ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

১৭ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : মহেন্দ্র সিং ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেংসরকার। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতকে দু’টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া ধোনি। অবসর নেয়ায় ধোনির ভবিষ্যতের জন্য শুভ কামনায় ঝড় উঠে। ধোনির প্রশংসা ও তাকে নিয়ে বিভিন্ন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে ওঠে। ধোনির প্রশংসা মেতেছেন কঠিন সময়ে তাকেই অধিনায়কত্বের ভার দেয়া নির্বাচক ভেংসরকার। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। এরপর ইংল্যান্ড সফরের মাঝপথে হঠাৎ করেই অধিনায়কত্ব…

Read More

বাংলাদেশ-নেপাল একযোগে কাজ করবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২ আগস্ট, ২০২০(বিবিনিউজ) : যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ নেপালের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। তিনি আজ বুধবার সকাল ১১ টায় ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’ উপলক্ষে নেপাল সরকারের যুব ও ক্রীড়াা মন্ত্রনালয়েরর অধীন ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সভাপতিত্ব করেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী জগত বাহাদুর সুনার । প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-নেপালের সম্পর্ক পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে…

Read More

ভারতেই আগামী বছর হবে টি-২০ বিশ্বকাপ

৮ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ভারতেই হচ্ছে। আর স্থগিত হওয়া এ বছরের টি-২০ বিশ্বকআপ হবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায়। শুক্রবার ভিডিও-কনফারেন্সে বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ডের কর্মকর্তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। পরে তা নিশ্চিত করেছে ক্রিকেটের নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুসারে এই বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবার কথা ছিলো টি-২০ বিশ্বকাপের আসর। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপটি পিছিয়ে দিতে বাধ্য হয় আইসিসি। এ বছর বিশ্বকাপ না হওয়ায় আগামী বছরের অক্টোবরে বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ছিলো…

Read More

বিকেএসপিতে অনুর্ধ-১৯ এর অনুশীলণ শুরু করবে বিসিবি

২৯ জুলাই ২০২০ (বিবিনিউজ): ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য অনুর্ধ-১৯ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ১৬ আগস্ট থেকে বিকেএসপিতে ইয়ং টাইগার্সের নতুন ব্যাচকে এই কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে ৪৫ জন খেলোয়াড়কে। ন্যাশনাল গেম ডভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার আরো জানান , সেখান থেকে পরে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে। চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী যুব বিশ্বকাপকে অংশ নেয়ার জন্য এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে দল পাঠানোর উপর জোর দিচ্ছে বিসিবি। অনুর্ধ-১৯ দলের নতুন…

Read More

বাংলাদেশ দলে ডাক পেলেন বাবলু

২৬ জুলাই ২০২০(বিবিনিউজ):বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন জেমি ডে। আগ থেকেই কোচের পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি করা ম্যাথিউজ বাবলু। পছন্দের উইঙ্গারকে দলে ডেকেছেন জেমি। এই উইঙ্গারের সঙ্গে দলে নতুন মুখ আরও চারজন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসে খেলা প্রবাস ফেরত ডিফেন্ডার তারিক রায়হান কাজী, পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। ৩৬ সদস্যের দলে সর্বশেষ খেলা ওমান ম্যাচের ২৩ সদস্যকেই রাখা হয়েছে। নতুন চার মুখের সঙ্গে দীর্ঘদিন পর চোট থেকে ফিরেছেন…

Read More

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তামিম ইকবাল

২৫ জুলাই ২০২০ (বিবিনিউজ) : চিকিৎসার উদ্দেশ্যে আজ শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পেটের পীড়া দেখা দিয়েছে, যেটি ক্রমেই বেড়ে চলেছে। মাঝমধ্যে এটি সহ্যের মাত্রাও ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে লন্ডনের হার্লি স্ট্রিটের একজন অন্ত্রবিদ চিকিৎসককে দেখাবেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বলেছেন,‘ লন্ডনের হার্লি স্ট্রিটে একজন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন তামিম। তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। ভ্রমণের জন্য এটি এখন বাধ্যতামুলক।’ তবে লন্ডনে পৌছেই ডাক্তার দেখাতে পারবেন না তামিম। নিয়ম অনুযায়ী তাকে বাধ্যতামুলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে…

