ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার মহাপ্রায়ান

২৬ নভেম্বর ২০২০ (বিবিনিউজ): ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা আর নেই। সর্বকালের সেরা ফুটবল তারকাদের অন্যতম এই ফুটবলার বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে নিজ বাস ভবনে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এ মহা তারকার মহাপ্রয়ানে এখন শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ম্যারাডোনার মৃত্যুতে থেমে গেল পেলের সঙ্গে বিশ্ব সেরার লড়াই। যদিও ফিফা আর দর্শক পছন্দে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার দিয়েগো আরমান্দো ম্যারাডোনা।‘হ্যান্ড অব গড’ -ঈশ্বরের হাত দিয়ে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার গোলের স্মৃতি আজীবন স্মরনীয় থাকবে বিশ্ব ফুটবলে। মেক্সিকোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে…

Read More

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব আল হাসান

১৮ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : মৃত্যুর হুমকি পাবার পর নিরাপত্তার জন্য গানম্যান পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’ঘটনাটি উদ্বেগজনক বলে উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’সিলেট সদর…

Read More

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ

১৪ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট কাপ।আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পূর্নাঙ্গ সূচী আজ ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন দু’টি ম্যাচ হবে। দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। ঐ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।ডাবল লিগ পদ্ধতিতে টি-টুয়েন্টি কাপে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রত্যক ম্যাচের পরদিন বিরতি থাকছে। ১২…

Read More

সাভারে উদ্বোধন হলো গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট

১১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ওয়াসিল উদ্দিন ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ নাইট ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। উদ্বোধনী খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন। খেলায় এসময় জাতীয় দলের সাবেক খেলোয়ার আরাফাতসানীসহ আরো অনেকে অংশ গ্রহণ করেন। মাসব্যাপী এ ফুটবল খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন।খেলায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাভার মডেল থানার অফিসার…

Read More

মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব

৯ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে সোমবার (০৯ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস টেস্ট দিতে সকাল ৯টার সময় আসার কথা ছিল সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার এলেও ফিটনেস টেস্ট দেননি। সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি আরও জানান, আগামী বুধবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্ট দেবেন সাকিব। তুষার কান্তি বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড-১৯ পরীক্ষা করানো হয়নি। এছাড়াও সে (সাকিব) দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ…

Read More

দেশে ফিরলেন সাকিব

৬ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব।আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবার কথা রয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এ দিয়েই মাঠে ফিরবেন তিনি। তার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিবকে। আগামী ৯ নভেম্বর তার ফিটনেস পরীক্ষা দেয়ার সূচি রয়েছে। সাকিব ছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে।দেশে ফিরে সাংবাদিকদে সাকিব বলেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি,…

Read More

জেল হত্যা দিবস উপলক্ষে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):জেল হত্যা দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

সাকিবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা

৩০ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : সব ধরনের ক্রিকেটে থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় হতাশ হয়েছিলো ক্রিকেট বিশ্ব। তবে বুধবার তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাঁধা নেই।নিষেধাজ্ঞা শেষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে, পুরনো রুপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি পোস্টের ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের আনাচে-কানাচে থাকা তার ভক্তরা সাকিবের প্রত্যাবর্তন…

Read More

বিসিবি টি-টুয়েন্টি টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ’

২৯ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত টি-টুয়েন্টি টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ’ নামে নামকরণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।নভেম্বর-ডিসেম্বরে নির্ধারিত এই টুর্নামেন্টে পাঁচটি দলের জন্য নামী-দামী ব্যবসায়িক প্রতিষ্ঠান-সংস্থা-দল-এজেন্সি-কনসোর্টিয়াম এবং ব্যক্তিদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের (ইওআই) আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।ইওআই সম্পর্কিত বিস্তারিত নথি (জেনারেল গাইডলাইন) বিসিবি ম্যানেজমেন্ট অফিসে ও বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট www.tigercricket.com.bd –এ পাওয়া যাবে। স্পন্সরের জন্য বিসিবি ইতোমধ্যেই বিজ্ঞান দিয়েছে।বিসিবির দেয়া বিজ্ঞাপনে জানানো হয়- ১ নভেম্বরের মধ্যে ব্যবসায়িক সময় শেষ হবার আগে হাতে…

Read More

ফিফা সভাপতি করোনায় আক্রান্ত

২৮ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : এবার করোনায় আক্রান্ত হলেন ফিফা সভাপাতি গিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এই তথ্য নিশ্চিত করেছ।৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে খুব অল্প উপস্বর্গ দেখা গেছে। ইতোমধ্যেই তিনি ১০ দিনের আইসোলেশনে চলে গেছেন। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘গত কয়েকদিনে ফিফা সভাপতির সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানানো হয়েছে। সভাপতি ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করছে ফিফা।’গত ১৬ অক্টোবর ফিফার কমপ্লেইন্স সামিটে সর্বশেষ ইনফান্তিনো যোগ দিয়েছিলেন। যদিও পুরো সামিটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।সারা ইউরোপ জুড়েই বর্তমানে করোনার দ্বিতীয় প্রবাহ…

Read More