবিনিউজ):আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত হতে বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব। বিকেএসপিতে কাটানো প্রতিটি দিন নিয়েই নাকি চাইলে একটি করে বই লেখা যায়। কথাটা সাকিব আল হাসানের। সেটিই যদি হয়, এবার তাহলে আরও কিছু বইয়ের রসদ পেতে যাচ্ছেন তিনি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় সাকিব সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন গত বছরের ২৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর মুক্তি মিলবে নিষেধাজ্ঞা থেকে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে সাকিব দেশে ফিরবেন সপ্তাহখানেকের মধ্যে। আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু হওয়ার কথা তাঁর…

Read More

ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি

২৪ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে ও তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি। তবে হঠাৎ করেই নিজ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় পদটি শুন্য হয়। সীমিত ওভারের পাশাপাশি বাংলাদেশ টেস্ট দলের সাথে কিছু টেস্ট সিরিজেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। কিন্তু টেস্ট ফরম্যাটের জন্য বাংলাদেশের নিয়মিত ব্যাটিং কোচ ছিলেন না তিনি। হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। করোনাভাইরাসের কারনে পরিবার থেকে দূরে থাকতে পারবেন না জানিয়ে এই দায়িত্ব থেকে…

Read More

বার্সেলোনাকে শীর্ষে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কোম্যানের

২০ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : বার্সেলোনাকে আবারো শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ রোনাল্ড কোম্যান। গতকাল দুই বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে বার্সার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ডাচ নাগরিক। ক্যাম্প ন্যু’তে দেয়া এক বিবৃতিতে কোম্যান বলেছেন, ‘এটা সত্যিই আনন্দের একটি দিন। সবাই জানে বার্সা আমার কাছে কি। এটা আমার বাড়ি। এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং অবশ্যই কাজটা মোটেই সহজ নয়। আমার কাছে তারা সেরাটাই দাবী করেছে এবং আমি সেটা পছন্দ করেছি। আমার কাছে সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মত এবং এই স্বপ্ন এখন সত্যি হবার…

Read More

বার্সেলোনা ছাড়বেন মেসি

১৭ আগস্ট ,২০২০(বিবিনিউজ) : বার্সেলোনায় এখন ঘোর অমানিশা। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম শিরোপাহীন মৌসুম কাটাল দলটা। শিরোপাহীন কাটালেও সমস্যা হওয়ার কথা না, তবে, দলের অবস্থা যেমন, তাতে এই শিরোপাহীন অধ্যায়টা আরও কত দিন ধরে চলবে, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। খেলোয়াড়দের ফর্ম, মনোবল, বোর্ড ও কোচিং দলের অবস্থা, ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতি – সব দিক দিয়েই অন্ধকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটা। লিওনেল মেসিও কী বুঝতে পারছেন সেটা? মেসি কী বুঝতে পারছেন ক্যারিয়ার-সায়াহ্নে এসে বার্সেলোনা তাঁকে ট্রফি জয়ের তেমন সুযোগ করে দিতে পারছে না? না বুঝলে এই…

Read More