Read More

বাতিল হয়ে গেল এবারের ব্যালন ডি’অর পুরস্কার

২০ জুলাই, ২০২০(বিবিনিউজ):ব্যালন ডি’অর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। কারণ একটাই-করোনাভাইরাস মহামারি লিওনেল মেসির সাত হবে, নাকি আরেকটি ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছুঁয়ে ফেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে পাবে নতুন কোনো বিজয়ীকে? বছরের শেষে এসে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। মেসি, রোানালদো, নেইমার, বেনজেমারা অপেক্ষা করবেন না স্নায়ুচাপ নিয়ে। প্রতি বছরের মতো বসবে না ফুটবল জগতের সাবেক ও বর্তমান তারকাদের মিলনমেলা। এবার যে ব্যালন ডি’অর পুরস্কারই দেওয়া হবে না। ব্যালন ডি’অর পুরস্কারটি যারা…

Read More

করোনায় মৃতদের দাফনের জন্য এ্যাম্বুলেন্স দিলেন সাকিব

৭ জুলাই ২০২০ (বিবিনিউজ): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করা মানুষের দাফন কাফনে সহায়তার জন্য একটি এ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক ওই কাজে নিয়োজিত মাস্তুল নামক একটি প্রতিষ্টানকে এটি উপহার হিসেবে দিয়েছেন দেশ সেরা এই ক্রিকেট তারকা। নিজস্ব তহবিলের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ভাড়া করে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯ মৃতদেহকে দাফনের ব্যবস্থা করেছে মাস্তুল। কিন্তু এভাবে কাজ করাটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তহবিল সংগ্রহের জন্য এক অনলাইন আলোচনায় সংস্থাটির প্রতিষ্টাতা কাজী রিয়াজ বলেন, তাদের যদি নিজস্ব এ্যাম্বুলেন্স থাকতো তাহলে আমরা করোনা ভাইরাসে…

Read More

অনুশীলনের জন্য খেলোয়াড়দের সরঞ্জাম দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : নিজ বাড়িতে ফিটনেস ট্রেনিংয়ের সরঞ্জাম না থাকা ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ক্রিকেটারের বাড়ীতে ফিটনেস অনুশীলনের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বিষয়টি আমলে এনে তারা যাতে বাড়ীতে বসেই নিরবিচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যেতে পারে বা নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সেই লক্ষ্যে সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ঘরে বসে শতভাগ ফিটনেস ধরে রাখা সম্ভব নয়-বোর্ড সেটা বেশ ভালভাবেই জানে । তাই অন্তত ৮০ ভাগ ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসা কর্মকর্তা…

Read More

উইজডেনের তালিকায় স্থান পাওয়ায় সাকিবের সন্তুষ্টি প্রকাশ

  ৫ জুলাই ২০২০ (বিবিনিউজ): ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সম্মানজনক তালিকায় স্থান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ অল রাউন্ডার সাকিব আল হাসান। তালিকায় ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের (এমভিপি) স্থান লাভ করেছেন তিনি। নিজের ফেইসবুক পাতায় প্রতিক্রিয়া জানিয়ে সাকিব বলেন,‘ অসাধারণ সব ক্রিকেটারদের সম্মানজনক এই তালিকায় জায়গা পাওয়া এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে বিশাল সম্মানের।’ ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। ক্রিকভিজের মার্কেট লিডিং বিশ্লেষনের ভিত্তিতে বিশ্বেরসব আন্তর্জাতিক ক্রিকেটারের ‘ ম্যাচ প্রভাবের ভিত্তিতে’…

Read More